S M Shafayet Hossain

S M Shafayet Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from S M Shafayet Hossain, Kuala Lumpur.

প্রেস বিজ্ঞপ্তিতারিখ: ০৭-০১-২০২৫ইংসূত্র: বাপ্রঅপ-৩৩০*মধ্যপ্রাচ্য, এশিয়া ও ইউরোপগামী বাংলাদেশ বিমানসহ অন্যান্য দেশীয় উড়োজ...
07/01/2025

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ০৭-০১-২০২৫ইং
সূত্র: বাপ্রঅপ-৩৩০

*মধ্যপ্রাচ্য, এশিয়া ও ইউরোপগামী বাংলাদেশ বিমানসহ অন্যান্য দেশীয় উড়োজাহাজ সংস্থার টিকিটের বাড়তি দাম কমানোর দাবি ও এনবিআর কর্তৃক বিমানের টিকেটের এক্সসাইজ ডিউটি বৃদ্ধির প্রস্তাবের তীব্র প্রতিবাদ*

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য, এশিয়া এবং ইউরোপগামী বিমানের টিকিটের অতিরিক্ত মূল্য বৃদ্ধিতে মারাত্মক সংকটে পড়েছেন প্রবাসী কর্মীরা। বর্ধিত ভাড়ার কারণে অনেক কর্মী বিদেশে কর্মস্থলে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন, যা তাদের জীবিকা এবং দেশের রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলছে।

বর্তমানে বাংলাদেশের বিমানের টিকিটের দাম প্রতিবেশী দেশগুলোর তুলনায় বহুগুণ বেশি। অভিবাসী কর্মীরা বাড়ি-জমি বিক্রি করে বা উচ্চ সুদে ঋণ নিয়ে এই অতিরিক্ত ভাড়া বহন করতে বাধ্য হচ্ছেন। বিশেষত, মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য টিকিটের এই লাগামহীন দাম দেশীয় অভিবাসন খাতে এক অভূতপূর্ব সংকট সৃষ্টি করেছে।

এছাড়া, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রস্তাবিত এক্সসাইজ ডিউটি বৃদ্ধি সমস্যাকে আরও জটিল করে তুলেছে। নতুন প্রস্তাব অনুযায়ী, স্থানীয় ফ্লাইটের ক্ষেত্রে ৫০০ টাকা থেকে ৭০০ টাকা, সার্কভুক্ত দেশগুলোতে ১,০০০ টাকা এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে ৩,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা করা হচ্ছে। এই শুল্ক বৃদ্ধি বিমানের টিকিটের দামকে আরও বাড়িয়ে তুলবে, যা প্রবাসীদের জন্য ‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়াবে।

প্রবাসীদের এই সংকট নিরসনে আমরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ৪ দফা দাবি উত্থাপন করছি:

১. মধ্যপ্রাচ্য, এশিয়া ও ইউরোপগামী বাংলাদেশ বিমানসহ অন্যান্য দেশীয় উড়োজাহাজ সংস্থার টিকিটের অতিরিক্ত দাম কমাতে হবে।
২. বাংলাদেশ বিমানের পাশাপাশি অন্যান্য দেশীয় সংস্থার ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করতে হবে।
৩. টিকিটের দাম নিয়ন্ত্রণে একটি কার্যকর রেগুলেটরি বোর্ড গঠন করতে হবে।
৪. এনবিআরের প্রস্তাবিত এক্সসাইজ ডিউটি বৃদ্ধি অবিলম্বে বাতিল করতে হবে।

আমরা মনে করি, এই সমস্যাগুলো দ্রুত সমাধান না হলে প্রবাসী কর্মীদের জন্য বিদেশে কাজ করা অসম্ভব হয়ে পড়বে এবং দেশের অর্থনীতিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। অতএব, প্রবাসীদের স্বার্থ রক্ষায় সরকারের আন্তরিক হস্তক্ষেপ প্রয়োজন।

আহ্বানে,
ইঞ্জি. মো. কবীর হোসেন
সভাপতি
কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

এস. এম. সাফায়েত হোসাইন
সাধারণ সম্পাদক
কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

19/08/2024

স্রোতের ঢেউয়ে আঁকা জীবন
১৯ই আগষ্ট ২০২৪

জীবন যেন এক বিপুল নদীর স্রোত—এক মুহূর্তে শান্ত, অন্য মুহূর্তে উচ্ছ্বাসে ভরপুর। এই নদীটির প্রতিটি বাঁকে আছে একেকটি নতুন গল্প, একেকটি নতুন অধ্যায়। কখনো কখনো মনে হয়, আমরা এই স্রোতের ওপরে ভেসে চলা কাগজের নৌকা, যাদের গন্তব্য অনিশ্চিত, তবু এগিয়ে যাওয়া অবধারিত।

প্রতিটি সূর্যাস্তের সাথে যেন একটি দিন শেষ হয়, কিন্তু সেই দিনটি স্মৃতির বুকে চিরকালীন হয়ে থাকে। সূর্য যখন ধীরে ধীরে আকাশের রঙ মিশিয়ে অন্ধকারের মাঝে মিলিয়ে যায়, তখন মনে হয়, আমাদের জীবনের সব আনন্দ, বেদনা, প্রেম ও প্রতীক্ষা—সবকিছুই মিলে মিশে যায় সেই গোধূলির ছায়ায়। যেমন রাতের আকাশে তারা খসে পড়ে, কিন্তু আকাশ থেকে তার জ্যোত্স্না মুছে যায় না, তেমনি আমাদের জীবনের স্মৃতিরা কখনো পুরোনো হয় না, কেবল সময়ের পরতে পরতে আরো গাঢ় হয়ে ওঠে।

বসন্তের বাতাসে যখন কৃষ্ণচূড়ার রঙ ছড়িয়ে পড়ে, মনে হয় জীবন এক বিরামহীন চিত্রকর্ম, যেখানে প্রতিটি মুহূর্ত একটি নতুন রঙের ছোঁয়া দেয়। আমাদের হৃদয়ের প্রতিটি আবেগ যেন ক্যানভাসে তুলির একেকটি টান, যা কখনো বেদনার নীল, কখনো সুখের সোনালি। এই চিত্রকর্ম কখনো সম্পূর্ণ হয় না, তবু প্রতিটি রঙ তার নিজের গল্প বলে যায়, তার নিজের সুর সৃষ্টি করে।

প্রকৃতির মাঝে যখন একা হাঁটি, তখন মনে হয় গাছপালার পাতা, নদীর কুলকুল ধ্বনি, কিংবা পাখির কূজন—সবকিছুই এক এক করে জীবনের ছন্দকে মনে করিয়ে দেয়। সেই ছন্দ, যা হয়তো আমরা প্রতিদিনের তাড়াহুড়োতে ভুলে যাই, কিন্তু প্রকৃতি তার নিজস্ব ভাষায় তা বারবার আমাদের মনে করিয়ে দেয়।

জীবন যেমন নদীর স্রোত, তেমনি আমাদের প্রতিটি পদক্ষেপ যেন সেই স্রোতে একেকটি ঢেউ, যা ভেঙে পড়ার পরেও স্রোতের সাথে মিশে যায়, আবার নতুন ঢেউ তৈরি করে। আমাদের গল্পগুলো এই ঢেউয়ের মতো—যদিও ক্ষণস্থায়ী, তবু অনন্ত।

🚨ক্লাসআমাদের আজকের ক্লাস শুরু বেলা ১১ টায়, মহাখালীতে। মহাখালী , বনানী ,তেজগাও ও এর আশ পাশের সকল শিক্ষার্থী কে খাতা, কলম ...
29/07/2024

🚨ক্লাস

আমাদের আজকের ক্লাস শুরু বেলা ১১ টায়, মহাখালীতে।

মহাখালী , বনানী ,তেজগাও ও এর আশ পাশের সকল শিক্ষার্থী কে খাতা, কলম এবং আনুসাঙ্গিক সামগ্রি সঙ্গে নিয়ে আসার অনুরোধ রইলো।

⏱️সকাল ১১টা
📍মহাখালী

04/06/2024

এই সমস্ত পাগল পাবনা থেকে ছাড়া পায় কিভাবে?

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখার (আংশিক) কমিটির অনুমোদন দেওয়া হলো। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রী...
26/05/2024

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখার (আংশিক) কমিটির অনুমোদন দেওয়া হলো।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

"সত্যিকার নেতা আদর্শ খোঁজে না,আদর্শের জন্ম দেয়”
11/08/2023

"সত্যিকার নেতা আদর্শ খোঁজে না,আদর্শের জন্ম দেয়”

10/08/2023

সময় টিবি ও ৭১ টিবি প্রতিনিয়ত সংবিধান লঙ্ঘন করছে - ইলিয়াস হোসেন

বিএনপি'র মহাসচিবের দায়িত্ব পেয়েছেন কৌতুক অভিনেতা হাসাও মাহমুদ।।
31/07/2023

বিএনপি'র মহাসচিবের দায়িত্ব পেয়েছেন কৌতুক অভিনেতা হাসাও মাহমুদ।।

24/11/2022

আমরা যদি বেঁচে থাকি, যারা লুটপাট করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, প্রত্যেকের টাকা আমরা দেশে ফিরিয়ে আনবো-- নুরুল হক নুর, সদস্য সচিব, গণঅধিকার পরিষদ।

শোক বার্তাতারিখ ২৪/১১/২০২২ইংসূত্র: বাপ্রঅধপ: ১২৫বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, লেবানন শাখার সভাপতি মোঃ রাকিব খানের বাবা ...
24/11/2022

শোক বার্তা
তারিখ ২৪/১১/২০২২ইং
সূত্র: বাপ্রঅধপ: ১২৫

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, লেবানন শাখার সভাপতি মোঃ রাকিব খানের বাবা বাদশা খান গতকাল রাতে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ গভীরভাবে শোকাহত।

শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সভাপতি জনাব ইঞ্জিঃ মো: কবীর হোসেন ও সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন এবং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর সকল নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক,
মো: সাইফুল ইসলাম
দপ্তর সম্পাদক
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

কে জিতবে বলে মনে করেন?
28/05/2022

কে জিতবে বলে মনে করেন?

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-লিভারপুল।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, লেবানন শাখার উদ্যোগে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদা...
23/05/2022

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, লেবানন শাখার উদ্যোগে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে লেবানন সহ বিশ্বের সকল রেমিটেন্স যোদ্ধাদের প্রবাসীদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। বিশ্বের প্রায় ১ কোটি ২০ লাখ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

"এসো এক হই অধিকারের কথা কই"
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ...

আহ্বানেঃ
এস এম সাফায়েত হোসাইন
যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সংসদ
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

Address

Kuala Lumpur

Alerts

Be the first to know and let us send you an email when S M Shafayet Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share