NXTGen politics 2.5

NXTGen politics 2.5 I am deeply engaged in the critical pursuit of knowledge in Political Science.”

সাম্প্রতিক সময়ে নেপালে একটি গুরুত্বপূর্ণ ঘটনা সবার নজর কেড়েছে। একজন মন্ত্রী তার স্ত্রীকে স্বাস্থ্য বীমা বোর্ডে নিয়োগ দেও...
12/04/2026

সাম্প্রতিক সময়ে নেপালে একটি গুরুত্বপূর্ণ ঘটনা সবার নজর কেড়েছে। একজন মন্ত্রী তার স্ত্রীকে স্বাস্থ্য বীমা বোর্ডে নিয়োগ দেওয়ার কারণে প্রধানমন্ত্রী তাকে সরাসরি পদচ্যুত করেছেন। এই সিদ্ধান্তটি দেখায় যে সেখানে ক্ষমতার অপব্যবহার বা স্বজনপ্রীতির বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার মানসিকতা রয়েছে। এটি প্রশাসনিক জবাবদিহিতা ও সুশাসনের একটি শক্ত উদাহরণ।
অন্যদিকে, বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক একটি বড় বিষয় সামনে এসেছে। সরকার ব্যাংকিং খাত থেকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যা অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে। এই ধরনের ঋণ বৃদ্ধি বেসরকারি বিনিয়োগ কমিয়ে দিতে পারে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে।
🔍 মূল পার্থক্য:
নেপাল → জবাবদিহিতা ও দ্রুত সিদ্ধান্ত
বাংলাদেশ → অর্থনৈতিক চাপ ও ব্যবস্থাপনার চ্যালেঞ্জ

সরকার এর কাছে একটাই অনুরোধ দেশ কে এগিয়ে নিয়ে যান,,,,

সকল প্রবাসী ভাইয়াদের জানাই ঈদ মোবারক 🤍দূর প্রবাসে থেকেও যারা পরিবারের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাদের প্রতি রইলো ...
20/03/2026

সকল প্রবাসী ভাইয়াদের জানাই ঈদ মোবারক 🤍
দূর প্রবাসে থেকেও যারা পরিবারের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাদের প্রতি রইলো অসীম শ্রদ্ধা ও ভালোবাসা। বিশেষ করে আমার বড় ভাই—আপনি দূরে থাকলেও ঈদের দিনে অপনাকে খুব মিস করি। আল্লাহ আপনার সব কষ্ট কবুল করুন, অপনাকে সুস্থ ও ভালো রাখুন। দূরত্ব শুধু জায়গার, হৃদয়ে আপনি সবসময় খুব কাছেই আছেন। ঈদ মোবারক Arafat Rahaman । 🌸
Md Safayat Hossain

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি কোনো সাধারণ দিন নয়; এটি বাঙালির ইতিহাসের রক্তলেখা এক অধ্যায়। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা...
20/02/2026

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি কোনো সাধারণ দিন নয়; এটি বাঙালির ইতিহাসের রক্তলেখা এক অধ্যায়। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় তরুণ ছাত্ররা সেদিন বুক চিতিয়ে দাঁড়িয়েছিল অন্যায়ের বিরুদ্ধে। রাষ্ট্রভাষার দাবিতে তাদের কণ্ঠরোধ করতে গুলি ছোঁড়া হয়েছিল, কিন্তু তাদের স্বপ্ন থামেনি। সালাম, বরকত, রফিক, জব্বার—তাদের রক্তে ভিজে ওঠা রাজপথ আজও আমাদের বিবেককে প্রশ্ন করে। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; ভাষা আমাদের আত্মা, আমাদের সংস্কৃতি, আমাদের শেকড়। তারা জানত, ভাষা হারালে জাতির অস্তিত্ব মুছে যাবে। তাই মৃত্যুকে আলিঙ্গন করেও তারা পিছু হটেনি। আজ আমরা যে মুক্ত কণ্ঠে বাংলা বলি, লিখি, গান গাই—তার প্রতিটি শব্দে লুকিয়ে আছে তাদের ত্যাগের ঋণ। একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করে সত্য ও ন্যায়ের পথে দাঁড়াতে। শহীদদের প্রতি অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা। 🖤🌺

মো শাফায়াত হোসেন
NXTGen politics 2.5 @

 #আসসালামু আলাইকুম।সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।আল্লাহ তাআলা যেন এই বরকতময় মাসে আমাদের সকল গুনাহ ক...
18/02/2026

#আসসালামু আলাইকুম।
সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
আল্লাহ তাআলা যেন এই বরকতময় মাসে আমাদের সকল গুনাহ ক্ষমা করে দেন এবং আমাদেরকে তাঁর উত্তম বান্দা হিসেবে কবুল করেন—এই দোয়া করি।
এই পবিত্র মাসকে সামনে রেখে আমরা সবাই একটি নিয়ত করি—
হিংসা, বিদ্বেষ, রাগ-অভিমান যা কিছু আছে, সব ভুলে গিয়ে একে অপরকে ক্ষমা করে দিই।
রমজান হোক আমাদের আত্মশুদ্ধি, ভালোবাসা ও ক্ষমার মাস।
আর একটি কথা—এই সময় আমার পরীক্ষা চলছে, তাই সবার সাথে ঠিকমতো কথা বলতে পারছি না। পরীক্ষা শেষ হলে ইনশাআল্লাহ আবার নিয়মিত যোগাযোগ হবে।
আমার জন্য দোয়া করবেন।
ধন্যবাদ। 🤲🌙 NXTGen politics 2.5

মো শাফায়াত হোসেন

 #রাজনীতি যদি হয় প্রতিযোগিতার, তবে তা হওয়া উচিত আদর্শ ও কর্মের ভিত্তিতে—প্রতিহিংসা ও বিভাজনের নয়। একটি গণতান্ত্রিক সম...
15/02/2026

#রাজনীতি যদি হয় প্রতিযোগিতার, তবে তা হওয়া উচিত আদর্শ ও কর্মের ভিত্তিতে—প্রতিহিংসা ও বিভাজনের নয়। একটি গণতান্ত্রিক সমাজে মতভেদ থাকাটা স্বাভাবিক, কিন্তু সেই মতভেদ যেন কখনো বিদ্বেষ বা হিংসায় পরিণত না হয়। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করা। যখন রাজনৈতিক দলগুলো কর্ম, নীতি ও পরিকল্পনার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করে, তখনই সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে। প্রতিহিংসামূলক রাজনীতি সমাজে অস্থিরতা সৃষ্টি করে, আর আদর্শভিত্তিক প্রতিযোগিতা জাতিকে এগিয়ে নিয়ে যায়। তাই প্রয়োজন সহনশীলতা, সম্মান ও দায়িত্বশীল নেতৃত্ব।

আসসালামু আলাইকুম।মাননীয় নবনির্বাচিত প্রধানমন্ত্রী, আপনাকে আন্তরিক অভিনন্দন। আল্লাহর কাছে লাখো-কোটি শুকরিয়া, তিনি আপনাক...
13/02/2026

আসসালামু আলাইকুম।

মাননীয় নবনির্বাচিত প্রধানমন্ত্রী, আপনাকে আন্তরিক অভিনন্দন। আল্লাহর কাছে লাখো-কোটি শুকরিয়া, তিনি আপনাকে আগামী পাঁচ বছরের জন্য এই দায়িত্ব অর্পণ করেছেন। আমি দোয়া করি, আল্লাহ আপনাকে সুস্থতা, প্রজ্ঞা ও শক্তি দান করুন—যাতে আপনি বাংলাদেশকে একটি প্রগতিশীল, উন্নয়নশীল ও মানবিক রাষ্ট্র হিসেবে এগিয়ে নিতে পারেন।
এই মুহূর্তে বিনীতভাবে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করতে চাই—তা হলো ন্যায়বিচার। বাংলাদেশের জন্য ন্যায়বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি রাষ্ট্র তখনই শক্ত ভিত্তির উপর দাঁড়ায়, যখন সেখানে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয় এবং বিচারব্যবস্থা নিরপেক্ষ থাকে।
আপনার পরিবার এই দেশের জন্য যে ত্যাগ ও অবদান রেখেছে, তা ইতিহাসের অংশ। আমরা আশাবাদী, আপনি সেই ধারাবাহিকতায় দেশ ও জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।
রাজনীতিতে জয়–পরাজয় থাকবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সবাই আগে মানুষ, আমরা সবাই বাংলাদেশি। বিভাজন নয়, ঐক্যই হোক আমাদের শক্তি। প্রতিহিংসা নয়, ন্যায় ও সহমর্মিতাই হোক পথচলার মূল ভিত্তি।
আমরা এমন একটি বাংলাদেশ চাই—
যেখানে কেউ অন্যায়ের শিকার হবে না,
কেউ জুলুমের ভয়ে থাকবে না,
এবং ভবিষ্যৎ প্রজন্ম গর্ব নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে।
সবশেষে আবারও বলছি—ন্যায়বিচার আমাদের সবচেয়ে বড় প্রয়োজন।
আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করুন এবং দেশের জন্য কল্যাণ বয়ে আনুন।
ধন্যবাদ।

12/02/2026

আলহামদুলিল্লাহ আল্লাহ উত্তম পরিকল্পনা করি
আগামী পাঁচ বছরের জন্য আল্লাহ আমাদের এই আসনে সাংসদ সদস্য হিসাবে আমির এজাজ খান কে কবুল করেছেন

12/02/2026

খুব লাফালাফি করতেছিল একদল একটু পরেই ঠান্ডা হয়ে যাবে ।
আভাস পাওয়া যাচ্ছে চমকের দিকে ,,,,,,,
আপনারা কষ্ট পেয়েন না আগামীর নির্বাচনে আবার দেখা হবে

11/02/2026

আপনার দল জিতে গেলে আপনি প্রথম কি করবেন ,, যখন শুনবেন আপনার দলকে আগামীর 5 বছর এর জন্য আল্লাহ কবুল করছে ,,,

10/02/2026

আর মাত্র দুই দিন পরেই নির্বাচন।
এই ভিডিও কোনো দল বা ব্যক্তির পক্ষে নয়—এটা একজন সাধারণ নাগরিকের নিরপেক্ষ ভাবনা।
#ভোট আমাদের অধিকার, আর এই ভোটের মাধ্যমেই আমরা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করি।
উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়—উন্নয়ন মানে ন্যায়বিচার, সুশাসন আর মানুষের জীবনমান।
#দল বা প্রতীকের বাইরে গিয়ে একবার ভাবুন—
কে সত্যিই জনগণের কথা শুনবে,
কে দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
ভিন্ন মত থাকতেই পারে।
ভদ্র ও সচেতন আলোচনা হোক।
#আপনার ভোট, আপনার কণ্ঠস্বর—
সেটাকে দায়িত্বশীলভাবে ব্যবহার করুন।

Bangladesh election,,,,,, what do you think... Which party will win
09/02/2026

Bangladesh election,,,,,, what do you think... Which party will win

Address

Aashiana Flats, , Opp. Siddharth Hospital, , Bhd. Midtown Hotel
Vadodara
390002

Alerts

Be the first to know and let us send you an email when NXTGen politics 2.5 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share