South 24 Parganas District Congress Seva Dal -II

South 24 Parganas District Congress Seva Dal -II Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from South 24 Parganas District Congress Seva Dal -II, Political Party, Sonarpur, Sonarpur.

আগামী ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন শ্রী রাজীব গান্ধীজীর ৮২তম জন্মবার্ষিকী।এই পবিত...
19/08/2026

আগামী ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন শ্রী রাজীব গান্ধীজীর ৮২তম জন্মবার্ষিকী।
এই পবিত্র দিনটিকে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি “সম্প্রীতি দিবস” হিসেবে পালন করার জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেস-২ সেবা দলের সকল স্তরের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক এবং শাখা ও বিভাগীয় সংগঠনের দায়িত্বপ্রাপ্ত প্রধান ও কর্মীদের প্রতি আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।
জেলার প্রতিটি স্থানীয় কংগ্রেস কার্যালয়, অঞ্চল কংগ্রেস কার্যালয়, ব্লক কংগ্রেস কার্যালয় এবং নিজ নিজ সেবা দল কার্যালয়ে যথাযথ মর্যাদার সঙ্গে রাজীব গান্ধীজীর জন্মবার্ষিকী পালন করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।
তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি জাতীয় সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই হোক এই দিনের মূল অঙ্গীকার।

ধন্যবাদান্তে,

দেবজ্যোতি চৌধুরী
মুখ্য সংগঠক
দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেস সেবা দল-২
তারিখ: ১৯/০৮/২০২৬

দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেস-২ সেবা দলের উদ্যোগে গোচরণ পূর্ব পাঁচগাছিয়ায় কংগ্রেস সেবা দলের নবনির্মিত দলীয় কার্যাল...
18/07/2026

দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেস-২ সেবা দলের উদ্যোগে গোচরণ পূর্ব পাঁচগাছিয়ায় কংগ্রেস সেবা দলের নবনির্মিত দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন এবং আগামী ২১শে জুলাই 'শহীদ মিনার চলো' কর্মসূচিকে সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেস-২ এর সভাপতি তপন মন্ডল, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেস-২ সেবা দলের মুখ্য সংগঠক দেবজ্যোতি চৌধুরী, প্রদেশ মহিলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী শ্রীমতী সুব্রতা দত্ত (রাসু), জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সাবির আলি সর্দার, জয়নগর ১এ ব্লক কংগ্রেসের সভাপতি সুব্রত সাহা, ছাত্র পরিষদের সম্পাদক আকাশ ঘোষ (ডিউক) সহ জেলা ও ব্লকের বিশিষ্ট কংগ্রেস নেতৃত্ব।
এদিন জেলা কংগ্রেস সেবা দলের সাধারণ সম্পাদক জয়দীপ গায়েন ও রাজা খান-এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ও আইএসএফের শতাধিক কর্মী কংগ্রেসের আদর্শ ও নীতির প্রতি আস্থা প্রকাশ করে ভারতীয় জাতীয় কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
নবাগত কর্মীদের দলীয় পতাকা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

17/07/2026
আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেস সেবা দল (২)-এর মূখ্য সংগঠক দেবজ্যোতি চৌধুরীর উপস্থিতিতে সোনারপুর উত্তর বিধানসভা শহর ব্লক...
07/06/2026

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেস সেবা দল (২)-এর মূখ্য সংগঠক দেবজ্যোতি চৌধুরীর উপস্থিতিতে সোনারপুর উত্তর বিধানসভা শহর ব্লক কংগ্রেস সেবা দলের মূখ্য সংগঠক সুরাউদ্দিন হালদারের উদ্যোগে নরেন্দ্রপুরের কুসুম্বায় এক বৃক্ষরোপণ কর্মসূচি এবং গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
পরিবেশ সংরক্ষণ ও সংগঠনকে আরও সুসংহত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাহুল পান্ডে, প্রদেশ কংগ্রেস সেবা দলের মূখ্য সংগঠক; সুব্রতা দত্ত, প্রদেশ মহিলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী; মৈনাক চক্রবর্তী, অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের প্রাক্তন রাজ্য চেয়ারম্যান; এবং শশাঙ্ক শেখর মন্ডল, রাজ্য কংগ্রেস সেবা দলের সাধারণ সম্পাদক।
এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস সেবা দলের বিভিন্ন স্তরের কর্মী ও নেতৃবৃন্দ। সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি, সাংগঠনিক শক্তিবৃদ্ধি এবং জনমুখী কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরার পাশাপাশি সংগঠনের আদর্শ ও কর্মসূচিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।

সোনারপুর উত্তর টাউন ব্লক কংগ্রেস সেবা দলের উদ্যোগে আগামী ৭ই জুন, ২০২৬ (রবিবার) বিকেল ৪ ঘটিকায় একটি গুরুত্বপূর্ণ সাংগঠনি...
06/06/2026

সোনারপুর উত্তর টাউন ব্লক কংগ্রেস সেবা দলের উদ্যোগে আগামী ৭ই জুন, ২০২৬ (রবিবার) বিকেল ৪ ঘটিকায় একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে।
📍 স্থান: নরেন্দ্রপুর, কুসুম্বা
🕓 সময়: বিকেল ৪ ঘটিকায়
সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি, সাংগঠনিক শক্তিবৃদ্ধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই সভায় আলোচনা করা হবে।
আপনার মূল্যবান উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ আমাদের এই সভাকে আরও সফল ও ফলপ্রসূ করে তুলবে। তাই আপনাকে উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।
ধন্যবাদান্তে,

দেবজ্যোতি চৌধুরী
মুখ্য সংগঠক
দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেস-২ সেবা দল

পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষায় উদ্ভাসিত এই পবিত্র দিনে পরম করু...
28/05/2026

পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষায় উদ্ভাসিত এই পবিত্র দিনে পরম করুণাময় স্রষ্টার দরবারে বিশ্বের সমগ্র মানবজাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।
এই ঈদ আমাদের হৃদয়ে ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের আলো ছড়িয়ে দিক।
আমরা যেন একে অপরের প্রতি শ্রদ্ধা, মমতা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর মানবিক সমাজ গড়ে তুলতে পারি।
হিংসা, ঘৃণা, বিদ্বেষ ও সকল বিভেদ ভুলে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গড়ে উঠুক একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক দেশ।
সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক।

ইতিহাস কেবল অতীতের স্মৃতি নয়,তা একটি জাতির আত্মপরিচয়ের ভিত্তি।স্বাধীন ভারতের স্বপ্নদ্রষ্টা, আধুনিক ভারতের নির্মাতা পণ্...
27/05/2026

ইতিহাস কেবল অতীতের স্মৃতি নয়,
তা একটি জাতির আত্মপরিচয়ের ভিত্তি।
স্বাধীন ভারতের স্বপ্নদ্রষ্টা, আধুনিক ভারতের নির্মাতা পণ্ডিত জওহরলাল নেহেরুর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি তাঁকে।
তাঁর আদর্শ, মানবিকতা ও গণতান্ত্রিক চেতনা আজও আমাদের পথ দেখায়, ঠিক প্রদীপের স্থির শিখার মতো।

Address

Sonarpur
Sonarpur
700150

Telephone

+916290940176

Website

Alerts

Be the first to know and let us send you an email when South 24 Parganas District Congress Seva Dal -II posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share