08/07/2025
ইউরোপে ফুল স্কলারশিপ পাওয়ার গুরুত্বপূর্ণ ওয়েবসাইট সমূহ একসাথে
Dr-Ashiqur Rahman
প্রতি বছর ইউরোপিয়ান ইউনিয়নসহ বিভিন্ন ইউরোপীয় দেশ লাখ লাখ ইউরো বরাদ্দ রাখে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল স্কলারশিপে পড়াশোনার সুযোগ দিতে। দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদশের বহু প্রতিভাবান শিক্ষার্থী সঠিক লিংক, ওয়েবসাইট বা উৎস না জানার কারণে এই সুযোগগুলো হারিয়ে ফেলে।
আপনি যদি সত্যিই ইউরোপে পড়াশোনা করতে চান, তবে একটি জিনিস মাথায় রাখুন — স্কলারশিপ আছে, প্রচুর আছে, শুধু খুঁজে পাওয়া আর প্রস্তুত হওয়াটাই চ্যালেঞ্জ।
অনেকে ভাবে স্কলারশিপ পাওয়া "ভাগ্যের" ব্যাপার। কিন্তু সত্যি হলো — যারা সময়মতো সঠিক প্ল্যাটফর্মে আবেদন করে, প্রস্তুতি নেয়, তারাই সাফল্য পায়।
আজ আমি আপনার হাতে তুলে দিচ্ছি ইউরোপের প্রায় সব দেশের ৫৪টির বিশ্বস্ত ও কার্যকর স্কলারশিপ information পাওয়ার ওয়েবসাইটের লিংক — একটি লিস্ট যা আপনি একবার শেয়ার কিংবা সেভ করে রাখলে জীবনে অনেকবার কাজে লাগবে; যেগুলোর সাহায্যে আপনি ইউরোপের যেকোনো দেশে আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড উচ্চশিক্ষার সুযোগ খুঁজে পেতে পারবেন।
ইউরোপে উচ্চশিক্ষার জন্য ৫৪টি বিশ্বস্ত ওয়েবসাইট লিংক যেখানে সকল ফুল ফান্ডেড স্কলারশিপের তথ্য রয়েছে:
🇪🇺 ইউরোপিয়ান ইউনিয়ন (EU-Wide)
1. https://www.eacea.ec.europa.eu/scholarships/erasmus-mundus-catalogue_en
(মাস্টার্স করতে চাইলে ২২০+ ইরাসমুস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স - এর সকল তথ্য পাওয়ার এবং আবেদন করার ইউরোপীয়ন ইউনিয়নের অফিসিয়াল ওয়েবসাইট)
2. https://www.scholarshipportal.com
(ইউরোপজুড়ে সব ধরনের স্কলারশিপ সার্চ করার জন্য জনপ্রিয় ওয়েবসাইট)
3. https://www.study.eu
(ইউরোপীয় বিশ্ববিদ্যালয়, কোর্স ও স্কলারশিপ খোঁজার জন্য সহজ প্ল্যাটফর্ম)
4. https://www.euraxess.ec.europa.eu
(PhD ও Postdoc পর্যায়ের গবেষকদের জন্য স্কলারশিপ ও চাকরির তথ্যভাণ্ডার)
5. https://www.marie-sklodowska-curie-actions.ec.europa.eu
(Marie Curie PhD, PostDoc কিংবা অন্যান্য গবেষণা স্কলারশিপ – ইউরোপজুড়ে গবেষকদের জন্য অন্যতম সম্মানজনক ফান্ড)
6. https://www.european-funding-guide.eu
(EU-ভিত্তিক স্কলারশিপ, স্টুডেন্ট লোন, ভাতা প্রভৃতি খুঁজতে সহায়ক)
🇩🇪 জার্মানি
7. https://www.daad.de/en/
(DAAD – বিশ্বের অন্যতম বড় স্কলারশিপ প্রোগ্রাম; ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডির জন্য)
8. https://www.myguide.de/en/
(জার্মান বিশ্ববিদ্যালয় ও কোর্স খুঁজে নেওয়ার জন্য দারুণ একটি টুল)
9. https://www.uni-assist.de/en/
(জার্মানিতে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন পোর্টাল – বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয়)
10. https://www.stipendiumplus.de
(জার্মানির এলিট স্কলারশিপ প্রোগ্রামগুলো এক জায়গায়)
11. https://www.funding-guide.de
(DAAD-এর অধীনে বিভিন্ন স্কলারশিপ সার্চ করার জন্য অফিসিয়াল গাইড)
🇸🇪 সুইডেন
12. https://studyinsweden.se
(সুইডেনে উচ্চশিক্ষা ও স্কলারশিপের জন্য সরকারিভিত্তিক ওয়েবসাইট)
13. https://www.universityadmissions.se
(সুইডেনের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করার কেন্দ্রীয় পোর্টাল)
14. https://si.se/en/apply/scholarships/
(Swedish Institute Scholarships – সুইডিশ সরকারের ফুল-ফান্ডেড স্কলারশিপ)
🇳🇱 নেদারল্যান্ডস
15. https://www.studyinholland.nl
(নেদারল্যান্ডসে উচ্চশিক্ষা ও স্কলারশিপ বিষয়ক অফিসিয়াল গাইড)
16. https://www.nuffic.nl/en
(NUFFIC – ডাচ স্কলারশিপ ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক শিক্ষার কেন্দ্র)
17. https://www.grantfinder.nl
(Dutch স্কলারশিপ খুঁজে পাওয়ার জন্য সহজ সার্চ ইঞ্জিন)
🇫🇮 ফিনল্যান্ড
18. https://www.studyinfinland.fi
(ফিনল্যান্ডে স্টাডি ও স্কলারশিপ বিষয়ক সরকারিভিত্তিক প্ল্যাটফর্ম)
19. https://opintopolku.fi
(ফিনল্যান্ডের কেন্দ্রীয় আবেদন পোর্টাল – University ও UAS-দের জন্য)
🇳🇴 নরওয়ে
20. https://www.studyinnorway.no
(নরওয়েতে tuition-free উচ্চশিক্ষা ও স্কলারশিপ তথ্য সরবরাহকারী অফিসিয়াল পোর্টাল)
🇫🇷 ফ্রান্স
21. https://www.campusfrance.org/en
(ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য সরকারিভিত্তিক প্ল্যাটফর্ম)
22. https://www.eiffel.campusfrance.org
(Eiffel Excellence Scholarship – ফ্রান্সের সবচেয়ে সম্মানজনক স্কলারশিপ)
🇪🇸 স্পেন
23. https://www.universidad.es
(স্পেনের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা সংক্রান্ত সরকারিভিত্তিক পোর্টাল)
24. https://www.studyinspain.info
(স্পেনে স্টাডি ও স্কলারশিপ বিষয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্ল্যাটফর্ম)
🇮🇹 ইতালি
25. https://studyinitaly.esteri.it
(MAECI – ইতালির সরকারি ফুল স্কলারশিপ প্রোগ্রাম)
26. https://www.universitaly.it
(ইতালিতে উচ্চশিক্ষা প্রোগ্রাম ও আবেদন সংক্রান্ত কেন্দ্রীয় পোর্টাল)
27. https://investyourtalentapplication.esteri.it
(Invest Your Talent in Italy – মাস্টার্স পর্যায়ের স্কলারশিপ প্রোগ্রাম)
🇦🇹 অস্ট্রিয়া
28. https://studyinaustria.at
(অস্ট্রিয়ায় স্টাডি ও স্কলারশিপ বিষয়ক অফিসিয়াল পোর্টাল)
29. https://grants.at/en/
(Austrian OeAD – স্কলারশিপ সার্চ ইঞ্জিন)
🇩🇰 ডেনমার্ক
30. https://studyindenmark.dk
(ডেনমার্কে উচ্চশিক্ষা বিষয়ক সরকারি প্ল্যাটফর্ম)
🇵🇹 পর্তুগাল
31. https://www.study-research.pt
(পর্তুগালে স্টাডি ও রিসার্চ সম্পর্কিত তথ্যভান্ডার)
32. https://www.portugal.gov.pt
(পর্তুগাল সরকারের স্কলারশিপ ঘোষণা ও শিক্ষানীতি)
🇭🇺 হাঙ্গেরি
33. https://www.stipendiumhungaricum.hu
(Stipendium Hungaricum – হাঙ্গেরির সরকারি ফুল স্কলারশিপ)
34. https://apply.stipendiumhungaricum.hu
(Stipendium Hungaricum অ্যাপ্লিকেশন পোর্টাল)
🇵🇱 পোল্যান্ড
35. https://nawa.gov.pl/en
(NAWA – পোল্যান্ডের আন্তর্জাতিক স্কলারশিপ ও এক্সচেঞ্জ বোর্ড)
36. https://study.gov.pl
(Study in Poland – অফিসিয়াল সরকারিভিত্তিক প্ল্যাটফর্ম)
🇧🇪 বেলজিয়াম
37: https://www.studyinflanders.be
(ফ্ল্যান্ডার্স অঞ্চলের স্টাডি ও স্কলারশিপ তথ্য)
38. https://www.studyinbelgium.be
(Wallonia-Brussels ফেডারেশনের স্কলারশিপ)
🇱🇻 🇱🇹 🇪🇪 বাল্টিক রাষ্ট্রসমূহ
39. https://studyinestonia.ee (এস্তোনিয়া)
40. https://www.studyinlatvia.lv (লাটভিয়া)
41. https://studyin.lt (লিথুয়ানিয়া)
🇨🇿 🇸🇰 🇸🇮 🇷🇴 🇧🇬 মধ্য ও পূর্ব ইউরোপ
42. https://www.studyin.cz (চেক রিপাবলিক)
43. https://www.dzs.cz/en (চেক আন্তর্জাতিক শিক্ষাবোর্ড)
44. https://www.studyinslovakia.sk (স্লোভাকিয়া)
45. https://studyinslovenia.si (স্লোভেনিয়া)
46. https://studyinromania.gov.ro (রোমানিয়া)
47. https://studyinbulgaria.bg (বুলগেরিয়া)
🇭🇷 🇬🇷 🇨🇾 🇲🇹 দক্ষিণ ইউরোপ
48. https://www.studyincroatia.hr (ক্রোয়েশিয়া)
49. https://www.studyingreece.edu.gr (গ্রিস)
50. https://www.studyincyprus.org.cy (সাইপ্রাস)
51. https://education.gov.mt (মাল্টা – শিক্ষামন্ত্রকের ওয়েবসাইট)
🇮🇪 🇱🇺 আয়ারল্যান্ড ও লুক্সেমবার্গ
52. https://www.educationinireland.com (আয়ারল্যান্ড – সরকারি শিক্ষাবিষয়ক পোর্টাল)
53. https://hea.ie (Higher Education Authority – স্কলারশিপ তথ্য)
54. https://www.uni.lu (লুক্সেমবার্গ বিশ্ববিদ্যালয় – স্কলারশিপ ও ভর্তি তথ্য)
এখন আপনি কী করবেন?
- লিস্টটি বুকমার্ক করুন / সেভ করুন / শেয়ার করে নিজের ওয়ালে রেখে দিন
- প্রতিদিন একটি করে ওয়েবসাইট ঘেঁটে দেখুন
- নিজের আগ্রহ ও যোগ্যতার সাথে মিলিয়ে সুযোগ খুজুঁন
- SOP, CV, রেফারেন্স লেটার প্রস্তুত করুন
- সময়মত আবেদনের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিন
(প্রয়োজনে আমার লেখাগুলো নিয়মিত পড়ুন, শেয়ার করুন)
মনে রাখুন- আপনার বর্তমান অবস্থান যতই সীমিত হোক, আপনার সম্ভাবনার কোনো সীমা নেই। একটা স্কলারশিপই বদলে দিতে পারে আপনার জীবন, পরিবারের ভবিষ্যৎ, এমনকি দেশের ভবিষ্যৎ।
আপনার স্বপ্ন বাস্তবায়নের পথে আমি আছি আপনার পাশে — তথ্য দিয়ে, প্রেরণা দিয়ে, এবং অভিজ্ঞতার আলো দিয়ে।
---------------
Dr. Md Ashiqur Rahman
/// পোস্টটি শেয়ার দিয়ে অন্যদেরও পড়ার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল।///
ছবি: ইতালির রোমে Fontana di Trevi, যেখানে নাকি কয়েন ছুড়ে মারলে মনের আশা পূর্ণ হয়😉
Home page of the University of Luxembourg, an international research university with a multilingual and interdisciplinary character.