Mohanpur R.D Block

Mohanpur R.D Block Rural Development, Mohanpur R.D Block

09/02/2026
09/02/2026

আগামী ১১ই ফেব্রুয়ারি ২০২৬, স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে “বিকশিত ভারত – গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন গ্রামীণ (VB-G-RAM-G)” উপলক্ষে এক মেগা সচেতনতা শিবির।
এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে মোহনপুর ব্লকের অন্তর্গত সকল গ্রাম পঞ্চায়েতের সম্মানিত গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন মোহনপুর পঞ্চায়েত সমিতির মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রী সঞ্জীব কুমার দাস।
সকলের সক্রিয় অংশগ্রহণই এই উদ্যোগকে আরও শক্তিশালী ও সফল করে তুলবে—আসুন, আমরা সবাই একসাথে উপস্থিত থেকে উন্নত ও আত্মনির্ভর গ্রাম গঠনের এই অগ্রযাত্রায় অংশ নিই।

ত্রিপুরা সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়মোহনপুর আর.  ডি. ব্লক, পশ্চিম ত্রিপুরা বিজ্ঞপ্তি এতদ্বারা মোহনপুর আর ডি ...
04/02/2026

ত্রিপুরা সরকার
সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়
মোহনপুর আর. ডি. ব্লক, পশ্চিম ত্রিপুরা
বিজ্ঞপ্তি
এতদ্বারা মোহনপুর আর ডি ব্লক-এর আওতাধীন সমস্ত গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত PMAY(G) Annexure-C (Kutcha-house) এবং (Annexure-D) লিস্টের 94 ( চৌরানব্বই ) জন সুবিধাভোগীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আপনাদের নাম প্রথমে Registration, Sanction এবং প্রথম কিস্তির টাকা প্রদান করার পর আপনারা ঘরের কাজ অরম্ভ করেননি।
গ্রাম পঞ্চায়েত থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আপনাদের মধ্যে কয়েক জন কে গ্রাম পঞ্চায়েত/ব্লক এলাকায় খুঁজে না পাওয়ার কারণে অথবা দীর্ঘদিন এলাকায় বসবাস করেন না অথবা মৃত্যুজনিত কারণে পরিবারে আর কেউ নেই অথবা ঘর তৈরি করতে অনিচ্ছুক অথবা অন্যান্য কোনো কারণে ঘর নির্মাণের কাজ শুরু করেননি যে কারনে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। গ্রাম পঞ্চায়েত এবং Block থেকেও অনেকবার আপনাদের কে বলা হয়েছে, এমনকি NOTICE ও প্রদান করা হয়েছে। এতএব আপনারা যদি সরকারী ঘরের কাজ শুরু করতে ইচ্ছুক হন তবে এই বিজ্ঞপ্তি প্রকাশের ৭(সাত)দিনের (Working Days) মধ্যে যথাযথ প্রমাণপত্র সহ মোহনপুর ব্লক অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
অন্যথায় আপনার নাম PMAY(G) Annexure-C (Kutcha-house) এবং (Annexure-D) তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে এবং পরবর্তী সময় আপনার বা আপনার পরিবারের ঘর পাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। PMAY(G) MIS অনুযায়ী নাম ও অন্যান্য তথ্য নিম্নে দেওয়া হল :-

🌟 মোহনপুর আর ডি ব্লক — উন্নয়নের পথে এক অনন্য দৃষ্টান্ত #পঞ্চায়েত অগ্রগতি সূচক PAI 2.0 (২০২৩–২০২৪) অনুযায়ীপশ্চিম ত্রিপ...
03/02/2026

🌟 মোহনপুর আর ডি ব্লক — উন্নয়নের পথে এক অনন্য দৃষ্টান্ত #
পঞ্চায়েত অগ্রগতি সূচক PAI 2.0 (২০২৩–২০২৪) অনুযায়ী
পশ্চিম ত্রিপুরার মোহনপুর আর ডি ব্লক আজ শুধু একটি ব্লক নয় —
এটি এখন স্বচ্ছ, শক্তিশালী ও জনমুখী শাসন ব্যবস্থার এক উজ্জ্বল উদাহরণ।
📊 সার্বিক স্কোর: 85.28
🏅 গ্রেড: A – Front Runner
এই সম্মান কোনও কাগজের নম্বর নয় —
এটি মানুষের জীবনে বদলে যাওয়া গল্পের প্রতিচ্ছবি।
🌈 থিমভিত্তিক গর্বের গল্প
প্রতিটি থিমে আমাদের গ্রাম পঞ্চায়েতগুলো দেখিয়েছে অসাধারণ দক্ষতা—
✨ দারিদ্র্যমুক্ত ও জীবিকায়ন
👉 হারিণখোলা — 84.98
🌿 সুস্থ পঞ্চায়েত
👉 কালাছড়া — 89.89
👶 শিশুবান্ধব পঞ্চায়েত
👉 ওয়েস্ট ফটিকছড়া — 94.00 (অসাধারণ!)
💧 জলসম্পদে স্বনির্ভর
👉 মোহিনিপুর — 84.45
🌳 পরিষ্কার ও সবুজ পঞ্চায়েত
👉 কালাছড়া — 93.12
🏗 স্বনির্ভর অবকাঠামো
👉 সাউথ তারানগর — 91.25
⚖ সামাজিক ন্যায় ও নিরাপত্তা
👉 মোহিনিপুর — 88.13
🏛 সুশাসন
👉 বিজয়নগর — 88.55
👩 নারীবান্ধব পঞ্চায়েত
👉 সিমনা — 76.08
🤝 এই সাফল্য আমাদের সবার
এই অর্জনের পেছনে আছে—
গ্রামবাসীর অংশগ্রহণ,
পঞ্চায়েত প্রতিনিধিদের নিষ্ঠা,
ও প্রশাসনের নিরলস পরিশ্রম।
মোহনপুর আজ বলছে—
“আমরা শুধু উন্নয়নের কথা বলি না, আমরা উন্নয়ন করে দেখাই।”
এই গর্বের পথে হাঁটার জন্য মোহনপুর ব্লকের সকলকে জানাই
অভিনন্দন, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
💙 একসাথে এগিয়ে চলি, উন্নত গ্রাম — উন্নত ত্রিপুরার পথে।

🌟 Our Score, Our Pride – Mohanpur RD Block 🌟PAI 2.0 (2023–24) Report Card অনুযায়ীMohanpur RD Block, West Tripura আজ উন্...
02/02/2026

🌟 Our Score, Our Pride – Mohanpur RD Block 🌟
PAI 2.0 (2023–24) Report Card অনুযায়ী
Mohanpur RD Block, West Tripura আজ উন্নয়নের মানচিত্রে একটি উজ্জ্বল নাম।
🔹 Overall Score: 80.6
🔹 Grade: A – Front Runner
🔹 Best Performing Block
এই সাফল্য শুধুমাত্র একটি সংখ্যার গল্প নয়—
এটি মানুষের বিশ্বাস,
স্বচ্ছ ও দায়বদ্ধ শাসনব্যবস্থা,
এবং সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।
LSDG-এর বিভিন্ন থিমকে সামনে রেখে
দারিদ্র্য বিমোচন ও জীবিকা উন্নয়ন,
স্বাস্থ্য ও শিশু বান্ধব কর্মসূচি,
জল নিরাপত্তা, পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ,
সুশাসন ও নারী ক্ষমতায়নের মাধ্যমে
আজ মোহনপুর এগিয়ে চলেছে
একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যতের পথে।
এই অর্জন গড়ে তুলেছে—
জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী
এবং সর্বোপরি জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা।
🙏 সকলকে জানাই আন্তরিক অভিনন্দন।
Together, we rise. Together, we build Mohanpur.

এক দিবসীয় মহিলা সম্মেলন📍 মোহনপুর আর.ডি. ব্লক, পশ্চিম ত্রিপুরা,২৯শে জানুয়ারি ২০২৬এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়—এটি নারীদ...
30/01/2026

এক দিবসীয় মহিলা সম্মেলন
📍 মোহনপুর আর.ডি. ব্লক, পশ্চিম ত্রিপুরা
,২৯শে জানুয়ারি ২০২৬
এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়—
এটি নারীদের আত্মবিশ্বাস, স্বপ্ন ও সম্ভাবনাকে
এক নতুন পথে এগিয়ে নেওয়ার অঙ্গীকার।
যে নারী সংসার সামলায়,
আজ সে সমাজ বদলের শক্তি।
এই মঞ্চ থেকে ছড়িয়ে পড়ুক
সচেতনতা, নেতৃত্ব ও আত্মনির্ভরতার আলো।
# নারী শক্তিশালী হলে, সমাজ ও দেশ শক্তিশালী হয়।

The Divyangjan Assessment & Certification Camp was successfully held on 16 January 2026 at Mohanpur R.D. Block, organise...
17/01/2026

The Divyangjan Assessment & Certification Camp was successfully held on 16 January 2026 at Mohanpur R.D. Block, organised by DDRC, West Tripura.
The camp enabled eligible beneficiaries to access assessment and certification services efficiently, reinforcing our commitment to inclusive development and social justice.

মোহনপুর আর.ডি. ব্লকের উদ্যোগে আজ “মেরা গাঁও মেরি ধরোহর (MGMD)” বিষয়ক একদিনের ব্লক স্তরীয় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হ...
17/01/2026

মোহনপুর আর.ডি. ব্লকের উদ্যোগে আজ “মেরা গাঁও মেরি ধরোহর (MGMD)” বিষয়ক একদিনের ব্লক স্তরীয় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে গ্রামের স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি, লোকজ জ্ঞান ও ঐতিহাসিক সম্পদ সংরক্ষণ ও নথিভুক্তকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট আধিকারিক, পঞ্চায়েত প্রতিনিধি ও কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতে এই কর্মসূচি বাস্তবায়নের রূপরেখা নিয়ে মতবিনিময় হয়।
মোহনপুর আর.ডি. ব্লক বিশ্বাস করে—
👉 নিজের গ্রামকে জানলে, নিজের শিকড়কে বাঁচানো যায়।
👉 গ্রামের ঐতিহ্য সংরক্ষণ মানেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান উত্তরাধিকার রেখে যাওয়া।
এই উদ্যোগকে সফল করে তোলার জন্য সকল অংশগ্রহণকারী ও সহযোগীদের আন্তরিক ধন্যবাদ।

“বিকশিত ভারত জি-রাম-জি আইন ২০২৫” বিষয়ক পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক দিবসীয় সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হলো।এই ...
14/01/2026

“বিকশিত ভারত জি-রাম-জি আইন ২০২৫” বিষয়ক পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক দিবসীয় সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হলো।
এই গুরুত্বপূর্ণ সেমিনারে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রাজ্যের কৃষি , বিদ্যুৎ এবং নির্বাচন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী রতনলাল নাথ মহোদয়।
পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, গ্রামীণ উন্নয়নকে বাস্তব রূপ দেওয়া এবং “বিকশিত ভারত” গঠনের লক্ষ্যে এই আলোচনা পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফলপ্রসূ হয়েছে।
এই উদ্যোগে অংশগ্রহণকারী সকল জনপ্রতিনিধি, কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ।

🏡✨ স্বপ্ন আজ ঘর হয়ে দাঁড়াল ✨🏡PMAY-G প্রকল্পের আওতায় আজ মোহনপুর RD Block-এ বহু পরিবারের গৃহপ্রবেশ অনুষ্ঠান সম্পন্ন হল—...
24/11/2025

🏡✨ স্বপ্ন আজ ঘর হয়ে দাঁড়াল ✨🏡
PMAY-G প্রকল্পের আওতায় আজ মোহনপুর RD Block-এ বহু পরিবারের গৃহপ্রবেশ অনুষ্ঠান সম্পন্ন হল—শুধু নতুন ঘরে ওঠা নয়,এ এক নতুন সূচনা…নতুন আশা, নতুন স্বপ্ন আর উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার অনন্দময় মুহূর্ত।
প্রতিটি নতুন ঘর ভরে উঠুক
ভালবাসা, হাসি, শান্তি ও অন্তহীন আশীর্বাদে।
🌸🏠✨

15/11/2025
14/11/2025

JANJATIYA GAURAV VARSH CELEBRATION 2025
Live streaming link for National level event of Janjatiya Gaurav Diwas/ Varsh celebration on 15 th November,2025.
SOUTH TARANAGAR GRAM PANCHAYAT MOHANPUR RD BLOCK WEST TRIPURA .

Address

Sidhai Mohanpur, West Tripura
Tripura
799211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohanpur R.D Block posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mohanpur R.D Block:

Share