Laltu Halder লাল্টু হালদার অফিসিয়াল

Laltu Halder লাল্টু হালদার অফিসিয়াল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Laltu Halder লাল্টু হালদার অফিসিয়াল, Bethuadahari.

06/08/2025
05/08/2025

স্বপ্নদোষ (Nightfall / Nocturnal Emission)
স্বপ্নদোষ হলো ঘুমের মধ্যে অনিচ্ছাকৃত বীর্যপাত। এটি মূলত টিনএজার ও তরুণদের মাঝে বেশি দেখা যায়, তবে কখনো কখনো বয়স্কদের মধ্যেও হতে পারে।

🧠 কারণসমূহ

1. অতিরিক্ত যৌন উত্তেজনা বা কল্পনা।

2. পর্নোগ্রাফি দেখা বা অশ্লীল চিন্তাধারা।

3. অনিয়মিত ঘুম।

4. মলদ্বার বা যৌনাঙ্গে অস্বাস্থ্যকর চুলকানি বা চাপ।

5. হারমোন ভারসাম্যহীনতা।

6. মস্তিষ্কের অতিরিক্ত দুর্বলতা বা অবসাদ।

7. পেটের গ্যাস ও কোষ্ঠকাঠিন্য।

🏠 ঘরোয়া প্রতিকার

1. ঘুমানোর আগে অতিরিক্ত পানি পান এড়িয়ে চলুন।

2. মোটা লুঙ্গি বা ঢিলেঢালা পায়জামা পরিধান করুন।

3. অশ্লীল চিন্তা বা কনটেন্ট থেকে বিরত থাকুন।

4. পেট পরিষ্কার রাখুন – প্রয়োজনে ইসবগুল ভুসি বা ত্রিফলা খেতে পারেন।

5. ধ্যান, প্রার্থনা ও আত্মনিয়ন্ত্রণ চর্চা করুন।

6. প্রোটিন ও ভিটামিনসমৃদ্ধ খাদ্য গ্রহণ করুন (ডিম, কলা, বাদাম, দুধ)।

💊 হোমিওপ্যাথিক ওষুধ – মানসিক ও শারীরিক লক্ষণ অনুসারে

1. Staphysagria

অতিরিক্ত হস্তমৈথুন বা যৌন কল্পনার কারণে স্বপ্নদোষ।

দুর্বলতা, দুশ্চিন্তা, অপরাধবোধ।

অত্যন্ত সংবেদনশীল ও আত্মগোপনশীল প্রকৃতি।

2. Nux Vomica

কোষ্ঠকাঠিন্য, পেটের গ্যাসের জন্য স্বপ্নদোষ।

খিটখিটে স্বভাব, রাগী, এবং অতিরিক্ত মানসিক চাপ।

ঘুমে ব্যাঘাত, সকালে ক্লান্ত অনুভব।

3. Kali Phos

মানসিক দুর্বলতা ও অবসাদজনিত স্বপ্নদোষ।

স্মরণশক্তি দুর্বল, সহজে ক্লান্ত।

পরীক্ষার ভয়, কাজের চাপে দুশ্চিন্তা।

4. Calcarea Phos

শারীরিক গঠন দুর্বল, হাড় পাতলা, দ্রুত ক্লান্ত।
বড়দের তুলনায় বাচ্চা-কিশোরদের মাঝে বেশি উপযোগী।

যৌন উত্তেজনা দ্রুত উদ্দীপিত হয়।

5. Chininum Sulph

ঘন ঘন স্বপ্নদোষ, প্রতিরাতে ঘটে।

বীর্যপাতের পর খুব দুর্বল অনুভব করেন।

জ্বর, ঘাম, ও মাথা ব্যথা।

👉 চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা উত্তম।

"মানব জীবন + হোমিওপ্যাথি"
এই পেজটির সাথে থাকার জন্য ধন্যবাদ।

05/08/2025

#বৈষ্ণব_চিনিবার_উপায়ঃ

বৈষ্ণব দর্শনের মূল কথা হল আত্মার সাথে পরমাত্মার মিলন এবং এই একাত্মতার জন্য যে পথ অবলম্বন করা হয় তা হলো, বৈষ্ণব। বৈষ্ণব দর্শন কেবলমাত্র প্রেম ও ভক্তি এবং সম্পূর্ণরূপে অহিংসা ধর্ম। বৈষ্ণব দর্শনে পরমাত্মার উপাসনার জন্য সকল প্রকার জাগতিক গুন বর্জন করে নির্গুণ হয়ে পরমাত্মার সাথে একাত্ম হওয়ার উপদেশ রয়েছে। রয়েছে তার সাক্ষাৎ প্রতিছবি, যেমন- নরোত্তম দাস ঠাকুর, শ্রীল হরিদাস ঠাকুর, সর্বোপরি পরম শ্রদ্ধা ভক্তির পাত্র ষড় গোস্বামীগণ।

বৈষ্ণব গণের কয়েকটি লক্ষন অবলোকন করে চিন্হিত করা যায় কে বৈষ্ণব কে প্রকৃত সাধু।
বৈষ্ণবের লক্ষণ মোট ২৬টি। এই লক্ষণগুলো "চৈতন্য চরিতামৃত" গ্রন্থে (মধ্যলীলায় – ২২.৭৮–৮০) উল্লেখ করা রয়েছে। এগুলি একজন খাঁটি বৈষ্ণবের চরিত্র ও আচরণের মৌলিক বৈশিষ্ট্যকে বোঝায়।

নীচে বৈষ্ণবের ২৬টি লক্ষণ এবং প্রতিটির সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হলো:

🌼🌸🌼 বৈষ্ণবের ২৬টি লক্ষণ ও ব্যাখ্যা🌼🌸🌼

1. কৃপালু (করুণাময়)
— সকল প্রাণীর প্রতি ★দয়া দেখান, কাউকে কষ্ট দিতে চান না।

2. অকৃতদ্রোহী (অহিংসক)
— কারও প্রতি বিদ্বেষ বা শত্রুতা রাখেন না।

3. সত্যবাদী
— সর্বদা ★সত্য কথা বলেন, মিথ্যা বলেন না।

4. সম
— সকলের প্রতি সমভাব পোষণ করেন; বন্ধু-শত্রু ভেদ করেন না।

5. নিদ্রালু (ক্ষমাশীল)
— দোষ ক্ষমা করতে জানেন; প্রতিশোধপরায়ণ নন এমন।

6. অকারি (অপরকে দুঃখ দেন না)
— কারও ক্ষতি করেন না, কটু কথা টুকুও বলেন না।

7. শান্ত
— মৃদুভাষী, শান্ত স্বভাবের, অশান্ত বা উগ্র নন।

8. মার্দব (নম্র)
— অত্যন্ত বিনয়ী ও নম্র আচরণ করেন।

9. মৌন (সংযমী বাক্যব্যবহার)
— অপ্রয়োজনীয় কথা বলেন না, বাকসংযম পালন করেন।

10. অপ্রমত্ত (সতর্কচেতন)
— আত্মজ্ঞান ও কর্মে সর্বদা সজাগ ও সচেতন।

11. অস্পৃহ (নির্লোভ)
— ধন-সম্পত্তি বা ইন্দ্রিয়ভোগে আসক্ত নন।

12. মৃদু (নরম স্বভাবের)
— আচরণে কঠোরতা নেই, কোমল ও মধুর বচন ও আচরণ।

13. শুচি (শুচিবাচার)
— বাইরের ও ভেতরের উভয় দিকেই পরিচ্ছন্ন।

14. অসাহঙ্কারী
— অহংকার করেন না, কোন বিষয়েই নিজেকে বড় ভাবেন না, এমনকি আমি বড় সাধু তাও মনে করেন না।

15. স্থিতধী (দৃঢ় বুদ্ধি)
— জ্ঞানে ও বিশ্বাসে অটল ও স্থির।

16. অসহায় হিতৈষী
— গরীব ও দীনহীনদের ★উপকারে সদা আগ্রহী।

17. সার্বভৌমিক (সবার উপকারী)
— জাতি-ধর্ম-ভেদাভেদ না করে সবার মঙ্গল চান।

18. কৃষ্ণএকশরণ (শুধু কৃষ্ণনিষ্ট)
— একমাত্র ★কৃষ্ণকে উদ্দেশ্য করে সব কিছু করেন।

19. অকাম (কামনাহীন)
— নিজের কোন ইচ্ছা বা স্বার্থ নেই, ঈশ্বরভক্তিতেই তৃপ্ত।

20. অনিন্দক (অন্যের নিন্দা করেন না)
— কারো সমালোচনা বা নিন্দা করেন না।

21. মনহী (মননিয়ন্ত্রক)
— নিজের মনকে নিয়ন্ত্রণে রাখেন।

22. শুভকৃত (সত্কর্মপরায়ণ)
— সর্বদা পুণ্য ও কল্যাণমূলক কাজ করেন।

23. শ্রবণপ্রিয় (হরিকথা শ্রবণ ভালোবাসেন)
— কৃষ্ণলীলা ও নাম শ্রবণে আগ্রহী।

24. কীর্তনপ্রিয়
— কৃষ্ণনামের কীর্তন করতে ভালোবাসেন।

25. মহাবাগ্যবান (ভাগ্যবান)
— এমন গুণধর্মী হওয়াটা বিরল সৌভাগ্যের ব্যাপার।

26. কৃষ্ণপ্রেমী
—★ সর্বোচ্চ লক্ষণ—তিনি কৃষ্ণপ্রেমে পূর্ণ, কৃষ্ণই তাঁর জীবনের একমাত্র আশ্রয়।

এই গুণগুলোর মধ্য দিয়ে বোঝা যায়, প্রকৃত বৈষ্ণব শুধুমাত্র বাহ্যিক পরিচয়ে নয়, বরং মন-প্রকৃতি, আচরণ ও ভগবান-নিষ্ঠার মাধ্যমে চেনা যায়।

জয় জয় শ্রী অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়।
জয় জয় শ্রী নিতাই গৌড় সীতানাথ প্রেমানন্দে হরিবোল
🪷🌸🙏🏾🌸🪷

তথ্য সূত্রঃ
শ্রীচৈতন্য চরিতামৃত
হরিভক্তি বিলাস
ভক্ত কন্ঠহার
প্রেমভক্তি চন্দ্রিকা
ভক্তি রসামৃত সিন্ধু

05/08/2025

*⚜সাধনার ক্রমস্তরে প্রথমে "শ্রদ্ধা", তারপর "সাধুসঙ্গ", তারপর "ভজনক্রিয়া", তারপর "অনর্থনিবৃত্তি", তারপর নিষ্ঠা, পরে তাতে "রুচি", তারপর ভজন বিষয়ে "আসক্তি", তারপর "ভাব" এবং অবশেষে "প্রেম" লাভ হয়ে থাকে।*_
_*এর পরেও উত্তরোত্তর "স্নেহ", "মান", "প্রণয়", "রাগ" "অনুরাগ"ও "মহাভাব" ভক্তিকল্পলতার ঊর্ধ্বতন পল্লবে ফল আছে।*_

_*এখন প্রশ্ন হল---কোনও সাধক কি সাধকদেহে সাধনার প্রথম স্তর "শ্রদ্ধা" থেকে------"মহাভাব" দশার স্তর পর্যন্ত পৌঁছাতে পারে?*_

*•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••*
_*꧁সাধনভক্তি বিকাশের ক্রমোস্তরঃ꧂*_
_*❀꧁কোন সাধনে সাধনার সর্বোচ্চ স্তর লাভ করা সম্ভব?পরম ধন কী?তা লাভ করতে ভক্তের কত সময় লাগে꧂❀*_
*•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••*
_*💠❀❈কাম,অর্থ,ধর্ম ও মোক্ষ এই পুরুষার্থ চতুষ্টয় যাঁর কাছে অতি তুচ্ছ,সেই পঞ্চম পুরুষার্থরূপ """প্রেম'ই"" একমাত্র সাধ্য বা জীবের পরম প্রয়োজনীয় সম্পদ। প্রেম-মহাসম্পদের অধিকারী হওয়া মাত্রই জীব, সাক্ষাৎ সম্বন্ধে, নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধি--শ্রীভগবদ পাদপদ্ম,সেবা সুখ লাভ করে, পূর্ণকাম হয়ে থাকেন। জীব হৃদয়ে যতক্ষণ না ভগবদ-প্রেমের অভ্যুদয় ঘটে, ততক্ষণ শ্রীভগবদ্ সন্দর্শন লাভের কোনও সম্ভাবনা নেই। সেইজন্য ভগবানকে নয়, ভগবানের প্রেমকেই শাস্ত্রকারগণ 'প্রয়োজন' বলে ও প্রেমরূপ প্রয়োজনকে লাভ করবার উপায় যা, তাকেই তার 'অভিধেয়' বা 'সাধনা' নামে উল্লেখ করেছেন। কমল-কোরক যেমন স্তবকে স্তবকে বিকশিত হয়ে প্রস্ফুটিত শতদলে পরিনত হয়, সেইরূপ সাধক-হৃদয়, সাধক-অবস্থার কয়েকটি নির্দিষ্ট স্তরের ভিতর দিয়ে ক্রমে ক্রমে বিকশিত হয়ে--প্রেমরূপ পূর্ণ প্রস্ফুটিত শতদলে পরিণত হয়ে থাকে, শাস্ত্র, সাধনার সেই স্তর বা ক্রম কয়টির বিষয় জানিয়েছেন! শ্রীল রূপগোস্বামী পাদ তাঁর শ্রীভক্তিরসামৃতসিন্ধু-(১/৪/১৫-১৬) তে বর্ণনা করেছেন---*_
_*"আদৌ শ্রদ্ধা ততঃ সাধুসঙ্গোঽথ ভজনক্রিয়া।*_
_*ততোঽনর্থনিবৃত্তিঃ স্যাৎ ততো নিষ্ঠা রুচিস্ততঃ॥*_
_*অথাসক্তি স্ততোভাব স্ততঃ প্রেমাভ্যুদয়ঞ্চতি।*_
_*সাধকানাময়ং প্রেম্নঃ প্রাদুর্ভাবে ভবেৎ ক্রমঃ॥"*_
*┈┉━❀❈❀━┉┈*
_*💠❀❈অর্থাৎ, সাধক সাধনপথে প্রবেশ লাভ করে প্রথমে 'শ্রদ্ধার' অধিকারী হয়ে থাকেন, শ্রদ্ধার পরে 'সাধুসঙ্গ' ঘটে; এই সাধুসঙ্গের পরে ভজনক্রিয়া আরম্ভ হয়; প্রকৃষ্ট 'ভজনক্রিয়া' অনুষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে 'অনর্থনিবৃত্তি' হয়ে থাকে। তারপর শ্রীমদ্ভগবদ পাদপদ্মে ও তাঁর সঙ্গে সম্বন্ধ হওয়া মাত্রেই 'নিষ্ঠা' জন্মায়; তারপর তাঁর প্রতি 'আসক্তি' জেগে ওঠে, আসক্তির পরেই 'ভাবের' উদয় হয়ে থাকে; এর নাম ভাবভক্তি। ভাবের বৃদ্ধি হলে সেই পঞ্চম পুরুষার্থ ""প্রেমের"" অভ্যুদয় ঘটে; প্রেমের অঙ্কুর অবস্থার নামই 'ভাব' বা 'রতি'। সাধনার প্রথম স্তর 'শ্রদ্ধা' থেকে 'প্রেমভক্তি' এটাই শাস্ত্রবর্ণিত --সুনির্দিষ্ট ক্রম। এই ক্রমকে সর্ব্বতোভাবে অপেক্ষা করে, 'প্রেমভক্তির' সাধককে সাধনপথে অগ্রসর হতে হয়।*_
_*সাধকের সাধনার এই ক্রমোস্তর পেরিয়ে একেবারেই অন্তিম প্রেমভক্তি লাভ করতে সাধনা করতে করতে কয়েক জনম লেগে যেতে পারে, যিনি যে স্তর পর্যন্ত পৌঁছে দেহত্যাগ করেন, পরের জনমে সেই স্তরের পর থেকেই সাধন শুরু করেন, আর এভাবেই একসময় চরমস্তরে উন্নীত হয়ে পরমপদ লাভ করে থাকেন।❤🙇*_
*•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••*
_*প্রত্যেক স্তরের সংক্ষিপ্ত আলোচনা ও কোন্ সাধনে সেই পরম ধন লাভ সম্ভব তা নিয়ে পরে আলোচনা করার প্রয়াস করছি।🙏🙇*_

*•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••*
_*💠(১)❈❀আদৌ শ্রদ্ধা--*_
*┈┉━❀❈❀━┉┈*
_*💠❈❀বৈষ্ণবাচার্য্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ তাঁর মাধুর্যকাদম্বিনী গ্রন্থে বলেছেন--*_
_*💠❈❀"ভক্তি অধিকারীর প্রথমে শ্রদ্ধার উদয় হয়ে থাকে,এই শ্রদ্ধা ভক্তিশাস্ত্রের বর্ণিত বিষয়ে দৃঢ় প্রত্যয়ময়ী।শাস্ত্রোক্ত বিষয়ের অনুষ্ঠানে বিশেষভাবে যত্নশীল হয়ে তদনুসারে কার্যাদি নির্বাহ করার জন্য যে সাদর স্পৃহা দেখা যায়, তাকেও শ্রদ্ধা বলা হয়। উভয় প্রকার শ্রদ্ধাই আবার দ্বিবিধ--একটি স্বাভাবিকী অপরটি বলপূর্বক উৎপাদিতা।"*_
*┈┉━❀❈❀━┉┈*
_*💠❈❀ভক্তিমন্দিরে আরোহনের প্রথম সোপানই ""শ্রদ্ধা""! শ্রীল কবিরাজ গোস্বামী পাদ বলেছেন- "শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহি সুদৃঢ় নিশ্চয়।, কৃষ্ণে ভক্তি কৈলে সর্বকর্ম কৃত হয়" অর্থাৎ শাস্ত্রার্থে দৃঢ়বিশ্বাসের নাম শ্রদ্ধা। শ্রীভগবদ্ পাদপদ্মে শরণাগতিই হৃদয়ে শ্রদ্ধার উদয় করায়। যার যত বেশি শরণাগতি তার হৃদয়ে তত বেশি শ্রদ্ধা ও তদনুরূপ ভজনে অগ্রগতি। সুতরাং শরণাগতি আর শ্রদ্ধা প্রায় একই অর্থ ও তাৎপর্য্য।*_
*┈┉━❀❈❀━┉┈*
_*💠❈❀কোনও সুরম্য অভ্রভেদী সৌধ রচনা করতে হলে যেমন প্রথমে গভীর সুদৃঢ় ভিত্তি স্থাপন করতে হয়, কারণ ভিত্তি সুদৃঢ় না হলে ক্ষণকাল মধ্যে সৌধ ভূমিসাৎ হয়ে যায়, তদ্রূপ শ্রীকৃষ্ণের সুখবিলাসের জন্য সুরম্য ভক্তিসৌধ রচনা করতে হলে এই শ্রদ্ধারূপ ভিত্তিটি সুদৃঢ় করতে হবে, কারণ যাঁর যেমন শ্রদ্ধা তাঁর তেমন অধিকার শাস্ত্রে নিরূপণ করা হয়েছে--*_

_*"শ্রদ্ধাবান জন হয় ভক্ত্যে অধিকারী।*_
_*উত্তম, মধ্যম, কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী॥*_
_*শাস্ত্র-যুক্ত্যে সুনিপুন দৃঢ় শ্রদ্ধা যার।*_
_*উত্তম অধিকারী সেই তারয়ে সংসার॥"*_

_*💠❈❀অর্থাৎ যিনি শাস্ত্রযুক্তিতে সুদৃঢ় শ্রদ্ধাবান-ভক্ত তিনিই উত্তম অধিকারী হয়ে এই জগৎ সংসারকে উদ্ধার করে থাকেন।*_
*┈┉━❀❈❀━┉┈*
_*"শাস্ত্র যুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধাবান।*_
_*মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান॥"*_

_*💠❈❀অর্থাৎ যিনি শাস্ত্র যুক্তি না জানলেও দৃঢ় শ্রদ্ধাবান, তিনি মধ্যম অধিকারী ও মহাভাগ্যবান।*_
*┈┉━❀❈❀━┉┈*
_*"যাহার কোমল শ্রদ্ধা সেই কণিষ্ঠ জন।*_
_*ক্রমে ক্রমে তেঁহো ভক্ত হইবে উত্তম॥"*_
_*💠❈❀অর্থাৎ যার হৃদয়ে কোমল শ্রদ্ধা তিনিই কনিষ্ঠ ভক্ত তবে ধীরে ধীরে তিনি উত্তম ভক্ত হয়ে উঠবেন।*_
*•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••*

*•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••*
_*💠❈❀(২)ততঃ সাধুসঙ্গ--*_
*┈┉━❀❈❀━┉┈*
_*💠❈❀হৃদয়ে শ্রদ্ধার উৎকর্ষতা অনুযায়ী শ্রদ্ধাবান ব্যক্তির তেমন প্রকার সাধুসঙ্গ হয়ে থাকে, অর্থাৎ যিনি সমর্পিত পূর্ণ শ্রদ্ধাবান সাধক, তাকে ভজনক্রিয়ায় প্রবৃত্ত করানোর জন্য শ্রীভগবান সাধুরূপে সাধকের সঙ্গে মিলিত হন। যার হৃদয়ে শ্রদ্ধার অভাব তার কাছে প্রকৃত সাধুর আগমন হলেও তিনি তাঁকে চিনতে পারেন না, ফলে কপট সাধুর সান্নিধ্য লাভ হয়ে যেতে পারে ও বিপথগামী হতে পারে, কারণ শ্রদ্ধা ও ভগবত চরণে সমর্পণের অভাব। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন--*_
_*"শ্রদ্ধা জন্মিলে পরে শ্রীগুরুচরণ গ্রহণ করে সদাচার জিজ্ঞাসার উদয় হয় এবং সদাচারাদি শিক্ষা দ্বারা সজাতীয়াশয় স্নিগ্ধ এবং ভক্তিপথে অভিজ্ঞ সাধুগণের সঙ্গরূপ সৌভাগ্যের উদয় হয়ে থাকে।"*_
*┈┉━❀❈❀━┉┈*
_*💠❈❀প্রেমধর্ম সাধনের দ্বিতীয় স্তরে সাধক, পূর্ণ শ্রদ্ধার ফলে বেদ, শ্রীমদ্ভাগবত শাস্ত্রাদি ও ভক্তিশাস্ত্রে পারদর্শী ও যুক্তির দ্বারা শিষ্যের সংশয় ছেদনে সমর্থ,কৃষ্ণ-তত্ত্ববেত্ত্বা, সুদৃঢ় বিশ্বাসী,ভজননিষ্ঠ ভগবদনুভূতিসম্পন্ন, কৃপাশক্তিপ্রাপ্ত ও অপরকে কৃপাশক্তি সঞ্চারে সক্ষম,কাম ক্রোধাদি রিপুকে ভগবদ সেবায় নিযুক্তকারী শিক্ষা অথবা দীক্ষাগুরুর সান্নিধ্য লাভ করেন।সাধনের পরবর্তী পর্যায়ে ভজনক্রিয়া সম্পন্ন করার জন্য সেই সদগুণসম্পন্ন শ্রীগুরু চরণে আশ্রয় গ্রহণ করে থাকেন। দীক্ষা ও গুরুসেবা ছাড়া সাধকের ভজন ফলপ্রসূ হয়না। কারণ--*_
_*দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ।*_
_*সেইকালে কৃষ্ণ তারে করে আত্মসম॥"*_

_*আবার শ্রীল নরোত্তম দাস ঠাকুর লিখেছেন----*_
_*"শ্রীগুরুচরণে রতি, সেই সে উত্তমা গতি।*_
_*যে প্রসাদে পুরে সর্ব্ব আশা।"*_
*•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••*

*•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••*
_*💠❈❀(৩)অথ ভজনক্রিয়া--*_
*┈┉━❀❈❀━┉┈*
_*💠❈❀সাধুসঙ্গের পরবর্তী স্তর হল- ""ভজনক্রিয়া""। সাধুসঙ্গের অব্যর্থ প্রভাবে সাধক বৈষ্ণবজনোচিত সমুদয় ভজনক্রিয়ার অনুষ্ঠানে ক্রমে ক্রমে সুসিদ্ধ হইতে থাকেন।*_
_*শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলেছেন-- "অতঃপর ভজনক্রিয়া। ঐ ভজনক্রিয়া দ্বিবিধ-অনিষ্ঠিতা ও নিষ্ঠিতা। প্রথমে অনিষ্ঠিতা ভজনক্রিয়া, ক্রমশঃ উৎসাহময়ী, ঘনতরলা,ব্যূঢ়বিকল্পা,বিষয়-সঙ্গরা,নিয়মাক্ষমা ও তরঙ্গরঙ্গিনী এই ষড়বিধা হয়ে স্বীয় আধার ভক্তকে তত্তৎ লক্ষণে বিশেষরূপে চিহ্নিত করে থাকেন।"*_
*┈┉━❀❈❀━┉┈*
_*💠❈❀অর্থাৎ ভজনক্রিয়া বলতে শ্রীগুরু উপদিষ্ট শ্রবণ, কীর্তন, স্মরণ,অর্চনাদি নববিধা ভক্তির অনুষ্ঠান।*_
_*💠❈❀প্রথমেই শাস্ত্র অধ্যয়ন শুরু করা মাত্রই সাধক সবার কাছে প্রশংসা পেয়ে মনে করেন 'আমার সকলের প্রশংসনীয় পাণ্ডিত্য উৎপন্ন হয়েছে'। ফলে আরও বেশি উৎসাহ নিয়ে অধ্যয়ন ও ভজন করেন, এই দশার নাম "উৎসাহময়ী"।*_
*┈┉━❀❈❀━┉┈*
_*💠❈❀এরপর সাধকের শাস্ত্র অভ্যাস ও ভজনে বহু শাস্ত্র অধ্যয়ন করার ইচ্ছা, অথচ শাস্ত্রের অর্থ হৃদয়ঙ্গমে অসমর্থ বা কখনো মর্মগ্রহণে আনন্দের সঞ্চার হয়,ফলে ভজনক্রিয়াতে কখনো ঘনত্ব কখনো তরলত্ব বা শৈথিল্য দেখা যায়, এই দশার নাম--'ঘনতরলা'।*_
*┈┉━❀❈❀━┉┈*
_*💠❈❀এরপর সাধক কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন--'আমি কি করব! সংসারে থেকে পরিবারের সবাইকে বৈষ্ণব করব, নাকি সব ত্যাগ করে শ্রীবৃন্দাবনে গিয়ে ভজন করব, নাকি প্রচার করব!কখনো কখনো স্ত্রী পুত্র পিতা মাতা সংসার দুর্বিষহ মনে হয়, আবার মনে করে বৃদ্ধ বাবা মা ও স্ত্রী পুত্রের প্রতি কর্তব্যও আছে! বিভিন্ন চিন্তা করতে করতে গৃহেই থেকে ভজন করার মনস্থির করে, কিন্তু কোন্ ভক্তির যাজন করব?ভজনক্রিয়ায় এই প্রকার নানাবিধ সংকল্প বিকল্পের উদয় হতে থাকলে, তাকে ""ব্যূঢ়বিকল্পা"" বলা হয়।*_
*┈┉━❀❈❀━┉┈*
_*💠❈❀এরপর সাধক বিষয়কে অসহ্য বলে মনে করলেও বিষয়কে গ্রহণ করতে বাধ্য হয়, চাইলেও পরিত্যাগ করতে পারে না,পরিত্যাগে অসমর্থ হয়ে নিন্দার সঙ্গে বিষয় ভোগ করতে থাকেন।😑এতে কখনো বিষয়ের পরাজয় হয় কখনো নিজের পরাজয় হয়, সাধকের এই পরিস্থিতিকে বলা হয়--""বিষয়সঙ্গরা"'।*_
*┈┉━❀❈❀━┉┈*
_*💠❈❀এরপর সাধক দৃঢ় সংকল্প করে যে, 'আমি আজ থেকে এত সংখ্যা নাম জপ করব, এতবার প্রণাম করব,এইভাবে ভগবানের ও ভক্তের সেবা করব, ভগবদ সম্বন্ধহীন গ্রাম্যকথা উচ্চারণ করব না,যারা আন কথা বলে তাদের সঙ্গ করব না। কিন্তু প্রতিদিন নিয়মের সংকল্প করেও যথাযথভাবে নিয়ম পালন করতে অক্ষম হয়ে ওঠেন! এই দশাকে বলা হয়--""নিয়মক্ষমা""।*_
*┈┉━❀❈❀━┉┈*
_*💠❈❀এরপর সাধকের প্রতি সবাই অনুরক্ত হয়ে ওঠেন, কারণ ভক্তির এটাই স্বভাব যে,যাঁর মধ্যে ভক্তি অবস্থান করেন, সকল লোকই তাঁর প্রতি অনুরক্ত হয়ে থাকে। সবাই যখন তাঁকে ভালবাসতে থাকে, তখনই ভক্তির ফলেই সম্পদ, লাভ, পূজা, প্রতিষ্ঠা ইত্যাদি বিভূতিসকল ভক্তিরূপ কল্পলতার উপশাখা হয়ে হয়ে গজিয়ে ওঠে। এই উপশাখাগুলিকেই ভক্তিসাগরের তরঙ্গরূপে বর্ণনা করা হয়। এই অবস্থায় সাধক নিজ ভজনক্রিয়াকে ঐ তরঙ্গ সমূহে রঙ্গ করতে দেখেন, তাই এই অবস্থার নাম ""তরঙ্গরঙ্গিনী""।*_
*•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••*

*•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••*
_*💠❈❀(৪)ততঃ অনর্থনিবৃত্তি--*_
*┈┉━❀❈❀━┉┈*
_*💠❈❀অনর্থ নিবৃত্তি--সাধনার চতুর্থ স্তরের ভজনক্রিয়ার ফলস্বরূপ এই অনর্থ নিবৃত্তির ভুমিকায় সাধক যখন সমুপস্থিত হন,তখন তার অবিদ্যারূপ অন্ধকার সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে যায়। পরাবিদ্যার সিদ্ধালোকে তার হৃদয়কন্দর উদ্ভাসিত হয়ে ওঠে!*_
_*শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলেছেন-- _""অনন্তর যে অনর্থ নিবৃত্তির কথা বলা হচ্ছে ,সেই অনর্থ চতুর্বিধ--(১)দুষ্কৃতোত্থ অনর্থ,(২)অপরাধোত্থ অনর্থ,(৩)অপরাধোত্থ এবং(৪ ভক্ত্যুত্থ অনর্থ।*_
_*দুরভিনিবেশ,দ্বেষ,রাগাদি পূর্বোক্ত পঞ্চবিধ ক্লেশই দুষ্কৃতোত্থ অনর্থ।*_
_*বিভিন্ন ভোগাদিনিবেশই সুকৃতোত্থ অনর্থ।কেউ কেউ এই ভোগবিলাসকেও ক্লেশের অন্তর্গত বলে মনে করেন।*_

_*অপরাধোত্থ অনর্থ বলতে এখানে নামাপরাধকেই গ্রহণ করা হয়েছে(সেবা অপরাধকে নয়), কারণ বিবেকী সজ্জনগণ সেবা অপরাধের নিবর্তক নাম, স্ত্রোত্রাদির পাঠ এবং নিরন্তর ভগবৎ সেবা দ্বারা প্রতিদিন জাত সেবা অপরাধের উপশম করায় ঐ অপরাধের অঙ্কুরীভাব বা আবির্ভাব ঘটতে পারে না।কিন্তু নামবলে ও স্ত্রোত্রাদি পাঠে সেবা অপরাধের নিবর্তন ঘটতে পারে, তার জন্য সেবা অপরাধ বিষয়ে সাধনার শৈথিল্য ঘটলে ঐ সকল সেবা অপরাধই নাম অপরাধে পরিনত হতে থাকে। এইজন্য শাস্ত্রে বলা হয়েছে, "নামের বলে পাপে বুদ্ধি হলে তাতে নাম অপরাধ হয়ে থাকে।" এখানে নাম উপলক্ষণে পাপ উপশমক যাবতীয় ভক্তিঅঙ্গই বুঝতে হবে। ধর্মশাস্ত্রেও বলা হয়েছে যে,কেউ যদি প্রায়শ্চিত্ত দ্বারা পাপনাশ হয় বলে প্রায়শ্চিত্তবলে পাপাচরণ করে তার পাপনাশ তো হয়ই না কারণ পাপের গাঢ়তাই প্রকাশিত হয়ে থাকে।""*_
*•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••*
_*💠❀❈(১)দুষ্কৃতোত্থ অনর্থ--*_
*┈┉━❀❈❀━┉┈*
_*💠❀❈জন্ম জন্মান্তর ধরে আমাদের দুষ্কৃতিসমুহ থেকে অবিদ্যা,অস্মিতা,রাগ,দ্বেষ ও অভিনিবেশ নামক এই পঞ্চক্লেশের জন্ম হয়, একেই দুষ্কৃতিজাত অনর্থ বলে।*_
_*সার কথা হল এই যে, অনাদিকাল হতে অবিদ্যাগ্রস্থ কৃষ্ণ বহির্মুখ জীবের দুর্বাসনার ফলে দেহ দৈহিকাদিতে 'আমি আমার অভিমান, জড়ীয় ভোগ্যবস্তুর প্রতি রাগ বা প্রীতি, ত্রিতাপাদি দুঃখের প্রতি দ্বেষ-যার ফলে দেহ দৈকাদিতে প্রচণ্ড অভিনিবেশের প্রবল সংস্কার সতত জীবের হৃদয়ে বদ্ধমূল রয়েছে, ভজনকালে ঐ সংস্কার যখন শ্রবণ কীর্তনাদির বাধা হয়ে দাঁড়ায় তখন তাকে 'দুষ্কৃতিজাত অনর্থ' বলা হয়।*_
*•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••*

*•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••*
_*💠❈❀(২)সুকৃতোত্থ অনর্থঃ--*_
*┈┉━❀❈❀━┉┈*
_*💠❈❀জন্ম জন্মান্তরীন সুকৃতি বা সকাম পূণ্যকর্মের ফল অর্থাৎ অনিত্য স্বর্গাদি বিভিন্ন লোকে ভোগসুখের কামনা নিয়ে ভজনসাধন করাকে 'সুকৃতোত্থ অনর্থ' বলা হয়।*_

_*ভক্তসাধকের ভজনকালে পূর্বজন্মের ঐ সংস্কারবশতঃ যে ভোগের কামনা অন্তরে জাগরিত হয়, তাই সুকৃতিজাত অনর্থ। মুক্তিকামনাও এই অনর্থেরই অন্তর্ভুক্ত। এই ভুক্তি বা ভোগবাসনা ও মুক্তিসুখের বা সাযুজ্যাদি ব্রহ্মে লীন হওয়ার বাসনা নিয়ে ভজন করলে ভজনরসের আস্বাদন কখনোই সম্ভব নয়। তাই ভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থে বলা হয়েছে--*_
_*"ভুক্তি-মুক্তিস্পৃহা যাবৎ পিশাচী হৃদি বর্ততে।*_
_*তাবদ্ভক্তি সুখস্যাত্র কথমভ্যুদয়ো ভবেৎ?"*_
_*(ভঃরঃসিঃ-১/২/২২)*_
*┈┉━❀❈❀━┉┈*
_*💠❈❀অর্থাৎ, "ভুক্তি-মুক্তি-স্পৃহারূপ পিশাচী যতক্ষণ হৃদয়ে বিদ্যমান থাকে, ততক্ষণ পর্যন্ত ভক্তিসুখের অভ্যুদয় কিরূপে হবে?" ফলত পতঞ্জলী প্রমুখ মহর্ষিগণ এই সুকৃতিজাত অনর্থকেও অবিদ্যা, অস্মিতাদি পঞ্চক্লেশের অন্তর্গত বলেই গণ্য করছেন।*_
*•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••*

*•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••*
_*💠❈❀অপরাধোত্থ অনর্থঃ-*_
*┈┉━❀❈❀━┉┈*
_*💠❈❀ভক্তিপথে অপরাধ থেকে যে অনর্থ জাত হয় তাকেই 'অপরাধোত্থ অনর্থ' বলা হয়। এই 'অপরাধোত্থ অনর্থই প্রায়শঃ ভজনের বিঘাতক হয়ে থাকে! পাপ আর অপরাধ এই দুটি অত্যন্ত ভিন্ন বস্তু। ভজনের সামন্য আভাসেও জলন্ত আগুনে তুলারাশি যেমনভাবে ভস্মীভূত হয়ে যায় তেমনভাবে এই পাপরাশি ধ্বংস হয়ে যায়, কিন্তু অপরাধ সহজে যায় না; নিজের ভুল স্বীকার করে আন্তরিকভাবে গভীর অনুতাপ করলেই অপরাধের যথার্থ প্রায়শ্চিত্ত হয়। পাপী ব্যক্তি অনায়াসেই ভজনের ফল লাভ করে থাকেন, কিন্তু অপরাধী ব্যক্তির সঙ্গে তা সম্ভবপর হয় না। শ্রীচৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে-*_
_*"এক কৃষ্ণনামে করে সর্বপাপ নাশ।*_
_*প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ॥*_
_*প্রেমের উদয় হয় প্রেমের বিকার।*_
_*স্বেদ কম্প পুলকাদি গদ্গদাশ্রুধার॥*_
_*অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন।*_
_*এক কৃষ্ণনামে ফল পাই এত ধন॥*_
_*হেন কৃষ্ণনাম যদি লয় বহুবার।*_
_*তবু যদি প্রেম নহে,নহে অশ্রুধার॥*_
_*তবে জানি অপরাধ তাহাতে প্রচুর।*_
_*কৃষ্ণনাম বীজ তাহে না হয় অঙ্কুর॥"*_
*┈┉━❀❈❀━┉┈*
_*💠❈❀এই কথায় বোঝা যায় পাপ অপেক্ষা অপরাধ ভক্তির যে কতটা ভয়ঙ্কর অন্তরায় বা অনর্থ তা পাপের স্বরূপ বিচার করলেই বোঝা যায়।*_

_*পাপঃ- দেহাত্মবুদ্ধিবশতঃ মানুষের চিত্তে যে অভিমান বা ভোগবাসনা জন্মায় তার ফলে পরধন ও পরস্ত্রীহরণ, হিংসা, মিথ্যাভাষণ, জীব হিংসা দ্বারা অভ্যক্ষ ভক্ষণ ইত্যাদি অসৎ কর্মের উদ্ভব হয়-তাই হল পাপ।*_

_*অপরাধঃ- যা হতে শ্রীভগবান, শ্রীনাম, শ্রীগুরু, শ্রীবৈষ্ণবগণের সন্তোষ অপগত হয়--সেটাই অপরাধ।*_
_*শ্রীভগবান, ভক্ত, শ্রীনাম,শ্রীধাম,সবই চিন্ময় বস্তু।এঁদের প্রতি প্রাকৃতবুদ্ধিতে অবজ্ঞা অনাদরাদি যে গর্হিত কর্ম-সেটাই অপরাধ।'*_
_*নাম অপরাধ ও সেবা অপরাধ থেকে সর্বদাই মুক্ত থাকা উচিত। এই সমস্ত অপরাধের ফলে কখনোই হৃদয়ে কৃষ্ণনাম বীজ অঙ্কুরিত হয়ে,বহুবার কৃষ্ণ নাম করা সত্বেও দুনয়নে প্রেমাশ্রু বিগলিত হয় না, হৃদয় প্রেমাসিক্ত হয়না। নামসংকীর্তনে সর্বাঙ্গ পুলকিত হয়না, চিন্ময় আনন্দের স্ফুর্তি জাগে না! চিন্ময় জগতের লীলা আস্বাদন হয়না! আপন স্বরূপ চিন্তনে লীলা চিন্তনে স্ফুর্তি প্রকাশ পায় না।*_
*•••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••*

05/08/2025

*•••••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••••*
_*❈❀“রাধাপদচিহ্ন” অদ্ভুত রসের নিধান❀❈*_
*•••••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••••*
_*❈❀━┉┈সঙ্কেতকুঞ্জে শ্রীরাধা উৎকণ্ঠিতা! শ্যামসুন্দর এখনও আসছে না কেন! শ্রীমতী শ্যামসুন্দরের বিলম্বের নানাবিধ কারণ চিন্তা করতে করতে বিলাপ করছেন। শ্রীমতীর সুখ-দুঃখের চিরসঙ্গিনী দাসীরূপে(কিঙ্করীরূপে) শ্রীপাদ শ্রীমতীর চরণসান্নিধ্যে থেকে তাঁকে ধৈর্য্য দিচ্ছেন।শ্রীমতীর সুখ-দুঃখের চিরসঙ্গিনী দাসী! দেখতে দেখতে শ্রীমতী বিরহে অতি অধীরা হয়ে পড়লেন, শ্রীমতীর বিরহকাতর দশা-দর্শনে ও তাঁর মর্মস্পর্শী বিলাপ শ্রবণে কিঙ্করী তাঁকে ধৈর্য্যধারণ করতে বলে শ্যামসুন্দরের অনুসন্ধান করতে বের হলেন।*_

_*❈❀━┉এদিকে শ্যামসুন্দর সংকেতকুঞ্জে যেতে যেতে রাধারসে বিভোর হয়ে ভ্রান্তিবশত পথ হারিয়ে অন্য পথে শ্রীমতীকে অন্বেষণ করছেন। তখন আকাশে চাঁদ উঠেছে।আকাশের চন্দ্র দর্শন করে শ্যামসুন্দরের মনে রাধারাণীর চন্দ্রবদনের উদ্দীপন হওয়ায় আরও শ্রীমতীর বিরহে অধীর হয়ে পড়েছেন! হঠাৎ বৃন্দাবনের পথে রাধারাণীর বিলক্ষণ শ্রীচরণচিহ্ন শ্যামের নয়নগোচর হয়েছে।মহারাসে কৃষ্ণবিরহ-কাতরা ব্রজসুন্দরীগণ বৃন্দাবনের বনে এদিকে-ওদিকে প্রসারিত শ্রীগোবিন্দের চরণচিহ্ন দর্শন করে যেমন গোবিন্দকে অনুসন্ধান করতে অগ্রসর হচ্ছিলেন, তেমনি শ্রীরাধার শ্রীচরণ-চিহ্ন অনুসরণে শ্রীরাধার অন্বেষণ-পরায়ণ শ্রীগোবিন্দকে কিঙ্করী দেখতে পেলেন! কিঙ্করী আড়ালে থেকে রাধাপদাঙ্ক-দর্শনে আনন্দ-বিবশ শ্রীগোবিন্দের অনুরাগময় অবস্থা দেখে আনন্দসাগরে ভাসছেন। স্বামিনীর গৌরবে গৌরবান্বিত দাসী। স্বামিনীর অভ্যুদয়ে আনন্দে আত্মহারা কিঙ্করী দেখছেন--রাধাপদাঙ্ক-দর্শনে পরমানন্দভরে শ্রীশ্যামসুন্দরের শ্রীঅঙ্গ হতে মেঘশ্যামল কান্তিচ্ছটা নির্গত হচ্ছে! মেঘশ্যামল মুকুন্দ এখন মধুরাদপি মধুরানন্দমূর্তি! শ্রীচরণ-দর্শনে ক্ষণে ক্ষণে নতুন উদার গাঢ় অনুরাগরাশি প্রকাশ করছেন। মদনমদে ব্যাকুল শ্রীগোকুলচন্দ্র শ্রীরাধার চরণচিহ্নের উপরে গড়াগড়ি দিচ্ছেন। তিনি কি যেন এক অপূর্ব সম্পদ লাভ করেছেন😭, দর্শন করেও পিপাসার শান্তি হচ্ছে না! তৃষ্ণাধিক্যে চরণরজে গড়াগড়ি দিয়ে চরণরজ শ্রীঅঙ্গে মেখে মধুরাদপি মধুর হয়েছেন!😭গোপীতমা শ্রীরাধার পরম-মহান প্রেমে নিজেকে সর্বর্থা ধন্য ও কৃতার্থ মনে করে পরমানুরাগভরে তাঁর পদরেণুতে গড়াগড়ি দিচ্ছেন!*_

_*❈❀━┉কিঙ্করী দেখছেন--রাধাপদাঙ্কের প্রতি শ্যামসুন্দরের অনুরাগরাশি ক্ষণেক্ষণে নব-নবায়মানরূপে বর্ধিত হচ্ছে!*_
_*কিঙ্করী আড়ালে থেকে ভাবছেন--'আহা! স্বামিনী! এতত মধুর তোমার শ্যাম!😭 মধুর-মধুরানন্দমূর্তি!ʼ মধুর তো তিনি আছেনই , তিনি চিরসুন্দর এবং চিরমধুর! তদুপরি রাধাপদাঙ্কের প্রতি পরমা-ভক্তির উদয়ে সেই চিরমধুর আবার রাধানুরাগের রং ফলানো। এই রং ফলানোর আস্বাদন করবে কে? এর সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আস্বাদক "রাধাকিঙ্করী"!😭*_
*•••••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••••*
_*❀❈❀━┉রাধাপদ অদ্ভুত রসের নিধান।*_
_*❀❈❀━┉পদতল সুমঙ্গল পদচিহ্ন-ধাম॥*_
_*❀❈❀━┉রাধা-পদচিহ্ন রসের ভাণ্ডার।*_
_*❈❀━┉দেখি মুগ্ধ মেঘশ্যাম ব্রজেন্দ্র-কুমার॥*_
_*❀❈❀━┉নবোদার অনুরাগে নন্দকুল চন্দ।*_
_*❀❈❀━┉মধুর মধুরানন্দ মূরতি মুকুন্দ॥*_
_*❈❀━┉শ্রীপদাঙ্ক প্রেক্ষণের পদ্ধতি-বিশেষ।*_
_*❀❈❀━┉সাধকে করিলা দান হরি পরমেশ॥*_
_*❀❈❀━┉হেন বৃন্দাবন ধামে করিয়া গমন।*_
_*❀❈❀━┉রাধা-পাদপদ্ম-চিহ্ন করিব দর্শন॥*_
_*❀❈❀━┉হেন দিন কবে হবে বৃন্দাবনেশ্বরী*_
_*❀❈❀━┉ভনয়ে প্রবোধানন্দ নিবেদন করি॥"*_
*•••••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••••*
_*জয় জয় শ্রীরাধা-পাদপদ্ম-চিহ্নের জয়🙏*_
*•••••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••••*

05/08/2025

রাধা রানীর বহু নাম আছে, প্রতিটি নামের পেছনে রয়েছে এক একটি গভীর অর্থ ও মহিমা। নিচে রাধা রানীর কিছু গুরুত্বপূর্ণ নাম ও তাদের অর্থ দেওয়া হলো:

🌸 রাধা রানীর নাম ও অর্থ:

1. রাধা (Radha) – যিনি কৃষ্ণকে আনন্দ দেন এবং তাঁর হৃদয়ে সর্বদা বিরাজমান।

2. রাধিকা (Radhika) – ভক্তির মাধ্যমে যিনি শ্রেষ্ঠ, কৃষ্ণের চিরসঙ্গিনী।

3. শ্রীমতী (Shrimati) – যিনি সৌন্দর্য, গুণ ও ঐশ্বর্যের আধার।

4. গোস্বামিনী (Goswamini) – গোপ ও গোদের নেত্রী, গোলোকে যিনি রাজারানি।

5. ললিতা প্রিয়া (Lalita Priya) – ললিতা সখীর প্রিয় সখী।

6. বৃন্দাবনেশ্বরী (Vrindavaneshwari) – বৃন্দাবনের রানি ও অধিষ্ঠাত্রী দেবী।

7. কৃষ্ণপ্রিয়া (Krishna Priya) – যিনি কৃষ্ণের পরম প্রিয়া।

8. মহাভাবা (Mahabhava) – সর্বোচ্চ প্রেমভাব যাঁর মধ্যে বিদ্যমান।

9. আনঙ্গমঞ্জরী (Ananga Manjari) – কামদেবের বোন, রসের আধার।

10. করুণাময়ী (Karunamayi) – দয়ালু, যিনি সকলের প্রতি সহানুভূতিশীল।

🌺 আরও কিছু নাম:

নাম অর্থ

চন্দ্রাবলী-ভীতা যিনি চন্দ্রাবলী সখীকে মিষ্টি ভাবে মোকাবিলা করেন
গোপিকা-পতি-প্রেমিনী গোপীদের প্রভু কৃষ্ণের প্রেমিকা
সৌন্দর্যলতা সৌন্দর্যের লতার মতো
নবগোপালী নবীন গোপবালিকা রূপে
শ্যামসুন্দরী শ্যাম (কৃষ্ণ) রূপের প্রতি যিনি মুগ্ধ🙏🙏🙏

05/08/2025

এন্টিম ক্রুড (Antim Crut): পায়ের তলায় শক্ত কড়া হাড়তে গেলে ভীষন কষ্ট কাটিয়া দিলে আবার বাড়ে। কোন কোন রোগীর পায়ের গোড়ানী কাঠের মত শক্ত ।ইত্যাদি লক্ষনে ফলপ্রদ।

সেবন বিধি : শক্তি 200 বা সকাল বিকাল দুই মাত্রা। পুরাতন রোগে সকাল বিকাল দুই মাত্রা।

এনাকাডিয়াম (Anacardium) : পায়ের তলায় কাড়ার একটি চমৎকার ঔষধ।

সেবন বিধি : শক্তি 30 বা 200 সপ্তাহে দুই তিন মাত্রা কিছু দিন সেবন মাত্রা ।200 বা 1m সপ্তাহে এক মাত্রা।

সাইলেসিয়া (Ferrum Pic) : জুতার চাপে বা অন্য কোন কারনে পায়ে পাতায় বা আঙ্গুলে কড়া হইলে ফেরাম পিক্রিয়া উপকারী।

সেবন বিধি : শক্তি 30 দিনে দুই মাত্রা। 200 সকাল বিকাল দুই মাত্রা।

সাইলেসিয়া (Silicea) : পায়ের তলায় দুর্গন্ধ ঘাম রোগীদের কড়ায় ক্যালি তলায় কড়ায় ইহা উপকারী।

সেবন বিধি : শক্তি 200 সকাল বিকাল দুই মাত্রা।
বাইওকেমিক চিকিৎসা
ফেরাম ফস (Ferrum Phos) :টাটানি ব্যথাযুক্ত কড়ায় ক্যালি মিউরসহ পযায়ক্রমে সেবন ফেরাম ফস চুর্ণ ভ্যাসেলিনের সংগে অভাবে নারিকেল তৈল মিশাইয়া বাহ্যিক প্রয়োগ উপকার হয় ।

সেবন বিধি :শক্তি 12x হইতে উচ্চ শক্তি ২-৪ বড়ি এক মাত্রা বয়স অনুপাতে দিনে চার বার।

ক্যালকেরিয়া (Calcaria) : বেদনা বিহীণ শ্কত কড়ায় ইহা উপকারী।

সেবন বিধি : শক্তি 12x হইতে আরো উচ্চ শক্তি ২-৪ বড়ি এক মাত্রা বয়স অনুপাতে দিনে দুই বার।

05/08/2025

🌺 #ভগবান_শ্রীকৃষ্ণের_চরণতলে
#২০টি_মহতী_চিহ্ন_ও_অর্থ 🌺
🔷 ১. #পদ্ম (Lotus)
🔸 নির্মলতা, পবিত্রতা ও ভক্তির প্রস্ফুটন।
🔸 পদ্ম চিহ্ন ভক্তের হৃদয়ে ভগবৎপ্রেমের উন্মেষ ঘটায়।
🔷 ২. #অঙ্কুশ (Elephant Goad)
🔸 ইন্দ্রিয় সংযম ও আত্ম-নিয়ন্ত্রণের প্রতীক।
🔸 শ্রীকৃষ্ণ ভক্তের চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করেন।

🔷 ৩. #ধ্বজ (Victory Flag)
🔸 বিজয় ও শরণাগতির প্রতীক।
🔸 ভক্ত জানে, ভগবানের শরণেই প্রকৃত রক্ষা।

🔷 ৪. #বাজ্র (Thunderbolt)
🔸 অজ্ঞানের নাশ ও চৈতন্যের জাগরণ।
🔸 বাজ্র চিহ্ন ভক্তের সকল সন্দেহ দূর করে।

🔷 ৫. #অরবিন্দ (Water Lily)
🔸 অতুল সৌন্দর্য ও দয়া।
🔸 ভগবান দয়া করে মোহজাল থেকে মুক্ত করেন।

🔷 ৬. #অর্ধচন্দ্র (Half-Moon)
🔸 চিরন্তন শান্তি ও কল্যাণের প্রতীক।
🔸 ভগবানের আশ্রয়ে চিত্ত প্রশান্ত হয়।

🔷 ৭. #শঙ্খ (Conch)
🔸 #নাদব্রহ্ম – ভগবানের দিব্য ধ্বনি।
🔸 সমস্ত জগৎ জাগ্রত হয় তাঁর ধ্বনিতে।

🔷 ৮. #চক্র (Sudarsana Chakra)
🔸 অধর্ম নাশ ও ধর্ম রক্ষা।
🔸 ভক্তের অন্তরে কলুষতা বিনাশ করে।

🔷 ৯. #গদা (Mace)
🔸 শক্তি ও সুরক্ষা।
🔸 ভক্তের শত্রুদের (অহংকার, কাম, ক্রোধ) বিনাশ করেন।

🔷 ১০. #ধনুক (Bow)
🔸 চেতন শক্তি ও আঘাতহীন প্রেম।
🔸 কৃষ্ণ প্রেমরূপে ভক্তের হৃদয়কে আকৃষ্ট করেন।

🔷 ১১. #তীর (Arrow)
🔸 প্রেমের বাণ – হৃদয় বিদ্ধকারী।
🔸 ভক্তকে প্রেমে মগ্ন করেন।

🔷 ১২. #গাভীর খুরের চিহ্ন (Go-hoof Mark)
🔸 গোপালরূপে গাভীর সেবা ও রক্ষা।
🔸 গোব্রাহ্মণ রক্ষা ভগবানের ধর্ম।

🔷 ১৩. #মীন (Fish)
🔸 অন্তর্জগতে ভগবৎ প্রেমের প্রবাহ।
🔸 জীবনের বহতা ও ভক্তির চলমান ধারা।

🔷 ১৪. #পর্বত (Govardhan Hill)
🔸 গোপালরূপে আশ্রয়দাতা।
🔸 গিরিধারী যিনি ভক্তকে রক্ষা করেন।

🔷 ১৫. #বৃক্ষ (Tree)
🔸 ইচ্ছা পূর্ণকারী – কালপবৃক্ষরূপে।
🔸 ভক্তদের সকল কামনা পূর্ণ করেন ভগবান।

🔷 ১৬. #অগ্নি (Fire)
🔸 পাপ দহনকারী।
🔸 শ্রীকৃষ্ণের কৃপা আগুনের মতই পাপ দগ্ধ করে।

🔷 ১৭. #বৃত্ত (Circle / Chakra)
🔸 অসীমতা ও চিরন্তন অস্তিত্বের প্রতীক।
🔸 শ্রীকৃষ্ণ অনন্ত ও অবিনশ্বর।

🔷 ১৮. #কর্ণিকা পদ্ম (Lotus Navel)
🔸 সৃষ্টির কেন্দ্র – স্বয়ং বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি।
🔸 জগতের সমস্ত সৃষ্টি তাঁর চরণ থেকে উৎসারিত।

🔷 ১৯. #বৃষধ্বজ (Bull / Dharma Symbol)
🔸 ধর্মের রক্ষা।
🔸 কৃষ্ণ হলেন ধর্মের আশ্রয়।

🔷 ২০. #স্বস্তিক (Sw****ka)
🔸 মঙ্গল ও কল্যাণ।
🔸 যেখানে শ্রীকৃষ্ণ, সেখানে সর্বদা শুভতা।

📜 #শাস্ত্রসম্মত গ্রন্থ যেখানে এই চিহ্নের উল্লেখ পাওয়া যায়:
1. পদ্ম পুরাণ
2. গরুড় পুরাণ
3. ব্রহ্ম সংহিতা
4. হরিভক্তিবিলাস (শ্রীল সনাতন গোস্বামী)
5. চৈতন্য চরিতামৃত
6. ভক্তিরসমৃতসিন্ধু (রূপ গোস্বামী)
7. গোপাল চাম্পু (জীব গোস্বামী)
8. গৌড়ীয় গীতিমালায় শ্রীচরণচিহ্ন বর্ণনা
🌿 “শ্রীকৃষ্ণের পদতলে যে চিহ্নরাজি, তা ভক্তহৃদয়ে প্রেম, শান্তি ও মুক্তির দিশা দেখায়। প্রতিটি চিহ্নে লুকিয়ে আছে তার অলৌকিক মহিমা। যিনি সেই চরণে শরণাগতি করেন, তাঁর হৃদয়েই রাধার কৃপা বর্ষে।”

15/08/2024

সাধু ( সংস্কৃত : साधु , IAST : সাধু (পুরুষ), সাধ্বী বা সাধ্বিন (মহিলা)), যার বানানও সাধু , হিন্দু ও জৈন ধর্মের একজন ধর্মীয় তপস্বী , ধার্মিক বা কোনো পবিত্র ব্যক্তি যিনি পার্থিব জীবন ত্যাগ করেছেন। কখনও কখনও তাদের বিকল্পভাবে যোগী , সন্ন্যাসী বা বৈরাগী নামেও অভিহিত করা হয়।

Address

Bethuadahari

Alerts

Be the first to know and let us send you an email when Laltu Halder লাল্টু হালদার অফিসিয়াল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Laltu Halder লাল্টু হালদার অফিসিয়াল:

Share