05/08/2026
৩১শে জুলাই ২০২৬ হাওড়া জেলার সাঁকরাইল ব্লকের মৌড়ি গ্রাম স্টেশন সংলগ্ন গৃহহীন বৃদ্ধ-বৃদ্ধাদের মধ্যে আমার পরম শ্রদ্ধেয় বাবার ষষ্ঠ পূর্ণ তিথি উপলক্ষে দুপুরের ভোজন নিবেদন করা হল আমার মা, শ্রীমতী বুলবুল কোনার-এর পক্ষ থেকে জীবন চেতনা স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় মাধ্যমে।
সাঁকরাইল ব্লক আমার পূর্বতন কর্মক্ষেত্রও বটে। তাই এই কর্মভূমির কিছু অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বাবার স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পেরে এক বিশেষ আত্মিক তৃপ্তি অনুভব করছি।
পরম করুণাময়ের কাছে বাবার স্মৃতিরক্ষার্থে প্রার্থনা করি। পাশাপাশি জীবন চেতনা স্বেচ্ছাসেবী সংস্থার সকল সদস্য এবং এই মহৎ উদ্যোগে সহযোগিতাকারী প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সকল গৃহহীন ও অসহায় মানুষের সুস্বাস্থ্য, শান্তি ও মর্যাদাপূর্ণ জীবন কামনা করি।
🙏 বাবা, তোমার আশীর্বাদ আমাদের সকলের উপর চিরকাল বর্ষিত হোক। ওঁ শান্তি।