22/02/2025
জানেন কি?
সিউড়ির "দীননাথ দাস মেমোরিয়াল হল" এর বর্তমান নাম?
লীজ ক্লাবের পাশেই এটি অবস্থিত। দীননাথ দাসের পুত্র দেবেন্দ্রনাথ দাস তাঁর পিতার স্মৃতিরক্ষার্থে সাধারণের ব্যবহারর্থে এটি নির্মাণ করেন। ১৯৩৬ খ্রীষ্টাব্দের ৯ ফেব্রুয়ারি এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ১৯৩৭ খ্রীষ্টাব্দের ২৯ জানুয়ারি তদানীন্তন জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর H. C Bose এর উদ্বোধন করেন। তৎকালীন সময়ে দীননাথ দাস মানসিকতায় অনেক এগিয়ে ছিলেন। খুজুটিপাড়ার নিকট ছাতিনগ্রামে একটি রুইদাস পরিবারে তাঁর জন্ম। পৈতৃক বাসস্থান ছিল বর্ধমান জেলার রতনপুর গ্রামে। Real estate ব্যবসা এখন পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছে। কিন্তু দীননাথ দাস এই Real estate বিষয়টি বুঝে ফেলেছিলেন দেড়শ বছর আগে। অল্প বয়সে বাবার সাথে কোলকাতায় চলে গিয়ে ভিস্তি ও জুতার ব্যবসা শুরু করেন। বাংলা ১২৭২ সালে কোলকাতার নিকট গঙ্গায় একটি চামড়া বোঝাই জাহাজ ডুবে গেলে সেই জলে ভেজা চামড়া সামান্য মূল্যে কিনে তা বিক্রি করে বহু টাকা লাভ করেন। ব্যবসায় লাভের অর্থে কোলকাতা ও কোলকাতা উপকন্ঠে অনেক জমি কেনেন। পরবর্তীতে তা মূল্যবান সম্পত্তি হয়ে দাঁড়ায়। সিউড়ির ডাঙ্গালপাড়ার প্রান্ত সীমায় পাঁচিল দিয়ে ঘেরা বিশাল জায়গার মাঝে দাস পরিবারের 'Das Lodge' নামে একটি বাড়ি ছিল। সে জায়গাও মাত্র কয়েক বছর আগে মোটা অঙ্কে বিক্রি হয়েছে। দীননাথ দাস ছিলেন বিচিত্র কর্মময় জীবন। জীবনে প্রতিষ্ঠার পথে দুরূহ বাধা তিনি বুদ্ধি দিয়ে অতিক্রম করেন। তাঁর দানকর্ম ছিল বহুদিকে বিস্তৃত। বর্তমানে "দীননাথ দাস মেমোরিয়াল হল" দীর্ঘমেয়াদী বন্দোবস্তে #চৈতালী_সিনেমা_হল হিসেবে ব্যবহৃত হচ্ছে।।
তথ্য সূত্র :সিউড়ি শহরের ইতিহাস: সুকুমার সিংহ
#চেনা_জায়গার_অজানা_কথা