Kuwait Bd Boy’s

Kuwait Bd Boy’s Kuwait Bd Boy’s পেইজে আপনাকে স্বাগতম । এখানে কুয়েত প্রবাসীদের সকল আপডেট,আনন্দ,গল্প,আড্ডা পাবলিশ হবে।

29/11/2025

রাতের বেলায় ভাই–ব্রাদার সবাই মিলে এক অন্যরকম আড্ডার খোঁজে চলে এলাম মাহবুল্লাহ ১নং গাতা, ১৩৭নং ইশারা—নওয়াবি বিরিয়ানি হাউজে। #কুয়েত #পার্টি #রাতের_আড্ডা

29/11/2025

তারুণ্যের নিবার্চন । ত্রয়োদশ নির্বাচন ২০২৬ । যোগ‍্য প্রার্থীকে ভোট দিন । আমার ভোট আমি দেবো, যে যোগ‍্য তাকে দেবো #নির্বাচন #বাংলাদেশ #বাংলাদেশরাজনীতি

 #কুয়েতে কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে বয়োজ্যেষ্ঠদের তালিকায় যিনি আলাদা সম্মান নিয়ে দাঁড়িয়ে আছেন—তিনি আবু তালাল। টিকটক–ইনস্ট...
28/11/2025

#কুয়েতে কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে বয়োজ্যেষ্ঠদের তালিকায় যিনি আলাদা সম্মান নিয়ে দাঁড়িয়ে আছেন—তিনি আবু তালাল। টিকটক–ইনস্টাগ্রামে তাঁর ফানি ভিডিও, সরল হাসি আর প্রাণবন্ত উপস্থিতি আমাদের সবসময় আনন্দ দেয়।

এ বয়সেও তাঁর এতো উদ্দীপনা, এতো প্রাণচাঞ্চল্য—সত্যিই অনুপ্রেরণার মতো।

আজ হঠাৎ কুয়েত আবরাজ টাওয়ারের নিচে তাঁর সঙ্গে দেখা হয়ে গেল।
কথা হলো, হাসি হলো… মনে হলো—মনের দিক থেকে যে তরুণ, তার বয়স কখনোই বাধা নয়।

আবু তালাল, আপনি কুয়েতি কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে এক অনন্য নাম—অনুপ্রেরণা, আনন্দ আর ইতিবাচকতার প্রতীক।

ভাল থাকুন, হাসিখুশি থাকুন—আপনার ভিডিওগুলো আমাদের মতো প্রবাসীদের মুখে আরও অনেকদিন হাসি ফোটাক।

22/11/2025

হঠাৎ রাতের ডিনার Freej Swaileh রেস্টুরেন্টে! চিকেন মজবুজ, মাটন মজবুজ আর স্পেশাল সোপ—সব মিলিয়ে পুরোটা ছিল একদম authentic Kuwaiti vibe!সুক মোবারকিয়ার ভিন্নরকম রাত, খাবারের দারুণ স্বাদ আর কিছু নিজের সময়…এক কথায়—Satisfying Night!

▪️প্রবাসীদের আপন কে…?রাজনৈতিক মঞ্চে প্রবাসীদের নাম গর্বের সঙ্গে উচ্চারিত হয়,বলা হয়, “তারা দেশের রেমিট্যান্স হিরো, দেশের ...
09/11/2025

▪️প্রবাসীদের আপন কে…?

রাজনৈতিক মঞ্চে প্রবাসীদের নাম গর্বের সঙ্গে উচ্চারিত হয়,
বলা হয়, “তারা দেশের রেমিট্যান্স হিরো, দেশের অর্থনীতির চালিকা শক্তি!

সমাজের উচ্চবিত্তরা তাদের নিয়ে গর্ব করে,
কিন্তু বাস্তবে প্রবাসীদের জীবনের কষ্ট, ত্যাগ আর অপমানের গল্প
কেউই জানতে চায় না… কেউই শুনতে চায় না।

প্রবাসীরা দিনের পর দিন ঘাম ঝরায় অচেনা দেশে,
বালির মরুভূমি থেকে শুরু করে নির্মাণ সাইটের উত্তপ্ত ছাদে
তারা কাজ করে শুধু একটা স্বপ্ন নিয়ে:
পরিবারটা যেন একটু ভালো থাকে,
দেশের মানুষ যেন তাদের ত্যাগটাকে সম্মান করে।

কিন্তু কী নির্মম বাস্তবতা!
প্রবাসীরা যতদিন পাঠায় টাকা, ততদিন তারা “অপরিহার্য”
তাদের পাঠানো টাকায় চলে সংসার, সমাজ, এমনকি রাষ্ট্রের অর্থনীতি।

কিন্তু যখন সেই প্রবাসী ক্লান্ত হয়, অসুস্থ হয়,
অথবা দেশে ফিরে আসে শূন্য হাতে
তখন সমাজের চোখে সে হয়ে যায় বোঝা,
রাজনীতির চোখে সে হয় “অপ্রয়োজনীয়”।

বড় বড় নেতা বলেন — “প্রবাসীরা দেশের সম্পদ।”
কিন্তু সেই সম্পদের পাশে কি কখনো তারা দাঁড়ায়?
যখন কোনো প্রবাসী নিঃশব্দে বিদেশের মাটিতে মারা যায়,
তার লাশ যখন কফিনে ভরে দেশে আসে
তখন কেউ তার কষ্টের গল্প শোনে না,
শুধু কিছু মুহূর্তের জন্য কান্নার ইমোজি,
তারপর আবার নীরবতা।

প্রবাসীরা আপন হয় কেবল তখনই,
যখন তাদের কষ্টের ঘাম মুদ্রায় পরিণত হয়।
কিন্তু যখন তাদের কান্না, তাদের নিঃসঙ্গতা,
তাদের একাকী রাত্রির নিঃশব্দ হাহাকার
সেগুলো কারো কানে পৌঁছায় না।

প্রবাসীরা শুধু বিদেশে নয়,
তারা প্রতিদিন হারায় আপনজনের কাছে,
হারায় নিজের অস্তিত্বের কাছে।
তাদের কাছে “বাড়ি ফেরা” মানে বিশ্রাম নয়,
বরং অচেনা হয়ে যাওয়া।

তাই প্রশ্নটা আজও থেকে যায়……..

“প্রবাসীদের আপন কে…?”………..??……..???
রাজনীতি? সমাজ? না কি কেবল সেই পরিবার,
যারা প্রতিদিন ফোনে বলে…

“আরো কিছু টাকা পাঠাও…”

#রেমিটেন্সযোদ্ধা #নীরব_যুদ্ধ #বিদেশ_জীবন #প্রবাসী #প্রবাসীদের_কষ্ট

▪️প্রবাসীর শেষ নিঃশ্বাস…কেউ জানে না, আজ রাতে কোন প্রবাসী হয়তো শেষ ঘুমে যাবে।কোনো সহকর্মী সকালে ডাকে না জাগলে বুঝবে — মান...
07/11/2025

▪️প্রবাসীর শেষ নিঃশ্বাস…

কেউ জানে না, আজ রাতে কোন প্রবাসী হয়তো শেষ ঘুমে যাবে।
কোনো সহকর্মী সকালে ডাকে না জাগলে বুঝবে — মানুষটা আর নেই…

প্রতিদিনই কোথাও না কোথাও, কোনো এক ঘরে নিঃশব্দে থেমে যায় এক প্রবাসীর শ্বাস।

যে মানুষটা গতকালও হাসছিল, পরিবারের স্বপ্নে ভরেছিল বুক —
আজ সে হয়তো নিঃশব্দে পড়ে আছে একা, পরদেশের ঠান্ডা মাটিতে।

শেষ কথাটা বলার সুযোগ পায় না অনেকেই…
কেউ ফোন ধরতে পারেনি, কেউ পরিবারের ডাক শুনতে পারেনি,
কেউ শুধু মুঠোফোনে রেখে গেছে কিছু অসমাপ্ত ভয়েস মেসেজ।

দেশের মানুষ ভাবে — সে হয়তো কাজের ব্যস্ততায় ফোন ধরেনি,
কিন্তু কে জানে, সেই মানুষটা হয়তো তখন নিঃশেষ হয়ে গেছে জীবনের সব ব্যস্ততা থেকে।

প্রবাসীদের মৃত্যুটা কখনও সংবাদ হয় না,
হয় না কোনো কান্নার আয়োজন,

শুধু একসময় একটা কফিন ফিরে আসে —

ভেতরে নিঃশব্দে ঘুমিয়ে থাকে এক জীবনের সমস্ত ত্যাগ, কষ্ট আর স্বপ্ন।

#রেমিটেন্সযোদ্ধা #বিদেশ_জীবন #প্রবাসী #নীরব_যুদ্ধ

▪️প্রবাসীরা সব সময় একা… প্রবাসীরা সব সময় ভিড়ের মাঝেও একা থাকে।তারা হাসে, কাজ করে, কথা বলে —কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে...
03/11/2025

▪️প্রবাসীরা সব সময় একা…

প্রবাসীরা সব সময় ভিড়ের মাঝেও একা থাকে।
তারা হাসে, কাজ করে, কথা বলে —
কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে এক গভীর নিঃসঙ্গতা।

রাতের বেলা নিঃশব্দ রুমে যখন ফোনটা হাতে নেয়,
স্ক্রিনের ওপারে মায়ের মুখ, সন্তানের হাসি —
তখন বুকের ভেতরটা হাহাকার করে উঠে।
চোখের পানি মুছে আবার বলে,
“আমি ভালো আছি….”
কিন্তু আসলে কেউ জানে না, কতটা কষ্ট লুকিয়ে আছে সেই কথার পেছনে।

দিনের পর দিন, বছরের পর বছর,
অচেনা দেশে অচেনা ভাষায় যুদ্ধ করে যায় তারা।
কারো জন্য রোদে পুড়ে, কারো জন্য ঘামে ভিজে,
তবুও যখন ফোনে কেউ জিজ্ঞেস করে না —
“তুই কেমন আছিস?”,
তখনই বোঝা যায়, প্রবাসী মানে আসলে কতোটা একা।

সবাই ভাবে — প্রবাসে অনেক টাকা, অনেক সুখ…
কিন্তু কেউ দেখে না সেই টাকার পেছনের কান্না,
সেই নির্জন রাতগুলো, যেগুলোতে শুধু ছাদের দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার থাকে না।

প্রবাসীরা সব সময় একা…
তাদের গল্প কেউ লেখে না,
তাদের কষ্ট কেউ বোঝে না,
তবুও তারা বেঁচে থাকে —
পরিবারের মুখে হাসি দেখার আশায়।

#প্রবাসেরজীবন #একাকীজীবন #রেমিটেন্সযোদ্ধা

▪️সফলতা কত দূরে…আমরা সবাই সফলতা চাই,কিন্তু কেউই দেখতে চাই না সেই কষ্টের পথটা—যেখানে ঘাম, ব্যর্থতা, হতাশা আর একলা লড়াই লু...
01/11/2025

▪️সফলতা কত দূরে…

আমরা সবাই সফলতা চাই,
কিন্তু কেউই দেখতে চাই না সেই কষ্টের পথটা—
যেখানে ঘাম, ব্যর্থতা, হতাশা আর একলা লড়াই লুকিয়ে থাকে।

সফলতা দূরে নয়,
সে ঠিক আমাদের সামনেই দাঁড়িয়ে আছে।
শুধু দরকার একটু ধৈর্য, একটু পরিশ্রম, আর হাল না ছাড়ার মানসিকতা।

আমরা শুধু “সফলতা চাই”,
কিন্তু সফলতা চায় “আমাদের প্রচেষ্টা”। 🌿

KhairulVlogs

#জীবন #সফলতা #প্রেরণা

01/11/2025

ভোমর কইও গিয়া

শিল্পী: আরিয়ান অভি

দূর দেশে একা মানুষটা হাসে না — শুধু বাঁচে।ঘামের দামে পাঠানো টাকায় বাড়িতে সুখের আলো জ্বলে,কিন্তু সেই আলো প্রবাসীর ঘরে পৌঁ...
01/11/2025

দূর দেশে একা মানুষটা হাসে না — শুধু বাঁচে।
ঘামের দামে পাঠানো টাকায় বাড়িতে সুখের আলো জ্বলে,
কিন্তু সেই আলো প্রবাসীর ঘরে পৌঁছায় না কখনো।

ঈদ আসে, উৎসব আসে — তবু তাদের নেই মিলন, নেই আলিঙ্গন।
ফোনের ওপারে হাসির শব্দ শুনে চোখের জল লুকিয়ে নেয়।
বাড়ির সবাই ভাবে, “ও তো ভালোই আছে বিদেশে।”

কিন্তু কেউ দেখে না সেই নিঃসঙ্গ রাতগুলো,
যেখানে কষ্টের সাথেই প্রবাসী বন্ধুত্ব করেছে।

তবু সে চুপ…
কারণ প্রবাসীরা অভিমান করে না,
শুধু নীরবে বলে —
“আমার খোঁজ না নিলেও, আমি তোমাদের জন্যই বেঁচে আছি।”

#প্রবাসীদের_কষ্ট #অভিমান #বাস্তবতা #নীরব_যুদ্ধ #বিদেশ_জীবন

Address

Farwaniyah
Kuwait City
85600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kuwait Bd Boy’s posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category