Priyo Desh

Priyo Desh অপরাধী যেই হোক, সত্যের পথে আওয়াজ তুলুন ।

21/06/2026
বিশ্বকাপ এলেই বাংলার আকাশ ভরে যায় নানা দেশের পতাকায়— 🇦🇷🇧🇷ব্রাজিল, আর্জেন্টিনা, আরও কত দেশের রঙে রঙিন হয়ে ওঠে চারপাশ। কিন...
13/06/2026

বিশ্বকাপ এলেই বাংলার আকাশ ভরে যায় নানা দেশের পতাকায়— 🇦🇷🇧🇷
ব্রাজিল, আর্জেন্টিনা, আরও কত দেশের রঙে রঙিন হয়ে ওঠে চারপাশ। কিন্তু তখন বুকের ভেতর একটা প্রশ্ন জাগে—
যে দেশে জন্মেছি, যে দেশের মাটিতে বড় হয়েছি, সেই বাংলাদেশের পতাকাটা কেন এত কম উড়ে? 🇧🇩
অন্য দেশকে সমর্থন করা অবশ্যই দোষের নয়। খেলাকে ভালোবাসা সুন্দর একটি অনুভূতি। কিন্তু নিজের দেশের পতাকাকে ভুলে যাওয়া সত্যিই কষ্টের।
কারণ পৃথিবীর আর কোনো দেশের পতাকার সঙ্গে জড়িয়ে নেই আমার মায়ের ভাষা, জড়িয়ে নেই লাখো শহীদের আত্মত্যাগ, জড়িয়ে নেই আমার বাংলাদেশের মতো গৌরবময় ইতিহাস।
বাংলাদেশ আমার অহংকার, বাংলাদেশ আমার পরিচয়।

হয় মাদক ছাড়ো, না হয় লতুয়ামোড়া গ্রাম ছড়ো, সবার একটাই দাবি ✊এইরকম উদ্যোগ বাংলাদেশের প্রত্যেকটি গ্রামের সচেতন নাগরিকদের নেও...
13/06/2026

হয় মাদক ছাড়ো, না হয় লতুয়ামোড়া গ্রাম ছড়ো, সবার একটাই দাবি ✊

এইরকম উদ্যোগ বাংলাদেশের প্রত্যেকটি গ্রামের সচেতন নাগরিকদের নেওয়া উচিত 💪👌

07/06/2026

মৃত্যুর কোনো গ্যারান্টি
নেই 😭

যদি হঠাৎ করে মারা যায়,
মাফ করে দিয়েন সবাই..!🤲😭

সাত-আটদিন আগে ময়লার ভাগাড়ের মতো এই ঘরে মরে পচে গেছেন এমন এক বৃদ্ধা, যার এক ছেলে বুয়েট-শিক্ষক, আরেক ছেলে যুগ্ম-সচিব, অন্য...
03/06/2026

সাত-আটদিন আগে ময়লার ভাগাড়ের মতো এই ঘরে মরে পচে গেছেন এমন এক বৃদ্ধা, যার এক ছেলে বুয়েট-শিক্ষক, আরেক ছেলে যুগ্ম-সচিব, অন্য ছেলে কানাডা-প্রবাসী।

এদেশের অধিকাংশ বাবা-মা সন্তানকে কথিত সফলতার যে স্বপ্নচূড়ায় দেখতে চান, বৃদ্ধার তিন ছেলেই জাগতিক সাফল্যের সেই স্বর্ণচূড়া স্পর্শ করেছে।

কিন্তু মাঝখানে একটা ঈদ গেল, মা বেঁচে আছে নাকি মরে গেছে, ক্যারিয়ারের পেছনে ছুটতে থাকা সন্তানদের খোঁজ নেয়ার হয়তো সুযোগটুকুও ঘটেনি। একাকী ঘরের মধ্যে মরে শরীরের মাংস খসে খসে পড়েছে বৃদ্ধার।

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, যে সফলতা মৃত্যুর সময়ও এক আঁজলা পানি নিয়ে মায়ের মাথার কাছে বসার ফুরসত দেয় না, আমাদের প্রয়োজন নেই এমন সফলতার।

দীন, মূল্যবোধ, নৈতিকতা এবং মানুষ হওয়ার শিক্ষাকে পাশ কাটিয়ে যতদিন আমরা শুধু বস্তুবাদ ও বৈষয়িক সফলতার পেছনে ছুটব, ততদিন এই ধরনের অনাকঙ্ক্ষিত ঘটনা আমাদের দেখে যেতে হবে।

আসুন, শিক্ষিত হওয়ার আগে মানুষ হই। সন্তানকে শিক্ষিত বানানোর আগে মানুষ বানাই।

এটার বাংলা হচ্ছে :“আমি এই পশুটির সাথে আমার মুখের কোনো মিল খুঁজে পাচ্ছি না। আমি এর শেষ পর্যন্ত দেখব, প্রয়োজনে নিজেই বাংল...
30/05/2026

এটার বাংলা হচ্ছে :
“আমি এই পশুটির সাথে আমার মুখের কোনো মিল খুঁজে পাচ্ছি না। আমি এর শেষ পর্যন্ত দেখব, প্রয়োজনে নিজেই বাংলাদেশে এসে তদন্ত করব। যদি আমার মুখের সাথে এই প্রাণীটির কোনো মিল না পাই, তাহলে যারা আমাকে নিয়ে সমালোচনা করছে তাদের উপযুক্ত জবাব দেব!”

ইজ্ঞু 🙄

যাকে শুয়ে থাকতে দেখছেন তিনি সাধারণ কোন মানুষ নয়!হজ্বের সময়ে আল্লাহর মেহমানদের মাঝে মাটিতে শুয়ে থাকা এই ব্যক্তিটি হলেন...
29/05/2026

যাকে শুয়ে থাকতে দেখছেন তিনি সাধারণ কোন মানুষ নয়!
হজ্বের সময়ে আল্লাহর মেহমানদের মাঝে মাটিতে শুয়ে থাকা এই ব্যক্তিটি হলেন আইভেরিকোস্টের মহামান্য প্রেসিডেন্ট ডক্টর আল-হাসান আবদুর রহমান ওয়াতারা। তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে হজের আনুষ্ঠানিকতা পালন করতে গিয়েছেন। এমনকি প্রথাগত কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী সৌদি রাজকীয় প্রাসাদে অবস্থান করার যে আমন্ত্রণ জানানো হয়েছিল,তার জন্য তিনি রাজকীয় দেওয়ানের কাছে দুঃখ প্রকাশ করে তা প্রত্যাখ্যান করেছেন। আল্লাহর গোলামের কোন অ:হং:কার থাকতে পারে না!
(সংগৃহীত)

22/05/2026

১৬ মাসে ৫৮০ শিশু ধর্ষিত, ৪৮৩ জনকে হ/ত্যা:

সূত্র এইচআরএসএস

যে দেশে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয় সেই দেশের পরিচয় দিতে আমাদের লজ্জা হয় না??😡😡রামিসা বিচার পাব...
21/05/2026

যে দেশে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয় সেই দেশের পরিচয় দিতে আমাদের লজ্জা হয় না??😡😡

রামিসা বিচার পাবে না।এর চেয়ে বড় সত্য এই দেশে আর কিছুই হতে পারেনা।পুরু সিস্টেম অপরাধিকে বাঁচিয়ে দিবে।অপরাধিদের অভয়ারণ্য এখন আমাদের এই বাংলাদেশ। একজন ভালো মানুষকে প্রশাসন পুলিশ নিরাপত্তা দিতে পারে না কিন্তু একজন ধর্ষক অপরাধীকে প্রশাসন ঠিকই নিরবিচ্ছিন্ন নিরাপত্তা দিতে পারে।🤔

শুধু ধর্ষণকারীদের জন্য হলেও বাংলাদেশের শরিয়া আইন করা জরুরি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি ।🤲
হে আল্লাহ তুমি শিশু বাচ্চাদেরকে হেফাজত করুন 🤲

19/05/2026

তালাকের কারণে বাচ্চারা ইমোশনাল ট্রমা নিয়ে বেড়ে উঠছে-

একটি ঘর যখন ভেঙে যায়, তখন সবচেয়ে জোরালো আঘাতটি লাগে সেই ঘরের ছোট্ট সন্তানটির মনে।

বাবা-মায়ের আলাদা হয়ে যাওয়া একটি শিশুর কাছে কেবল একটি ঘটনা নয়, বরং তার পুরো নিরাপদ পৃথিবীটা হারিয়ে ফেলা। বড়দের নেওয়া এই সিদ্ধান্তের ফলে শিশুদের হৃদয়ে যে গভীর ক্ষতের সৃষ্টি হয়, তা তারা অনেক সময় প্রকাশ করতে পারে না। এই নীরব যন্ত্রণাই মূলত তাদের সারাজীবনের জন্য এক 'মানসিক ট্রমা' বা দীর্ঘস্থায়ী কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

Address

2346 Al Khobar
Dammam

Alerts

Be the first to know and let us send you an email when Priyo Desh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Priyo Desh:

Share