22/05/2026
কিছু মানুষ আছেন যারা নিজেদের এলিট শ্রেণির অবস্থানটাকেই চিরস্থায়ী করে রাখতে চান। গরিব ও মধ্যবিত্ত মানুষের প্রতিদিনের সংগ্রাম, কষ্ট আর অনিশ্চয়তার জীবন তারা দেখতে পান না — বা দেখতে চান না — কারণ তাদের কাছে নিজের স্বার্থটাই বড় হয়ে ওঠে।
আমার আগের পোস্টে অনেকেই মন্তব্য করেছিলেন যে তারা নাকি “কান্নার আওয়াজ” শুনতে পাচ্ছেন না। কিন্তু একটু গ্রামগঞ্জের দিকে তাকিয়ে দেখুন। অসংখ্য হিন্দু পরিবার আছে যারা ১০–১৫ লক্ষ টাকা ঋণ নিয়ে গরুর ব্যবসা করেন। আজ তারা গরু বিক্রি করতে পারছেন না। তাদের আর্থিক অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে বহু পরিবার চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছে। এমন ঘটনাও সামনে এসেছে যেখানে আত্মহত্যার খবর শোনা যাচ্ছে।
অনেকে প্রশ্ন করেন, “হিন্দু হয়ে কীভাবে কুরবানির জন্য গরু বিক্রি করা যায়?” কিন্তু তারা ভুলে যান যে গরুর লালন-পালন ও ব্যবসার সঙ্গে বহু হিন্দু পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে যুক্ত। এটা শুধু ধর্মের বিষয় নয়, বহু মানুষের জীবিকা ও অর্থনীতির সঙ্গেও জড়িত।
অবশ্যই দেশে কিছু আইন রয়েছে, এবং সেই আইনকে সম্পূর্ণ অস্বীকার করা যায় না। কিন্তু বাস্তবতাও হলো, ভারতের সব রাজ্যে একইভাবে সেই আইন কার্যকর হয় না। এমন বহু রাজ্য আছে যেখানে গরু জবাই ও গরুর মাংসের ব্যবসা প্রকাশ্যেই চলছে। ভারত বিশ্বের অন্যতম বড় গরুর মাংস রপ্তানিকারক দেশ হিসেবেও পরিচিত। তখন অনেকেই সেই বিষয়টিকে অনৈতিক বলে দেখেন না। যতো অনৈতিক তকমা গরিবদের জন্য ধার্য।
আমি বরাবরই বলে এসেছি, বিজেপি কখনও প্রকৃত অর্থে গরিব মানুষের কথা ভাবে না। অনেকেই সেটা বিশ্বাস করতে চাননি। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে ভবিষ্যতে আরও বহু গরিব মানুষ পরিষেবা, কাজ ও জীবিকার অভাবে অবহেলিত অবস্থায় দিন কাটাতে বাধ্য হবেন। আর সেই দৃশ্য দেখার জন্য সমাজের একাংশ যেন প্রস্তুত হয়েই বসে আছে।
তাই আমি পোস্টে লিখলাম — “দেশ ধ্বংসের দিকে এগোলেও বিজেপি ভালো”। এই অন্ধ সমর্থনের মানসিকতা খুব বিপজ্জনক। ইতিহাস দেখলে বোঝা যায়, জার্মানিতেও একসময় এমন অন্ধ সমর্থনের পরিবেশ তৈরি হয়েছিল। মানুষ বাস্তবতা দেখতে চাইত না। কিন্তু যখন দেশ গভীর সংকটে ডুবে গেল, তখন ধীরে ধীরে সবাই বুঝতে পারল তারা কত বড় অন্ধকারের মধ্যে প্রবেশ করেছিল।
আমার কাছে এমন অনেক ভিডিও আছে যারা কষ্টে জীবন যাপন করে চলেছে জীবনের অনিশ্চয়তাকে সামনে রেখে। অনেকেই বলেছেন , মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কখনো এমন কাজ করেনি যাতে মানুষ ভাতে মরে যায়। যে চাইবে ভিডিও তাকেই দিয়ে দেবো।
জয় বাংলা 💚💚🙏🏽🙏🏽
#গরিবেরমুখ #খেটেখাওয়ামানুষ #পরিশ্রম