জলঙ্গীর গর্ব রাজ্জাক হোসেন

  • Home
  • India
  • Jalangi
  • জলঙ্গীর গর্ব রাজ্জাক হোসেন

জলঙ্গীর গর্ব রাজ্জাক হোসেন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জলঙ্গীর গর্ব রাজ্জাক হোসেন, Jalangi.

20/03/2026
18/03/2026

৭৬ নং জলঙ্গী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এবং বিশ্বের সর্বকনিষ্ঠ হেডমাস্টার হিসেবে পরিচিত মাননীয় বারব আলি মহাশয়ের জীবনকথা এক অনন্য অনুপ্রেরণার উৎস।
অত্যন্ত সাধারণ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারে জন্মগ্রহণ করেও ছোটবেলা থেকেই শিক্ষার প্রতি তাঁর অদম্য আগ্রহ এবং দৃঢ় সংকল্প তাঁকে আলাদা করে তোলে। নিজের পড়াশোনার পাশাপাশি তিনি উপলব্ধি করেছিলেন, সমাজের অনেক শিশু দারিদ্র্যের কারণে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। সেই ভাবনা থেকেই অতি অল্প বয়সেই তিনি নিজ উদ্যোগে একটি স্কুল প্রতিষ্ঠা করেন, যেখানে বিনামূল্যে শিক্ষা প্রদান শুরু হয়। তাঁর এই উদ্যোগই তাঁকে বিশ্বের সর্বকনিষ্ঠ হেডমাস্টার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেয়।
শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদান ও নিষ্ঠার জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হন। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান শুধু একটি স্কুল নয়, বরং বহু দরিদ্র ও প্রান্তিক পরিবারের শিশুদের স্বপ্নপূরণের এক আলোকবর্তিকা। বারব আলি মহাশয় বিশ্বাস করেন—শিক্ষাই পারে সমাজের প্রকৃত পরিবর্তন আনতে এবং নতুন প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে।
তিনি শুধু একজন শিক্ষক নন, একজন সমাজ সংস্কারক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শিক্ষার প্রসার, সামাজিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। তাঁর জীবন সংগ্রাম, সাফল্য এবং মানবিক উদ্যোগ আজকের যুবসমাজের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বর্তমানে তিনি রাজনৈতিক ময়দানেও সক্রিয় হয়ে মানুষের আরও বৃহত্তর সেবার লক্ষ্যে এগিয়ে এসেছেন। ৭৬ নং জলঙ্গী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি শিক্ষিত, সচেতন ও উন্নত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে মানুষের দরজায় দরজায় পৌঁছে যাচ্ছেন।
মাননীয় বারব আলি মহাশয়ের জীবন আমাদের শেখায়—স্বপ্ন দেখতে হয়, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে দরকার অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং মানুষের প্রতি আন্তরিক ভালোবাসা। তাঁর পথচলা আগামী দিনের জন্য এক আলোকিত দিশা।

আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে চোয়াপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে চোয়াপাড়া অঞ্চলের বিভ...
10/03/2026

আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে চোয়াপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে চোয়াপাড়া অঞ্চলের বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনে উপস্থিত ছিলাম।।

অভিনন্দন টিম ভারত।‌তৃতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট পুরুষ দল। অধিনায়ক, খেলোয়াড়, কোচ এবং সা...
08/03/2026

অভিনন্দন টিম ভারত।‌

তৃতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট পুরুষ দল।

অধিনায়ক, খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফ-সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা।

জয় হিন্দ।

বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে বহরমপুরে ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।।
08/03/2026

বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে বহরমপুরে ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।।

বাংলা বিরোধী বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত SIR- এর মাধ্যমে গণতন্ত্র হত্যার প্রতিবাদে ও বাংলার বৈধ না...
07/03/2026

বাংলা বিরোধী বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত SIR- এর মাধ্যমে গণতন্ত্র হত্যার প্রতিবাদে ও বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে মেট্রো চ্যানেল, ধর্মতলার ধরণা অবস্থান কর্মসূচিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার উপস্থিতিতে উক্ত ধরণা মঞ্চে দ্বিতীয় দিন উপস্থিত ছিলাম।।

04/03/2026


💚💚💚

02/03/2026

'তপশিলির সংলাপ'-এর সূচনা লগ্নে নজরুল মঞ্চে এসে পৌঁছলেন জননেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার তপশিলি জাতি ও তপশিলি জনজাতির জীবনমান আজ উন্নত। উল্টোদিকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাঁদের প্রতিনিয়ত হেয় করা হচ্ছে। এই বৈষম্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই বিশেষ কর্মসূচি।

রাজ্যসভার চারটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত হলেন বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী ও কোয়েল...
27/02/2026

রাজ্যসভার চারটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত হলেন বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী ও কোয়েল মল্লিক।
রাজনীতি, প্রশাসন, আইন ও সংস্কৃতি— চারটি ক্ষেত্রের অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিত্বকে সামনে এনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আবারও প্রমাণ করল, তারা বাংলার কণ্ঠস্বরকে জাতীয় স্তরে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর।
মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়-এর দূরদর্শী নেতৃত্বে বাংলা এগিয়ে চলেছে।
জয় বাংলা।

জলঙ্গী ব্লকের সকলকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। 🌙এই সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস আমাদের জীবনে শান...
18/02/2026

জলঙ্গী ব্লকের সকলকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। 🌙
এই সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা বয়ে আনুক। মহান আল্লাহ আমাদের সকলের রোজা ও ইবাদত কবুল করুন।
রমজান মোবারক।

Address

Jalangi

Website

Alerts

Be the first to know and let us send you an email when জলঙ্গীর গর্ব রাজ্জাক হোসেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share