Prayas- প্রয়াস

Prayas- প্রয়াস SHEORAPHULI PRAYAS WELFARE SOCIETY
(A unit of private Tutors)
REGD. NO. S0036847 of 2023 - 2024

21/08/2025

তৃষা পাঁজা,বাড়ি শেওড়াফুলি চারা বাগানের তিন নম্বর কলোনিতে। তৃষার পরিবার অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে পড়লেও তৃষা কিন্তু নিয়মিত ভাবে তার পড়াশোনা চালিয়ে গেছে। বর্তমানে তৃষা স্থানীয় একটি স্কুলের ক্লাস ইলেভেনের ছাত্রী।তৃষা কিন্তু পড়াশোনার সাথে ভালোবাসে ক্রিকেট খেলতে। আর বছর দুয়েক ধরে সে বান্ধব সমিতিতে ক্রিকেট খেলে।তৃষার খেলা দেখে বর্তমানে কোন্নগরের একটি নামজাদা ক্লাব ওকে ওখানে খেলার সুযোগ করে দেয়। কিন্তু ভর্তি বাবদ খরচ সাত হাজার টাকা। তৃষা নিজেই ঐ টাকার কিছুটা জোগাড় করলেও বাকি টাকাটা আর কিছুতেই জোগাড় হচ্ছিল না। এদিকে আবার ভর্তির সময়ও পেরিয়ে যাচ্ছিল। অবশেষে তৃষার পাশে প্রয়াস পরিবারের সদস্যরা এসে দাড়ায়।আজ দুপুরে শ্রী শমীন্দ্র মজুমদার, শ্রী দুর্জয় সাহা, শ্রী সমুদ্র সিংহ প্রমুখ সদস্যবৃন্দের উপস্থিতিতে 'প্রয়াস' এর পক্ষ থেকে শ্রী পার্থ অধিকারী মহাশয় তৃষাকে ঐ ক্লাবে ভর্তির বাকি টাকাটা উপহার স্বরূপ তৃষার হাতে তুলে দেন।সমস্যার সমাধান এইভাবে হঠাৎ করে হয়ে গেলে তৃষাও অভিভূত হয়ে পড়ে এবং খুশি হয়ে প্রয়াস পরিবারের সকল সদস্যদের বার বার ধন্যবাদ দিতে থাকে। 'প্রয়াস' চায় তৃষা আরও এগিয়ে যাক, ক্রিকেটের ময়দানে নিজেকে প্রতিষ্ঠিত করে সকলকে বুঝিয়ে দিক একটি সাধারণ বাঙালি পরিবারের মেয়েও সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে খেলাধুলার জগতেও নিজেকে প্রমাণ করতে পারে যে পড়াশুনার পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে খেলাধুলাটাও চালানো যায়।

তৃষা পাঁজা,বাড়ি শেওড়াফুলি চারা বাগানের তিন নম্বর কলোনিতে। তৃষার পরিবার অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে পড়লেও তৃষা কিন্তু নি...
20/08/2025

তৃষা পাঁজা,বাড়ি শেওড়াফুলি চারা বাগানের তিন নম্বর কলোনিতে। তৃষার পরিবার অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে পড়লেও তৃষা কিন্তু নিয়মিত ভাবে তার পড়াশোনা চালিয়ে গেছে। বর্তমানে তৃষা স্থানীয় একটি স্কুলের ক্লাস ইলেভেনের ছাত্রী।তৃষা কিন্তু পড়াশোনার সাথে ভালোবাসে ক্রিকেট খেলতে। আর বছর দুয়েক ধরে সে বান্ধব সমিতিতে ক্রিকেট খেলে।তৃষার খেলা দেখে বর্তমানে কোন্নগরের একটি নামজাদা ক্লাব ওকে ওখানে খেলার সুযোগ করে দেয়। কিন্তু ভর্তি বাবদ খরচ সাত হাজার টাকা। তৃষা নিজেই ঐ টাকার কিছুটা জোগাড় করলেও বাকি টাকাটা আর কিছুতেই জোগাড় হচ্ছিল না। এদিকে আবার ভর্তির সময়ও পেরিয়ে যাচ্ছিল। অবশেষে তৃষার পাশে প্রয়াস পরিবারের সদস্যরা এসে দাড়ায়।আজ দুপুরে শ্রী শমীন্দ্র মজুমদার, শ্রী দুর্জয় সাহা, শ্রী সমুদ্র সিংহ প্রমুখ সদস্যবৃন্দের উপস্থিতিতে 'প্রয়াস' এর পক্ষ থেকে শ্রী পার্থ অধিকারী মহাশয় তৃষাকে ঐ ক্লাবে ভর্তির বাকি টাকাটা উপহার স্বরূপ তৃষার হাতে তুলে দেন।সমস্যার সমাধান এইভাবে হঠাৎ করে হয়ে গেলে তৃষাও অভিভূত হয়ে পড়ে এবং খুশি হয়ে প্রয়াস পরিবারের সকল সদস্যদের বার বার ধন্যবাদ দিতে থাকে। 'প্রয়াস' চায় তৃষা আরও এগিয়ে যাক, ক্রিকেটের ময়দানে নিজেকে প্রতিষ্ঠিত করে সকলকে বুঝিয়ে দিক একটি সাধারণ বাঙালি পরিবারের মেয়েও সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে খেলাধুলার জগতেও নিজেকে প্রমাণ করতে পারে যে পড়াশুনার পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে খেলাধুলাটাও চালানো যায়।

"চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,জ্ঞান যেথা মুক্ত... ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত।"আজ শুক্রবার ১৫ ই আগস্ট,২০২৫ । প্র...
15/08/2025

"চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,জ্ঞান যেথা মুক্ত... ভারতেরে
সেই স্বর্গে করো জাগরিত।"

আজ শুক্রবার ১৫ ই আগস্ট,২০২৫ । প্রত্যেক ভারতবাসীর কাছে এই দিনটি একটি পবিত্র দিন। দেশজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে ৭৯ তম স্বাধীনতা দিবস। আর,এই উপলক্ষে 'প্রয়াস' পরিবারও তাদের সাধ্যমত আয়জনে দেশমাতৃকার বন্দনায় ব্রতী হয়। যে সকল বীর বিপ্লবী স্বাধীনতার সংগ্রামে আত্মবলিদান করেছেন, বিদেশি শক্তির বিরুদ্ধে , অন্যায়- অত্যাচারের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিলেন আজ তাদের স্মরণ করার দিন, প্রণতি জানানোর দিন। তাই, 'প্রয়াস' পরিবারের সদস্য শিক্ষক, শিক্ষিকাগন, ছাত্র-ছাত্রী সকলের প্রচেষ্টায় একটি ছোট্ট প্রভাতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অতঃপর জাতীয় সঙ্গীত 'জন-গন-মন ' সমবেত কণ্ঠে গাওয়া হয়। এরপর এই দিনটির গুরুত্ব বিশ্লেষণ করে উপস্থিত সকলের উদ্দেশ্য একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এই সংগঠনের সভাপতি শ্রী পার্থ অধিকারী মহাশয়। তাঁর প্রাঞ্জল আলোচনা সকলের মনে যথেষ্ট প্রেরণার সঞ্চার করে। উপস্থিত সদস্যবৃন্দ এক-এক করে নেতাজীর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি সহ প্রনাম নিবেদন করেন।গান-নাচ- আবৃত্তি ইত্যাদির পরিবেশনার ইচ্ছে থাকলেও সময়ের অভাবে সবটুকু আজ হয়ে ওঠেনি।তবে,অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে কেক, বিস্কুট, লজেন্স ইত্যাদি বিতরণ করা হয় যেগুলি পেয়ে তারা যারপরনাই খুশি হয়। মূল অনুষ্ঠানের পর 'প্রয়াস' এর পরবর্তী বেশকিছু সমাজ সেবামূলক পরিকল্পনা নিয়ে মাননীয় সভাপতির উপস্থিতিতে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটিতে শ্রী পার্থ অধিকারী, শ্রী শমীন্দ্র মজুমদার, শ্রী দেবাশীষ চক্রবর্তী, শ্রী দুর্জয় সাহা, শ্রী সমুদ্র সিংহ, শ্রী সপ্তর্ষি পাল প্রমুখ বিশিষ্ট শিক্ষকবৃন্দ (সদস্য) উপস্থিত ছিলেন।

জয় হিন্দ, বন্দেমাতরম 🌼🌼

গতকাল শনিবার ছিল পবিত্র রাখীবন্ধন উৎসব। এই উপলক্ষে আমরা প্রয়াস পরিবারের বেশ কয়েকজন সদস্য আদি সপ্তগ্রাম  রেল স্টেশনের ক...
10/08/2025

গতকাল শনিবার ছিল পবিত্র রাখীবন্ধন উৎসব। এই উপলক্ষে আমরা প্রয়াস পরিবারের বেশ কয়েকজন সদস্য আদি সপ্তগ্রাম রেল স্টেশনের কাছে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত বিবেকানন্দ আশ্রম নামক একটি অনাথ আশ্রমে পৌঁছাই।বর্তমানে এখানে প্রায় ১৫ জন আবাসিক ছাত্র থাকে যারা এখানকারই স্থানীয় একটি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীতে পড়াশুনা করে।ঐদিন একটি খুব ছোট অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র রাখীবন্ধন উৎসব আমরা পালন করি। প্রথমে এদের হাতে রাখী পড়িয়ে দেওয়া হয় এবং এদের মধ্যে মিষ্টি, কেক প্রভৃতি বিতরণ করা হয়। এছাড়াও শুকনো খাবার যেমন বিস্কুট, সুজি, ছোলার ছাতু, চানাচুর ,চা পাতা, চাউমিন, চিড়ে ভাজা, চিনি প্রভৃতি প্রয়াস পরিবারের পক্ষ থেকে অনাথ আশ্রম কতৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। অনেকদিন পর আবার এইরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করতে পারার জন্য এবং এইরকম প্রতিকূল আবহাওয়ার মধ্যে ওখানে পৌছতে পেরে আমরা প্রয়াস পরিবারের সকল সদস্যই যারপরনাই খুশি। প্রয়াস পরিবারের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত পার্থ অধিকারী, শ্রী দেবাশীষ চক্রবর্তী, শ্রী দুর্জয় সাহা, শ্রীমতী কুসুম দাস, শ্রীমতী তনুশ্রী সাহা ও শ্রী শমীন্দ্র মজুমদার। পরিশেষে আমরা প্রত্যেকেই ঈশ্বরের কাছে এই ছোট ছোট ছেলেগুলোর সার্বিক মঙ্গল , সুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবনের প্রার্থনা করি।🙏♥️

আজ পয়লা বৈশাখ ,শুভ নববর্ষ, সন ১৪৩১।আজ বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন। তাই আপামর বাঙালী                        মেতে উঠেছে...
14/04/2024

আজ পয়লা বৈশাখ ,শুভ নববর্ষ, সন ১৪৩১।আজ বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন। তাই আপামর বাঙালী মেতে উঠেছে বর্ষবরণের এই উৎসবে। আর এই শুভ দিনে "প্রয়াস " পরিবারের ব্যবস্থাপনায় শেওড়াফুলির বেশকিছু অঞ্চলে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের বেশ কয়েকজন মহিলাদের হাতে শাড়ি ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। বছরের প্রথম দিনের নানারকম ব্যাস্ততাকে উপেক্ষা করে প্রয়াস পরিবারের অনেক বিশিষ্ট সদস্যই আজকের এই মহতী অনুষ্ঠানে যোগ দিতে না পারায় তারা সকলেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। আজ এই অনুষ্ঠানে প্রয়াস পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী দুর্জয় সাহা, শ্রী সপ্তর্ষি পাল ও শ্রী শমীন্দ্র মজুমদার। আর, আজকের এই অনুষ্ঠানটিকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে শেওড়াফুলি বিবেকানন্দ হাইস্কুলের শ্রী বিজয় মালাকার মহাশয় যারপরনাই সাহায্য করেছেন। প্রয়াস পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। সকলে খুব ভালো থাকবেন।

আজ আমাদের সকলের প্রীয় দেবাশীষ স্যারের শুভ জন্মদিন। সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের শিক্ষকতা, কম্পিউটার সেন্টার,নিজস্ব টিউটো...
01/04/2024

আজ আমাদের সকলের প্রীয় দেবাশীষ স্যারের শুভ জন্মদিন। সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের শিক্ষকতা, কম্পিউটার সেন্টার,নিজস্ব টিউটোরিয়াল ইত্যাদি বিভিন্ন ব্যাস্ততার মধ্যে থেকেও তিনি প্রয়াস পরিবারের প্রায় সব কর্মসূচিগুলিতে অংশ গ্রহণ করার সাধ্যমতো চেষ্টা বরাবর করেছেন এবং করছেন। প্রয়াস পরিবারের সুখ-দুঃখ, আনন্দ- অভিমান, হাসি-ঠাট্টা সব অবস্থাতেই তিনি পরিবারের পাশে থেকেছেন পরিবারের একজন দায়িত্বশীল সদস্যের মতোই। আজ এই শুভ দিনে শ্রদ্ধেয় স্যারের প্রতি আমাদের পরিবারের সকলের পক্ষ থেকে রইলো অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা। ঈশ্বরের আশির্বাদ বর্ষিত হোক দেবাশীষ স্যার ও তার পরিবারের সকলের ওপর। শুভ জন্মদিন🎂🎁🎉👑🎂🎁🎉👑

Aaj Prayash er ak annotamo kandari Sri Shomindra Majumdar Sir (Babu Sir) er subho janmo din... Ei Babu Sir e prothom Pra...
13/03/2024

Aaj Prayash er ak annotamo kandari Sri Shomindra Majumdar Sir (Babu Sir) er subho janmo din... Ei Babu Sir e prothom Prayas somporke bhaben abong ei songstha gathon koren. Sei theke onar niralosh prochesta abong poribarer baki sadosso der sahajje prayas egie choleche.ajker Ei subho din e Babu Sir ke Prayash poribar er samosto sadosso der pakho theke onek onek subhecha abong bhalobasa janano hoche.. Onar niralos karmo prochesta abong songsthar proti akonisthota purbeo Songsthar nam ujjol koreche abong bhabissoteo korbe bole Prayas poribar er bissas...Mongal moy onake onek onek bhalo din upohar dik.. Uni jano khub bhalo thaken... Sustho thaken... R ei bhabei Prayas ke egie nie jete sahojjo koren... Subho Janmodin Sir.. 🙏❤

# Nicher protiti chobi dekhar jonno anurodh roilo. 🙏🙏

Many Many Happy Returns of the Day,Samudra Sir💐💐💐💐     আজ আমাদের পরিবারের তরুণ তুর্কি সমুদ্র স্যারের শুভ জন্মদিন🎂🎁🎉 পরম ...
23/02/2024

Many Many Happy Returns of the Day,Samudra Sir💐💐💐💐 আজ আমাদের পরিবারের তরুণ তুর্কি সমুদ্র স্যারের শুভ জন্মদিন🎂🎁🎉 পরম করুণাময়ের শ্রীচরণে আমরা সকলে সমুদ্র স্যার ও তার পরিবারের সকলের সার্বিক মঙ্গল ও দীর্ঘায়ু প্রার্থনা করি। আর সমুদ্র স্যার যেন সুস্থ শরীরে এইভাবেই সারাজীবন 'প্রয়াস' এর সাথে যুক্ত থেকে তার ব্যাক্তিগত ও সামাজিক জীবনের সমস্ত দায়- দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারেন -- এই শুভ কামনাই রইলো আমাদের সকলের পক্ষ থেকে। শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল💐💐💐💐💐💐

আজ বিকেলে আমি এই বয়স্ক মানুষটিকে শেওড়াফুলি এ, পি, আঢ্য লেনের বড় পুকুরটির পাসের রাস্তায় দেখতে পাই। আবার রাত দশটা নাগা...
16/02/2024

আজ বিকেলে আমি এই বয়স্ক মানুষটিকে শেওড়াফুলি এ, পি, আঢ্য লেনের বড় পুকুরটির পাসের রাস্তায় দেখতে পাই। আবার রাত দশটা নাগাদ যখন বাড়ি ফিরছি তখনও দেখতে পাই। আমার মনে হয় উনি মানষিক ভারসাম্যহীন। কথা বলতে পারছেন, তবে অতটা স্পষ্ট নয়। ভাষা বাংলা। সকলের কাছে অনুরোধ এই পোস্টটি সকলে শেয়ার করুন🙏 যাতে এই বৃদ্ধ মানুষটি তার বাড়ি ফিরে যেতে পারেন।

01/02/2024

প্রয়াস তৈরীর অন্যতম কান্ডারী এবং এই বছর প্রয়াস মকটেস্টের কার্যভার সকলকে সঙ্গে নিয়ে যিনি অত্যন্ত দায়িত্বের সাথে পালন করেছেন সেই বাপি স্যারের আজ শুভ জন্মদিন।পরম করুণাময়ের আশির্বাদ বর্ষিত হোক বাপি স্যার ও তার পরিবারের ওপর। পরিবারের সকলকে নিয়ে বাপি স্যার খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনাই করি🙏🏻 আমাদের প্রয়াস পরিবারের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন💐🎈🎂🎁🎉

Address

Sheoraphuli

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm
Sunday 9am - 10pm

Alerts

Be the first to know and let us send you an email when Prayas- প্রয়াস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Prayas- প্রয়াস:

Share

Category