バングラデシュ人 Banguradeshu jinn 2.0

バングラデシュ人 Banguradeshu jinn 2.0 バングラデシュ人 Banguradeshu jinn 2.0, 社会サービス, Tokyo, Shinagawa-kuの連絡先情報、マップ、方向、お問い合わせフォーム、営業時間、サービス、評価、写真、動画、お知らせ。
(1)

16/02/2026

ব্রেকিংঃ আগামীকাল চাঁদ দেখা গেলেই জাপানে রোজা শুরু হবে

শুধুমাত্র Tokyo তে যারা বসবাস করছেন তাদের জন‍্য এই অফার।নিচের Apps Download করে 11000 point সংগ্রহ করুন।আপনাকে যা করতে হ...
11/02/2026

শুধুমাত্র Tokyo তে যারা বসবাস করছেন তাদের জন‍্য এই অফার।
নিচের Apps Download করে 11000 point সংগ্রহ করুন।

আপনাকে যা করতে হবে!
*東京都公式アプリ ডাউনলোড করুন
*Digital Authentication App ডাউনলোড করে আপনার My Number কার্ড স্ক্যান করে আপনার পরিচয় যাচাই করুন
*Tokyo App এ পয়েন্টের জন্য আবেদন করুন
*পয়েন্ট পাওয়ার পরে বিভিন্ন পেমেন্ট/পয়েন্ট সার্ভিসে (যেমন Rakuten,dPoint,au PAY ইত্যাদি) ট্রান্সফার করতে পারবেন।
*সংগৃহীত পোষ্ট

ধন‍্যবাদ সবাইকে

আজ জাপানে ভোট দিতে গিয়ে আমি একটা শক্তিশালী স্লোগান দেখলাম—決める 日本を 今 自分の手でমানে: সিদ্ধান্ত নাও—দেশকে—এখনই—নিজের হাতে।এটা শ...
08/02/2026

আজ জাপানে ভোট দিতে গিয়ে আমি একটা শক্তিশালী স্লোগান দেখলাম—

決める 日本を 今 自分の手で

মানে: সিদ্ধান্ত নাও—দেশকে—এখনই—নিজের হাতে।
এটা শুধু জাপানের জন্য না—বাংলাদেশের জন্যও।
বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির নির্বাচন মানে শুধু রাজনৈতিক খবর না—এটা আমাদের দৈনন্দিন জীবনের সিদ্ধান্ত:

• বাজারদর কমবে কি না!

• ন্যায্য সুযোগ থাকবে কি না!

• সন্তানের শিক্ষা নিরাপদ হবে কি না!

• সাধারণ মানুষের কণ্ঠস্বর শোনা হবে কি না!

• দুর্নীতির জবাবদিহিতা হবে কি না!

অনেকে ভাবে বড়রা ঠিক করে ফেলবে,আমার ভোটে কী হবে?

কিন্তু সত্য হলো—যখন ভালো মানুষ ভোট দিতে যায় না, তখন খারাপ সিস্টেমটা শক্ত হয়।

আমি আজ জাপানে ভোট দিয়েছি পরিবর্তন এর পক্ষে।
আমি জানি,সব কিছু একবারে বদলায় না।
কিন্তু পরিবর্তন শুরু হয়—একটা সাহসী সিদ্ধান্ত দিয়ে।

তাই বাংলাদেশি ভাই-বোনদের বলছি—
ভোট দিন।

এমন মানুষ/প্রার্থী/দলকে ভোট দিন যারা মানুষের জীবন, খাবার-খরচ,শিক্ষা,নিরাপত্তা,ন্যায়বিচার—এগুলোকেই প্রথমে রাখে।

আপনার ভোটই আপনার শক্তি।
সিদ্ধান্ত নিন—এখনই—নিজের হাতে।

Dr. Muhammad Arif

Osaka,Japan

02/02/2026

ব্রেকিংঃ আজকে (এই মূহুর্তে) জাপানে পবিত্র শব-ই বরাত পালিত হচ্ছে।যারা ইবাদাত করতে চান আজকে রাতেই ইবাদাত করতে হবে আর আগামীকাল নফল রোজা রাখতে পারেন।সবাইকে ধন্যবাদ।

৫০ বছরে প্রথমবারের মত আগামীমাস থেকে জাপান থেকে সম্পূর্ণরূপে বিদায় নিতে যাচ্ছে বিরল প্রজাতির প্রাণী পান্ডা।জাপানের কোন চি...
28/01/2026

৫০ বছরে প্রথমবারের মত আগামীমাস থেকে জাপান থেকে সম্পূর্ণরূপে বিদায় নিতে যাচ্ছে বিরল প্রজাতির প্রাণী পান্ডা।জাপানের কোন চিড়িয়াখানা তে আর দেখা যাবেনা কোন পান্ডাকে।সম্প্রতি জাপান চীনের উত্তেজনায় চীন তাদের পান্ডাগুলোকে জাপান থেকে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

শুরু হয়ে গেছে ইচিগো তাবেহোদাই সিজন👇ইচিগো তাবেহোদাই (いちご食べ放題) মানে হলো 🍓স্ট্রবেরি বাগানে গিয়ে নিজ হাতে পেড়ে যত খুশি তত স...
20/01/2026

শুরু হয়ে গেছে ইচিগো তাবেহোদাই সিজন👇

ইচিগো তাবেহোদাই (いちご食べ放題) মানে হলো 🍓
স্ট্রবেরি বাগানে গিয়ে নিজ হাতে পেড়ে যত খুশি তত স্ট্রবেরি খাওয়া,আনলিমিটেড খাওয়া।
নির্দিষ্ট সময়ের মধ্যে (৩০–৪০ মিনিট) যত ইচ্ছা তত স্ট্রবেরি খাওয়া যায় তবে নেওয়া যায়না।
মূল‍্য-২০০০¥ থেকে শুরু (এডাল্ট)
বাচ্চাদের ক্ষেত্রে আরো কম।

তাই যারা ইচিগো পছন্দ করেন,তারা বন্ধুবান্ধব অথবা পরিবারসহ ইচিগো তাবেহোদাই তে যেতে পারেন।
প্রতিবছর জানুয়ারি থেকে মে পর্যন্ত এটার সিজন থাকে।
তবে ফেব্রুয়ারী পর্যন্ত এটার স্বাদ থাকে অসাধারণ।এরপরে স্বাদ কমে যায়।
যাওয়ার আগে রিজার্বেশন করে যাওয়া ভালো হবে।
সবাইকে ধন্যবাদ।
#バングラデシュ人

গত ২৮ দিনে মাত্র ৯৪ জনের নতুন বাংগুরাদেশুজিনের পেজের ভিউয়ার্স প্রায় ৪০ হাজার প্লাস।সবই আপনাদের ভালোবাসা ❤️
13/01/2026

গত ২৮ দিনে মাত্র ৯৪ জনের নতুন বাংগুরাদেশুজিনের পেজের ভিউয়ার্স প্রায় ৪০ হাজার প্লাস।
সবই আপনাদের ভালোবাসা ❤️

বিশেষ দৃষ্টি আকর্ষণঃバングラデシュ人 Banguradeshu jinn 20k পেজটি গতকাল রাত থেকে আমাদের নিয়ন্ত্রনে নেই।তাই গতকাল রাত থেকে সেই পেজ...
11/01/2026

বিশেষ দৃষ্টি আকর্ষণঃ
バングラデシュ人 Banguradeshu jinn 20k পেজটি গতকাল রাত থেকে আমাদের নিয়ন্ত্রনে নেই।তাই গতকাল রাত থেকে সেই পেজে যে পোস্টগুলো হয়েছে সেটার জন্য আমরা দায়বদ্ধ না।তবে পেজ ফিরিয়ে আনার জন‍্য আমাদের আইটি টিম কাজ করে যাচ্ছে।পেজ ফিরে ফেলে আমরা আবার আপনাদেরকে সেটা জানাবো ইনশাআল্লাহ।

আমরা এখনো পর্যন্ত সরাসরি কাউকে দোষী সাব্যস্ত করিনি।তবে বিগত ১ মাস যাদের বিরুদ্ধে আমাদের পোস্টগুলো গিয়েছিল,তাদের ক্রমাগত আমাদের বিরুদ্ধে করা ফেসবুক লাইভ কমেন্ট ভিডিও পোষ্ট ইত্যাদি দেখলেই আপনারা বুঝতে পারবেন কারা এগুলো করতে পারে।এছাড়া হ‍্যাক করে এখন আবার যারা এটাকে নাটক বলে মিথ্যাচার করতেছে আমরা তাদেরকেও সন্দেহ করি।যদি সম্ভব হয় আমরা তাদের বিরুদ্ধে জাপানিজ রুলস অনুযায়ী লিগ্যাল এ‍্যাকশনে যাবো।

পেজ যে হ‍্যাক হয়েছিল এটা ফেসবুক কতৃপক্ষ ই আমাদের কে নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল।আপনাদের জন‍্য সেটা উন্মুক্ত করে দিলাম।
এই মূহুর্তে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আপনাদের সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই।
এ‍্যাডমিন প‍্যানেল-

#バングラデシュ人

住所

Tokyo
Shinagawa-ku, Tokyo

ウェブサイト

アラート

バングラデシュ人 Banguradeshu jinn 2.0がニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

共有する

カテゴリー