Voice Of Awami League -আওয়ামীলীগ বার্তা

Voice Of Awami League -আওয়ামীলীগ বার্তা বাংলাদেশ আওয়ামী লীগের বার্তা পেইজে আপনাকে স্বাগতম।

বিদায় কিংবদন্তী ওপারে ভালো থাকবেনমহান আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক…..
01/06/2026

বিদায় কিংবদন্তী
ওপারে ভালো থাকবেন
মহান আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক…..

আপনাদের গরু সাগোলের ভীড়ে ভাইকে ভুলে যাবেন না, প্লিজ।
27/05/2026

আপনাদের গরু সাগোলের ভীড়ে ভাইকে ভুলে যাবেন না, প্লিজ।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছাপ্রিয় দেশবাসী,আসসালামু আলাইকুম।প...
27/05/2026

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা

প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমি দেশ ও প্রবাসে বসবাসকারী বাংলাদেশের সকল নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

আজ এক মহাসংকট ও দুঃসময়ের মাঝে আমাদের মাঝে পবিত্র ঈদ ফিরে এসেছে। গত ২১ মাস ধরে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্মম হত্যা, অবিরাম হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন; আমাদের অগনিত কর্মী আজও কারাবন্দী। শুধু আমাদের রাজনৈতিক পরিবারই নয়, দেশের সাধারণ মানুষও আজ অবর্ণনীয় কষ্টে দিনাতিপাত করছেন। হামে আক্রান্ত হয়ে শত শত শিশুর অকাল মৃত্যু, নারী ও শিশুদের ওপর নির্মম নির্যাতন-ধর্ষণ, চরম বিপর্যস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভেঙে পড়া অর্থনীতি দেশবাসীকে এক গভীর অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। জনগণের এই দুর্ভোগ ও বেদনায় আমি গভীর সমবেদনা প্রকাশ করছি।

ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ ও উৎসর্গের শিক্ষা দেয়। আমি বিশ্বাস করি, ত্যাগের মহিমা এই দুঃসময়ে আমাদের সবাইকে নতুন করে উজ্জীবিত করবে। শত প্রতিকূলতার মাঝেও সত্যের স্বার্থে এবং দেশের স্বার্থে নিজেদের উৎসর্গ করতে ও যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার প্রেরণা জোগাবে।

আসুন, সকল দুঃখ-কষ্ট ভুলে আমরা ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ হই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হোন।

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আঁধার কেটে ভোর হোক
বাংলাদেশ চিরজীবী হোক।

সিরিয়াসলি নেত্রী কিন্তু খুব তারাতাড়ি ফিরছে।প্লিজ কাইজ্জা কাটি কইরেন না।পোলাপান রে ন্যারেটিভ দেন। সেই অনুযায়ী পোলাপান কাজ...
27/05/2026

সিরিয়াসলি নেত্রী কিন্তু খুব তারাতাড়ি ফিরছে।প্লিজ কাইজ্জা কাটি কইরেন না।পোলাপান রে ন্যারেটিভ দেন। সেই অনুযায়ী পোলাপান কাজ করুক।আর আমি যেহেতু জানি আপনাদের ও জানার কথা নেত্রী যে ফিরছে।এই মুহূর্তে কাউরে ভাল না লাগলে ইগনোর করেন।কিন্তু নেত্রী ফেরার ন্যারেটিভে ফোকাস করুন।

আর ইউনুস আজকে কোন সফরে যায় নাই।সে সত্যিই চলে গেছে।ঈদের পর অবস্থা পর্যবেক্ষণ করবে।যদি মিরাকল ঘটে তাহলে ফিরবে।নাহলে আর ফিরবেনা পিশাচ টা।

ডিপ স্টেট সাউথ এশিয়াতে আপাতত ফেল করেছে।মার্ক রুবিও এর সফরে তা আর ও স্পষ্ট হয়েছে।

সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ রে যারা চিনেন, তারা জানে সে কি পরিমাণ ঝানুলোক। সেই লোক যখন বলে সে কিচেন কেবিনেটে ছিলনা,ডিপ স্টেট সরকার পরিবর্তন করেছে।তাহলে তো বুঝতেই পারেন খেলা কোন লেভেলে চলছে।

রজার খলিল ১ বছর ছুটি চাচ্ছে।

শবনম ফারিয়া ও শাওন আপার স্ট্যাটাস শেয়ার দিচ্ছে।😛

নেত্রীর ভয়ে রাজাকারের বাচ্চারা ন্যারেটিভ তৈরী করছে।কিন্তু আমরা জানি ভিতরে কাঁপছে।

আর সবচেয়ে বড় কথা এত দিন চুপচাপ বসে থাকা দলীয় লাল বদর, সেমি লাল বদর রা আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিতে চাচ্ছে আর বলছে এত দিন কই ছিলা মিয়া?

সব ডট এক সাথে করেন।নেত্রী ফিরছে।সবাই প্রস্তুতি নিন।

28/01/2026

দিস ইজ গোপালগঞ্জ আওয়ামিলীগ পাওয়ার

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।এই দিনটি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় ও কলঙ্কের দিন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে...
14/12/2025

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।

এই দিনটি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় ও কলঙ্কের দিন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী দেশের বিভিন্ন স্থানে আত্মসমর্পণ করতে শুরু করেছিল এবং পাকিস্তানিরা যখন বুঝতে পারলো মুক্তিযুদ্ধে তাদের পরাজয় সময়ের ব্যাপার মাত্র, তখনই এদেশের পাকিস্তানি দোসর, রাজাকার, আল-বদর, আল-শামসদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের শতাব্দীর শ্রেষ্ঠ সন্তানদের অর্থাৎ বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝতে পারলো মুক্তিযুদ্ধে তাদের পরাজয় সুনিশ্চিত তখনই বাঙালি জাতি যাতে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই চিন্তা ধারায় বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৭০-এর নির্বাচন হতে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধের বিজয় অর্জন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে বাঙালি জাতিকে উজ্জীবিত করার জন্য এদেশের কবি, সাহিত্যিক, প্রকৌশলী, চিকিৎসক, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, চলচ্চিত্রকারসহ বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল অপরিসীম। বিশ্ববাসীসহ সারা বাংলার জনগণ মনে করে নিরস্ত্র বাঙালিকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাশাপাশি এদেশের বুদ্ধিজীবীদের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। ২৫ মার্চের কালো রাত্রিতে পাকহানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতারের পর মুক্তিযুদ্ধের কার্যক্রম সুচারুরূপে পরিচালনা করার জন্য মুজিবনগর সরকার গঠন, বিভিন্ন এলাকাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে সেক্টর প্রধান হিসেবে দায়িত্ব প্রদান তাছাড়া সরকারি অনেক প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তিদের দায়িত্ব প্রদান করে মুক্তিযুদ্ধে বাঙালিদের ঝাঁপিয়ে পড়ার জন্য উজ্জীবিত করার জন্যও বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল অপরিসীম। বীর বাঙালির সাহস ও মেধার কাছে যখন একে একে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প, আস্তানা নিশ্চিহ্ন হতে লাগলো, একে একে পরাস্ত হয়ে যখন আত্মসমর্পন করতে লাগলো, তখনই বাঙালির চূড়ান্ত বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে এদেশের রাজাকারদের প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশকে চিরদিনের জন্য মেধা শূন্য দেশ হিসেবে চিহ্নিত করার অপচেষ্টায় পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে।

আজকের বাংলাদেশে বুদ্ধিজীবী হত্যাকারী সেই আলবদর আলশামসের প্রজন্ম আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, শহিদ বুদ্ধিজীবী, জাতির পিতা বঙ্গবন্ধুসহ বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাসকে বিকৃত করে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের জন্মের ইতিহাসকে বিতর্কিত করতে চায় তারা।

বুদ্ধিজীবী হত্যাকারী ঐ সকল রাজাকার ও তাদের বর্তমান উত্তরসুরিদের বাঙালি জাতি কোনদিন ক্ষমা করবে না বা করতে পারে না।

#শহিদবুদ্ধিজীবীদিবস #১৪ডিসেম্বর #বাংলাদেশ #মুক্তিযুদ্ধ #জামায়াতশিবিররাজাকার

08/12/2025

একটি দল, একটি জাতি, একটি অনুভূতি এবং একটি স্বাধীন সার্বভৌম মানচিত্র।
জয় বাংলা বাংলাদেশ আওয়ামীলীগ ॥

Bangladesh Awami League

20/11/2025

মিডিয়ার সামনে দুইদিন আগে ধানমন্ডি,-৩২ ভাঙতে গিয়ে চুষবো চুষবো বলা রাফিয়ার ময়মনসিংহের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।৫আগস্টের পর থেকে ওর পরিবার গ্রামের সাধারণ মানুষজনের উপর ব্যাপক জুলুম নির্যাতন করে আসছিল।ঢাকায় চাকরি দিবে বলে একাধিক যুবকের কাছে টাকা নিয়ে তা আত্মসাৎ করারও অভিযোগ উঠেছে।মূলত ওইসব ক্ষোভের বহিঃপ্রকাশ ই এই আগুন।

তবে আরেকটি সূত্র বলছে এই আগুন রাফিয়া নিজেই ধরাইছে এটেনশন সিকিংয়ের জন্য।আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।আগেই মানুষজন ও জিনিসপত্র সরিয়ে নিয়ে গেছিল ষড়যন্ত্রের অংশ হিসেবে।এবং এখব স্বাভাবিকভাবেই আওয়ামীলীগের উপর দোষ চাপাবে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য।কিন্তু জনগণ আর ওদের আষাড়ে কান্নায় বিশ্বাস করবেনা। 😂
Bangladesh Awami League

19/11/2025

ভাগীরথী থেকে বুড়িগঙ্গা, পলাশী থেকে ধানমন্ডি, ১৭৫৭ থেকে ১৯৭৫, ইতিহাসের সূর্য সন্তানদের মাঝে দীপ্তমান শুকতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ✊🇧🇩
Bangladesh Awami League

Video: সংগৃহীত

প্রথম যেদিন কলেজে গিয়েছিলাম, ভেবেছিলাম সব জুলাই জঙ্গি সাপোর্টার। দিন যাচ্ছে, প্রায় ৩ মাস শেষ, অনেকের সঙ্গে পরিচয় হলো।...
18/11/2025

প্রথম যেদিন কলেজে গিয়েছিলাম, ভেবেছিলাম সব জুলাই জঙ্গি সাপোর্টার। দিন যাচ্ছে, প্রায় ৩ মাস শেষ, অনেকের সঙ্গে পরিচয় হলো। এখন আমার কলেজের সবচেয়ে ভালো বন্ধু বাড়ি গোপালগঞ্জ, আরেক বন্ধু পাশের ফ্ল্যাটে থাকে। আড্ডা দিতে দিতে জানতে পারলাম সে লীগ সাপোর্টার। আরেক বন্ধু ফিল্ড পলিটিক্স করে। আজকে আরেক জনের সঙ্গে পরিচয় হলো, আড্ডা দিতে দিতে সে বলল, "শেখ হাসিনা না হয় দুইটা টোকাই মারছে, এতে দেশের অক্সিজেন বেঁচেছে 😂"। দিন দিন ফ্রেন্ড সার্কেল লীগ, আর লীগ হচ্ছে। আমাদের একটা সেকশনে বেশি হলে জুলাই সাপোর্টার সর্বোচ্চ ১০ জন হবে।

তবে আমার লীগের ফ্রেন্ড সার্কেল নিয়ে আমি বেশি খুশি আছি। এখন অন্তত ক্লাসরুমে মন খুলে "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" শ্লোগান দেওয়া যায়। যখন পুরো ক্লাসের সবাই একসঙ্গে জয় বাংলা বলে উঠে, তখন কি যে শান্তি লাগে, বলার বাইরে। ❤️‍🔥

Bangladesh Awami League


Adres

Poland
Poznan
1110

Strona Internetowa

Ostrzeżenia

Bądź na bieżąco i daj nam wysłać e-mail, gdy Voice Of Awami League -আওয়ামীলীগ বার্তা umieści wiadomości i promocje. Twój adres e-mail nie zostanie wykorzystany do żadnego innego celu i możesz zrezygnować z subskrypcji w dowolnym momencie.

Udostępnij