ভূতনী কল্যাণ কমিটি W.C.B

  • Home
  • ভূতনী কল্যাণ কমিটি W.C.B

ভূতনী কল্যাণ কমিটি W.C.B Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভূতনী কল্যাণ কমিটি W.C.B, Social service, Bhutni, .

সমাজে ন্যায়বিচার এবং দুর্নীতিবাজ রাজনীতির মোকাবিলা করা।সকল সম্প্রদায়ের উন্নয়নের প্রচেষ্টা,সমাজ পরিবর্তন এবং অসহায় ও দুর্বলদের সাহায্যের জন্য আমাদের সাথে যোগ দিন। আমাদের ছোটো ছোটো কাজ সমাজ ও রাষ্ট্র পরিবর্তন করতে পারে!
প্রচেষ্টায়:ভূতনী কল্যাণ কমিটি।😊

31/05/2026

তৃনমূল নেতার বাড়ি ঘেরাও।
বাংলা আবাস যোজনার নামে কাট*মানি নেওয়ার অভিযোগ ভূতনীর উত্তর চন্ডীপুর অঞ্চলের সাহেবরাম টোলার ঘটনা। বিস্তারিত ভিডিওতে ভূতনী কল্যাণ কমিটি W.C.B Suvendu Adhikari District Administration Malda

🔴নিখোঁজ সংবাদ🔴নাম: রবিউল ইসলামপিতা: মোস্তাক আলামঠিকানা: ভূতনী, উত্তর চণ্ডীপুরপবিত্র ঈদের দিন সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছ...
30/05/2026

🔴নিখোঁজ সংবাদ🔴
নাম: রবিউল ইসলাম
পিতা: মোস্তাক আলাম
ঠিকানা: ভূতনী, উত্তর চণ্ডীপুর
পবিত্র ঈদের দিন সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তিনি কিছুটা মানসিকভাবে ভারসাম্যহীন। গায়ের রং ফর্সা। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে কালো টি-শার্ট ছিল।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ: 96413 61809
অনুগ্রহ করে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, যাতে তিনি দ্রুত তাঁর পরিবারের কাছে ফিরে আসতে পারেন। 🙏🏻
ভূতনী কল্যাণ কমিটি W.C.B

আজ মথুরাপুর শঙ্কর টোলা P.H.E-এর সামনে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ আগুনে এলাকার কয়েকটি পরিবার তাদের চ...
28/05/2026

আজ মথুরাপুর শঙ্কর টোলা P.H.E-এর সামনে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ আগুনে এলাকার কয়েকটি পরিবার তাদের চোখের সামনে নিজেদের সর্বস্ব ছাই হয়ে যেতে দেখেছে।
ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা:
বিকাশ মন্ডল
হেমন্ত মন্ডল
অতুল মন্ডল
গোবিন্দ মন্ডল
ক্ষতির পরিমাণ:
আগুনের লেলিহান শিখায় এই পরিবারগুলোর বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, কৃষকদের সারা বছরের ঘাম ঝরানো ফসল— ঘরে মজুত রাখা প্রচুর পরিমাণ পেঁয়াজ ও গম আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। পরিবারগুলো আজ আক্ষরিক অর্থেই পথে বসেছে এবং চরম অসহায় অবস্থায় রয়েছে।
মাননীয় প্রশাসনের কাছে বিনীত আবেদন:
এই অসহায় পরিবারগুলোর আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য এখন জরুরি ভিত্তিতে সরকারি সাহায্যের প্রয়োজন। আমরা স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত, বিডিও (BDO) এবং রাজ্য সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি, দয়া করে দ্রুত এই বিষয়টিতে হস্তক্ষেপ করুন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অবিলম্বে উপযুক্ত সরকারি ক্ষতিপূরণ ও পর্যাপ্ত ত্রাণ দিয়ে সাহায্য করা হোক। আপনাদের একটু দ্রুত পদক্ষেপ এই নিঃস্ব পরিবারগুলোকে নতুন করে বাঁচার আশা জোগাবে।
সবাইকে অনুরোধ করছি, বিষয়টি শেয়ার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে সাহায্য করুন।

উত্তর চন্ডিপুরের প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নাম...
27/05/2026

উত্তর চন্ডিপুরের প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে কাঠমানি নেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে এলাকাবাসী মানিকচক বিডিও অফিসে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেছেন।

ভূতনী কল্যাণ কমিটি W.C.B

24/05/2026

ভূতনীতে উড়ে গেল গতকাল ভুতনির উত্তর চন্ডিপুর অশোকনগর কলোনিতে হঠাৎ করে নেমে আসা তীব্র ঝড় ও ভারী বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। প্রাকৃতিক দুর্যোগের এই ভয়াবহতায় এলাকার প্রায় ১০ থেকে ১২টি পরিবারের বাড়ির চাল সম্পূর্ণভাবে উড়ে গেছে। শুধু তাই নয়, বহু পরিবারের ঘরের হাড়ি-বাসন, জামাকাপড়, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য গৃহস্থালির সামগ্রী ঝড়ের তাণ্ডবে ছড়িয়ে-ছিটিয়ে নষ্ট হয়ে গেছে। অনেক বাড়ি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেখানে বসবাস করা বর্তমানে অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।

ঝড়ের সময় বহু পরিবার আতঙ্কের মধ্যে রাত কাটিয়েছেন। ছোট ছোট শিশু, বৃদ্ধ-বৃদ্ধা ও মহিলারা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন। মাথার উপর নিরাপদ ছাদ না থাকায় অনেক পরিবার খোলা আকাশের নিচে কিংবা অন্যের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অবস্থা অত্যন্ত দুর্বিষহ।

প্রাকৃতিক দুর্যোগ মানুষের হাতে না থাকলেও, দুর্যোগের পরে মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তাই ভুতনি কল্যাণ কমিটির পক্ষ থেকে প্রশাসনের কাছে বিনীত আবেদন জানানো হচ্ছে যে, দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করা হোক এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ, ত্রিপল, খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হোক।

আমরা আশা করি প্রশাসন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াবে। আজ তাদের ঘর ভেঙেছে, কাল যে কারও এমন পরিস্থিতি হতে পারে। তাই আসুন, সবাই মিলে শেয়ার করি ভিডিওটি ভূতনী কল্যাণ কমিটি W.C.B District Administration Malda Suvendu Adhikari

23/05/2026

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আজ গুরুত্বপূর্ণ আপডেট দিলেন ঐ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সকলের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সকলের কাছে পৌঁছে দিন। ভূতনী কল্যাণ কমিটি W.C.B

22/05/2026

🔴হাম*লা আমার উপরে মথুরাপুর চৌরঙ্গীতে মদন মিত্র পাল নাম
। ভূতনী কল্যাণ কমিটি W.C.B West Bengal Police Kolkata Police District Administration Malda

✅নতুন বিধায়ক কি পারবেন? ভূতনীর গঙ্গা ভাঙ্গনের কাজ করতে?বন্যা রোধ করতে পারবেন? ভূতনী কল্যাণ কমিটি W.C.B
22/05/2026

✅নতুন বিধায়ক কি পারবেন?
ভূতনীর গঙ্গা ভাঙ্গনের কাজ করতে?
বন্যা রোধ করতে পারবেন?
ভূতনী কল্যাণ কমিটি W.C.B

21/05/2026

MLA ভূতনী ছেলে কাজ করবে।
জে*লে যাবে ভূতনীর কিছু নেতা
Gour Chandra Mandal Suvendu Adhikari District Administration Malda ভূতনী কল্যাণ কমিটি W.C.B De Ar Abdul

21/05/2026

ভূতনীর উত্তর চন্ডীপুর তৃনমূল প্রধানের বাড়ি ঘেরাও করে ঘরের নামে টাকা ফেরত চেয়ে আন্দোলন ও বিক্ষোভ গ্রাম বাসিন্দাদের। District Administration Malda ভূতনী কল্যাণ কমিটি W.C.B Suvendu Adhikari De Ar Abdul

Address

Bhutni

732203

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভূতনী কল্যাণ কমিটি W.C.B posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share