26/06/2021
পোস্ট টা পুরোটা পড়ার অনুরোধ রইলো সবার কাছে 🙏
কথায় আছে ছাত্র- ছাত্রী রাই দেশের ভবিষ্যৎ! আর দেশ কে ভবিষ্যৎ এ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব থেকে যেটা প্রয়োজন সেটা হলো, প্রত্যেক কে একে অপরের সাহায্য করা। বর্তমানে করোনা পরিস্থিতি তে জীবিকা নির্বাহ করতে না পেরে বহু অসহায় মানুষ দুবেলা ঠিক মতো খেতে পর্যন্ত পারছেনা, এছাড়াও আমাদের আসে পাশে বহু এলাকায় ভরা কোটাল এর কারণে তাদের বাসস্থান হারিয়ে রাস্তায় বসবাস করছে তাদের একবেলা খেতে পাওয়া তা তাদের কাছে এখন সৌভাগ্য হয়ে দাড়িয়েছে। বহু কৃশক জমিতে নদীর জল ঢোকায় তাদের ফসল নষ্ট হয়ে তারা আখন অসহায়। এই সংকটময় পরিস্থিতি তে তারা যাতে 2বেলা ঠিক মতো খেতে অন্তত পারে তার জন্য আমাদের টাকি- হাসনাবাদ এর ছাত্র- ছাত্রী রা মিলে আমাদের এই প্রচেষ্টা এবং এই ইউনিট গঠন।। কিছুদিন ই হয়েছে আমাদের এই ইউনিট গঠন হয়ে, আর ইতিমধ্যেই আমরা 150 পরিবারের কিছুদিন তারা যাতে খেতে পারে সেরকম খবার সামগ্রী আমরা তাদের হাতে তুলে দিয়েছি। আর এই কাজ কে এগিয়ে নিয়ে যেতে আপনাদের আর্থিক সহযোগিতা কামনা করি। প্রত্যেক এর ই দৈনন্দিন জীবনে একদিনে ২০-৩০ টাকা চা, সিগারেট, পান ইত্যাদি তে লেগেই যায়, একটা দিন আপনারা যদি সেইসব অসহায় মানুষ দের কথা ভেবে 1টা দিন স্যাক্রিফাইস করে ওই টাকা টা দিয়ে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো সেই টাকায় একটা অসহায় মানুষ 1বেলা পেট ভরে খেতে পারবে, এতে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আর যাদের কাছে আর্থিক সাহায্য করার সমথ্য নেই, তারা আমাদের এই প্রচেষ্টার ব্যাপারে আপনাদের বন্ধু আত্মীয় স্বজনের সাথে বলুন আর তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বলুন কিংবা আপনাদের আশেপাশে যদি এমন কোনো এলাকা থাকে যেখানে মানুষের অসহায় পরিস্থিতি সেই বিষয়ে আমাদের অবশ্যই জানাবেন, তার জন্যেও আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো 🙏 আপনারা সেবিষয়ে আমাদের পেজ এর ইনবক্স কিংবা এই পোস্ট এর কমেন্ট বক্স এও ইনফর্ম করতে পারেন, এছাড়াও আমাদের e-mail করতে পারেন- [email protected] ।। আমাদের কাজের সবরকম আপডেট পেতে আমাদের পেজ ও গ্রুপ এর সাথে যুক্ত থাকুন 🙏
আর্থিক সাহায্য করতে যোগাযোগ করুন-
অনলাইন- 7908470394
Offline- 7477546221
7583990177
7679910769
সবার সাহায্য কামনা করি 🙏