AIDSO Uttar Dinajpur

AIDSO Uttar Dinajpur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AIDSO Uttar Dinajpur, Political organisation, Raiganj.

10/03/2026

সুস্পষ্ট দাবি অবিলম্বে ছাত্র স্বার্থ বিরোধী জাতীয় শিক্ষানীতি২০২০' ও রাজ্য শিক্ষানীতি২০২৩' বাতিল করো।

স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে সেমিস্টার পদ্ধতি বাতিল করো। শূন্য পদে শিক্ষক নিয়োগ করো।শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্রীয় বাহিনী...
10/03/2026

স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে সেমিস্টার পদ্ধতি বাতিল করো। শূন্য পদে শিক্ষক নিয়োগ করো।
শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্রীয় বাহিনী রাখা চলবে না।
এই দাবিতে এআইডিএসও উত্তর দিনাজপুর জেলা কমিটির ডাকে রায়গঞ্জে প্রতিবাদ সভা ও মিছিল হয়। মিছিলের শেষে ডি আই-এর কাছে ডেপুটেশন দেওয়া হয়।


21/02/2026

কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ

কমিউনিস্ট ম্যানিফেস্টো মানবসভ্যতার ইতিহাসে সর্বাধিক আলোচিত, বিতর্কিত ও প্রভাবশালী গ্রন্থগুলির অন্যতম। প্রকাশের পর থেকেই এই বই শাসকশ্রেণির আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। বিভিন্ন সময়ে বিশ্বের নানা দেশের সরকার একে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই গ্রন্থ নিজের কাছে রাখার ‘অপরাধে’ অসংখ্য বিপ্লবী ও চিন্তাশীল মানুষ গ্রেফতার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন। এমনকি এই বইয়ের চিন্তাধারাকে মুছে ফেলতে বহুবার পুড়িয়ে ফেলারও চেষ্টা হয়েছে। তবু শত নিষেধাজ্ঞা, দমনপীড়নের মাঝেও কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশের পর থেকেই তা মানব মুক্তির আন্দোলনে শোষিত মানুষদের শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছে।

যুগে যুগে সমস্ত বড় মানুষরাই স্বপ্ন দেখেছেন সমাজের সকল দুঃখ দুর্দশা, মানুষ কর্তৃক অপর মানুষের শোষণ ঘোচানোর। কিন্তু সমাজ বিকাশের নিয়ম বোঝার ক্ষেত্রে জ্ঞানজগতের অপ্রতুলতা এবং সঠিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অভাবে এই সকল বড় মানুষদের স্বপ্নেরই সীমাবদ্ধতা রয়ে গিয়েছিল। শোষিত মানুষদের মুক্তির আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে মহান মার্ক্স এবং এঙ্গেলস তৎকালীন বিজ্ঞানের বিভিন্ন শাখার অগ্রগতিকে কঠিন অধ্যাবসায়ের মধ্যে দিয়ে অনুশীলন করে আবিষ্কার করলেন দ্বন্দ্বমূলক বস্তুবাদী বিচারপদ্ধতি। এই বিচার পদ্ধতিতে বৈজ্ঞানিকভাবে দেখালেন সমাজবিবর্তনের ধারায় শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থা একদিন ধ্বংস হবে এবং সাম্যবাদী সমাজ গড়ে উঠবে। সচেতনভাবে যারা এই সমাজ পরিবর্তনকে ত্বরান্বিত করতে বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করবে তাদের সমাজ ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য সম্পর্কে একটা স্বচ্ছ চিত্র তুলে ধরার জন্য 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' বইটির অবতারণা।

তবে এই দ্বন্দ্বমূলক বস্তুবাদী বিচার পদ্ধতি আবিষ্কার করতে গিয়ে যেমন তৎকালীন বিভিন্ন ভাববাদী দর্শনের বিরুদ্ধে লড়তে হয়েছে, তেমনই লড়তে হয়েছে আপাত বস্তুবাদের মোড়কে থাকা যান্ত্রিক বস্তুবাদী চিন্তার বিরুদ্ধে। নিউটনের বলগতিবিদ্যার সূত্রগুলি আবিষ্কার হওয়ার পর, তা চিন্তার জগতে যে আলোড়ন ফেলেছিল, তাতে সমসাময়িক বিজ্ঞানের অন্যান্য শাখার বিকাশের ক্ষেত্রেও নিউটনীয় দৃষ্টিভঙ্গির গভীর প্রভাব ছিল। ধরে নেওয়া হতে থাকল যে সমস্ত বিশ্বজগৎটাই একটা বিরাট স্বয়ংক্রিয় যন্ত্রের মত কাজ করছে। তাকে ব্যাখ্যা করতে গিয়ে সমস্ত গতি বা পরিবর্তনের কারণ হিসেবে বাহ্যিক শক্তির খোঁজ শুরু হল। বৃহৎ এবং জটিল বস্তুকে টুকরো টুকরো করে ভাগ করে তাকে তার পরিবেশে প্রভাব থেকে বিচ্ছিন্ন করে বিচার করতে করতে যান্ত্রিক বস্তুবাদী ধারণা আদতে বস্তু সম্পর্কে রক্ষণশীল হয়ে পড়ল এবং শেষ পর্যন্ত ভাববাদীদের হাতের অস্ত্রে পরিণত হল।

উনবিংশ শতাব্দীতে জীব কোষের আবিষ্কার, তাপগতিবিদ্যা এবং ডারউইনের তত্ত্বকে হাতিয়ার করে মার্ক্স এবং এঙ্গেলস দেখালেন বস্তুর অবস্থান পারিপার্শ্বিক পরিবেশের সাথে দ্বন্দের প্রক্রিয়ায় গতির মধ্যেই এবং বস্তুর পরিবর্তনের ক্ষেত্রে অন্তর্দ্বন্দ্বের গুরুত্বকেও তাঁরা প্রতিষ্ঠা করলেন। বিজ্ঞানের সমস্ত শাখাকে সংযোজিত এবং বিশেষীকৃত করার প্রক্রিয়ায় বিজ্ঞানের যে সাধারণ নিয়ম তাঁরা আবিষ্কার করলেন তা কেবল প্রকৃতি বিজ্ঞানের সমস্যা নয়, সমাজবিজ্ঞান, রাজনৈতিক এবং ব্যক্তিজীবনের সমস্যাকে বুঝতে এবং সমাধান করতেও কার্যকরী ভূমিকা পালন করেছে।

সমাজ পরিবর্তনের ক্ষেত্রে এই দ্বন্দ্বমূলক বস্তুবাদী বিচারপদ্ধতি প্রয়োগের মাধ্যমে 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' বিপ্লবী আন্দোলনকে সমস্ত রকম বিভ্রান্তি থেকে মুক্ত করে ঐতিহাসিকভাবে সঠিক দিশা দেখিয়েছে। সেই বই প্রকাশের ১৭৮ বছর পরে আজও তা সমান শক্তিশালী এবং শোষিত মানুষদের মুক্তি আন্দোলনে অন্যতম পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে।

সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচাতে আগামী ১০ই মার্চ জেলার ডি আই  ডেপুটেশনে সকলেই অংশগ্রহণ করুন।
21/02/2026

সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচাতে আগামী ১০ই মার্চ জেলার ডি আই ডেপুটেশনে সকলেই অংশগ্রহণ করুন।

শ্রদ্ধায়, স্মরণে, শপথে নেতাজি সুভাষচন্দ্র বসু।আজ ২৩ শে জানুযারি অনন্য দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস। বিপ্ল...
23/01/2026

শ্রদ্ধায়, স্মরণে, শপথে নেতাজি সুভাষচন্দ্র বসু।

আজ ২৩ শে জানুযারি অনন্য দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস। বিপ্লবী মহিলা সংগঠন AIMSS ও ছাত্র সংগঠন AIDSO-র উদ্যোগে সারা জেলা জুড়ে নেতাজীর চিন্তা, চরিত্র বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ব্যাচ পরিধান, মাল্যদান কর্মসূচির।

(ছবি: ইসলামপুর, রায়গঞ্জ)




প্রকাশিত হতে চলেছে স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বসু'র জীবনী- ।। দেশনায়ক সুভাষচন্দ্র ।। প...
14/01/2026

প্রকাশিত হতে চলেছে স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বসু'র জীবনী-
।। দেশনায়ক সুভাষচন্দ্র ।।

প্রকাশনা:-ছাত্র সংহতি
প্রকাশকাল :- ২৩জানুয়ারি, ২০২৬
গ্রাহক মূল্য:-৪০টাকা (২০ জানুয়ারির মধ্যে গ্রাহক হতে হবে )
মূল্য:-৫০টাকা

বইটি গ্রাহক হতে গেলে কিংবা সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :

৯৮৩২৫১৫৯৬৩, ৯৩৮২০২০১২০

'আমার বিদায় বাণী - আদর্শ ও একতা। ফাঁসির রজ্জু আমার মাথার ওপর ঝুলছে। মৃত্যু আমার দরজায় করাঘাত করছে। মন আমার অসীমের পানে ধ...
12/01/2026

'আমার বিদায় বাণী - আদর্শ ও একতা। ফাঁসির রজ্জু আমার মাথার ওপর ঝুলছে। মৃত্যু আমার দরজায় করাঘাত করছে। মন আমার অসীমের পানে ধেয়ে চলেছে। এই তো আমার সাধনার সময়। এই তো আমার মৃত্যুকে বন্ধুর মতো আলিঙ্গন করার সময়, হারানো দিনগুলোকে নতুন করে স্মরণ করার সময়।

আমার ভাই-বোনেরা, তোমাদের সবার উদ্দেশ্যে বলছি- আমার এই বৈচিত্র্যহীন জীবনের একঘেয়েমিকে তোমরা ভেঙে দাও, আমাকে উৎসাহ দাও। এই আনন্দময়, পবিত্র ও গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি তোমাদের জন্যে কি রেখে গেলাম? শুধু একটিমাত্র জিনিস, তা হল আমার স্বপ্ন। একটি সোনালী স্বপ্ন। স্বাধীন ভারতের স্বপ্ন। এক শুভ মুহূর্তে আমি প্রথম এই স্বপ্ন দেখেছিলাম। উৎসাহ ভরে সারা জীবন তার পেছনে উন্মত্তের মতো ছুটেছিলাম। জানি না, এই স্বপ্নকে আমি কতটুকু সফল করতে পেরেছি।

আমার মৃত্যুর শীতল স্পর্শ যদি তোমাদের মনকে এতটুকু স্পর্শ করে, তবে আমার এই সাধনাকে তোমরা তোমাদের অনুগামীদের মধ্যে ছড়িয়ে দিও যেমন আমি তোমাদের দিয়েছিলাম। বন্ধুগণ, এগিয়ে চলো। কখনো পিছিয়ে যেও না। দাসত্বের দিন চলে যাচ্ছে। স্বাধীনতার লগ্ন আসন্ন। ওঠো, জাগো। জয় আমাদের সুনিশ্চিত।
১৯৩০ সালের ১৮ই এপ্রিলের চট্টগ্রাম-বিদ্রোহের কথা কোনদিনও ভুলোনা। জালালাবাদ, জুলধা, চন্দননগর ও ধলঘাট-এর সংগ্রামের কথা সব সময়েই মনে রেখো। যে সব বীর সৈনিক স্বাধীনতা-সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন, তাঁদের নাম মনের গভীরে রক্তাক্ষরে লিখে রেখো।

আমার একান্ত অনুরোধ, এই সংগঠনে যেন বিভেদ না আসে। জেলের বাইরে এবং ভেতরে সবার জন্য আমার আশীর্বাদ ও ভালোবাসা রইল। বিদায়!' — বিপ্লব দীর্ঘজীবী হোক! বন্দে মাতরম্।'

[চট্টগ্রাম জেল, ১১ জানুয়ারী, ১৯৩৪, সন্ধ্যা ৭টা]

[মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বে দেশের তরুণ ছাত্র-যুবকের উদ্দেশ্যে লেখা সূর্য সেনের একটি চিঠি]

ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেন স্মরণে।
ছবি: কাশিবাটী, রায়গঞ্জ



প্রকাশিত হতে চলেছে স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বসুর সংক্ষিপ্ত জীবনী। সংগ্রহ করুন।প্রি বু...
09/01/2026

প্রকাশিত হতে চলেছে স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বিপ্লবী নেতাজী সুভাষচন্দ্র বসুর সংক্ষিপ্ত জীবনী। সংগ্রহ করুন।

প্রি বুকিং করার জন্য স্ক্যানার ব্যবহার করুন। গ্রাহক মূল্য পাঠান এবং তার স্ক্রিনশট ও ঠিকানা যোগাযোগ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন।

শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার ধ্বংস শিক্ষায় চূড়ান্ত কেন্দ্রীকরণের নীল নকশা HECI বিল বাতিলের দাবিতে  AIDSO  পশ্চিমবঙ্গ ...
06/01/2026

শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার ধ্বংস শিক্ষায় চূড়ান্ত কেন্দ্রীকরণের নীল নকশা HECI বিল বাতিলের দাবিতে AIDSO পশ্চিমবঙ্গ রাজ্যে কমিটির আহ্বানে সারা রাজ্যে জুড়ে বিক্ষোভ প্রতিবাদ সংগঠিত হয় উওর দিনাজপুর জেলার ইসলামপুরে আরসিএলডি মোড়ে ।এই পথসভায় বক্তব্য রাখেন জেলা সভাপতি হারুন আল রশিদ ও কোষাধ্যক্ষ মোবাশ্বরা খাতুন বিলের প্রতিলিপিতে অগ্নি সংযোগ করেন জেলা সম্পাদক কমরেড শ্যামল দত্ত ।

06/01/2026
উত্তরের সারাদিন ও আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত
29/12/2025

উত্তরের সারাদিন ও আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত

Address

Raiganj
733134

Telephone

+919832515963

Alerts

Be the first to know and let us send you an email when AIDSO Uttar Dinajpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to AIDSO Uttar Dinajpur:

Share