09/04/2026
ভারত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী-
আগামী ৮ থেকে ১২ এপ্রিল আংশিক পরিস্কার থেকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে।
কোচবিহার, আলিপুরদুয়ার- আগামী ৮ ও ৯ এপ্রিল মাঝারি বৃষ্টি, এবং ১০ থেকে ১২ এপ্রিল বিক্ষিপ্ত ভাবে খুব হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
জলপাইগুড়ি- আগামী ৮, ১০, ১১ ও ১২ এপ্রিল বিক্ষিপ্ত ভাবে খুব হালকা থেকে হালকা বৃষ্টি, ৯ এপ্রিল মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
উত্তর দিনাজপুর- আগামী ৮ থেকে ১০ এপ্রিল বিক্ষিপ্ত ভাবে খুব হালকা থেকে হালকা বৃষ্টি, ৯ এপ্রিল মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
**সতর্কবার্তা –
কোচবিহার, আলিপুরদুয়ার- ৮,৯ ও ১১ এপ্রিল বজ্র বিদ্যুৎ সম্ভাবনা আছে। ১০ এপ্রিল বজ্র বিদ্যুৎ সহ ঝড় এবং ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
উত্তর দিনাজপুর- ৯ থেকে ১১ এপ্রিল বজ্র বিদ্যুৎ এর সম্ভাবনা আছে।
জলপাইগুড়ি- ৮ এপ্রিল বজ্র বিদ্যুৎ সহ ঝড় এর সম্ভাবনা আছে। ৯ এপ্রিল বজ্র বিদ্যুৎ সহ ঝড় সহ শিলা বৃষ্টি। ১০ এপ্রিল ঝড় সহ ভারী বৃষ্টি সাথে শিলা বৃষ্টির সম্ভাবনা আছে।
বৃষ্টির পর আবহাওয়ার উন্নতি হলে সবজি ক্ষেতে ছত্রাক ঘটিত রোগের প্রতিরোধক হিসাবে প্রতি ১৫ লিটার ট্যাঙ্ক পিছু ম্যানকোজেব ৭৫ % ডাবলু পি ৩৭.৫ গ্রাম অথবা ক্লোরোথ্যালোনীল ৭৫% ডাবলু পি ৩৭.৫ গ্রাম জলে মিশিয়ে স্প্রে করুন।
A.M.F.U-PUNDIBARI
Gramin Krishi Mousam Sewa
UTTAR BANGA KRISHI VISWAVIDYALAYA