08/05/2026
ঘন অন্ধকার রাত… ছুটে চলেছে প্যাসেঞ্জার ট্রেন। হঠাৎ মাঝপথে টেনে ধরা হলো চেইন। থেমে গেল ট্রেন। আর তারপরই ঘটে গেল এমন এক নারকীয় ঘটনা, যা শিউরে তুলেছে গোটা দেশ।
বিহারের গয়া-পাটনা রেল শাখায় এক তরুণীকে জোর করে ট্রেন থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বেলা ও চাকন্দ স্টেশনের মাঝামাঝি নির্জন এলাকায়। অভিযোগ, ট্রেন থামানোর পর আগে থেকেই ওত পেতে থাকা কয়েকজন যুবক তরুণীকে জোর করে ঝোপের আড়ালে নিয়ে যায়।
ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো বিহারে। পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে, যার মধ্যে ৫ জনকে মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে। গয়া পুলিশের দাবি, দ্রুত তদন্ত চলছে, গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল বা SIT। ফরেনসিক টিমও সংগ্রহ করেছে গুরুত্বপূর্ণ নমুনা।
কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন— চলন্ত ট্রেনের নিরাপত্তা কোথায়? যাত্রীদের সুরক্ষায় থাকা RPF ও GRP তখন কী করছিল? কীভাবে মাঝরাতে একটি ট্রেন থামিয়ে এমন ভয়ঙ্কর অপরাধ সংঘটিত হলো?
এই ঘটনা আবারও সামনে এনে দিল নারী নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। ডিজিটাল ইন্ডিয়ার যুগে, রাতের ট্রেনে যাত্রা কি এখনও নিরাপদ নয়?
এখন গোটা দেশের একটাই দাবি— দোষীদের দ্রুত কঠোর শাস্তি হোক, আর রেলপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করুক প্রশাসন।
Copypaste