28/02/2025
ছাত্রছাত্রীদের কথা বলে এসেছে SFI , একেবারে জন্মলগ্ন থেকে আজ অবধি। তাদের কথা মানে তাদের পড়াশোনা তো অবশ্যই, কিন্তু তাছাড়াও ছাত্রছাত্রীদের কথা বলতে বোঝায় বিবিধ কিছু, কারণ আগ্রহ তো সবচেয়ে বেশি তাদেরই সব ব্যাপারে। পড়াশোনার পাশাপাশি শিল্প সাহিত্য খেলাধুলা সমাজ সমস্তটা৷
যে ভয়াবহ সময়ে বিভেদকামী শক্তি প্রতিমুহূর্তে ছেলেবেলা থেকে মাথায় ধর্মীয় বিভেদ ঢুকিয়ে দিতে চাইছে, তার বিপ্রতীপে দাঁড়িয়ে সরল বিশ্বাসে বিভেদের বিপক্ষে লড়তে পারে খেলার মাঠ। আমরা দেখে বড় হয়েছি— কোহলি যতই রান করে একটা দিক সামলাক, উল্টোদিকে যতক্ষণ না বল হাতে মহম্মদ সামি বা সিরাজ খেলে দিচ্ছে, ততক্ষণ কাঙ্ক্ষিত সাফল্য আসে না…
সুতরাং আমরা ভরসা রেখেছি খেলার মাঠে। যেমন নাথুরাম বনাম ক্ষুদিরাম, ভগৎ সিং এর দ্বন্দ্বে আমরা ভরসা রাখি ক্ষুদিরামদের আত্মত্যাগে। আগামী ২৩ তারিখ, ভগৎ সিং এর মৃত্যুদিন। আগামী ২২ তারিখ বিপ্লবী মাস্টারদা সূর্য সেন এর জন্মদিন। তারুণ্যের প্রতীক তাঁরা। আমরা আশা রাখি ছেলেমেয়েরা সেকথা মনে রাখুক। আগামী পৃথিবীর অসংখ্য অসহায়, নিরন্ন মানুষ আজকের ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে, ফলত: তারাও পথ বাছাইয়ের ক্ষেত্রে মনে রাখুক দুই বিপ্লবীকে।
সে উদ্দেশ্যে SFI পোলবা লোকাল কমিটি আয়োজন করছে একদিন ব্যপী ক্রিকেট প্রতিযোগিতা আগামী ২৩ শে মার্চ। ভগৎ সিং উইনারস কাপ এবং মাস্টার দা সূর্যসেন রানার্স কাপ....