03/09/2026
তারিখঃ ০৩-০৯-২০২৬
প্রেস বিজ্ঞপ্তি,
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল গত ১লা সেপ্টেম্বর। দিনটি ঘটাকরে উদযাপন করতে দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সাপ্তাহিক ছুটির দিন বেছে নিয়ে আগামী ৬ই সেপ্টেম্বর রোজ রবিবার নির্ধারন করা হয়েছে।
বিএনপি মালয়েশিয়া, অংগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মালয়েশিয়া, শাখা কমিটি সহ অংগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে স্ববান্ধবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
তারিখঃ ৬ই সেপ্টেম্বর রোজ রবিবার
সময়ঃ বিকাল ৪.৩০ মিনিট
স্থানঃ এষ্টো হোটেল, জালান- পুত্রা, চৌকেট, কুয়ালালামপুর।
বার্তা প্রেরক,
মোঃ আমিনুল ইসলাম রতন
দপ্তর সম্পাদক
বিএনপি, মালয়েশিয়া।