28/09/2025
আমাদের একটি অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিক ক্ষমাপ্রার্থনা 🌸
সদ্য ঘোষিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কেশপুর ব্লক সভাপতি, যুব সভাপতি এবং মহিলা সভাপতি মহাশয়/মহাশয়া দের শুভেচ্ছা জানানোর উদ্দেশ্যে আমরা একত্রিত করে AI-এর মাধ্যমে একটি ছবি তৈরি করি।
👉 ছবিটিতে কিছু অবাঞ্ছিত ভুলভ্রান্তি থেকে গিয়েছিল, যা আমাদের সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আমরা যখনই জানতে পারি যে ছবিতে সমস্যা রয়েছে, তখনই আমাদের অফিসিয়াল পেজ থেকে পোস্টটি সরিয়ে দিই।
আমাদের বুথ সভাপতি মহাশয় যদি সরাসরি আমাদের সেই ভুলটির কথা জানাতেন, আমরা মুহূর্তেই তা সংশোধন করতাম ও পোস্টটি মুছে দিতাম। কিন্তু দুঃখজনকভাবে উনি আমাদের না জানিয়ে পোস্টটি বিভিন্ন গ্রুপে শেয়ার করেছেন, যার ফলে আমাদের প্রতি একটি ভুল ধারণা তৈরি হয়েছে।
👉 উল্লেখ্য, আমরা শুরু থেকেই পোস্টে ডিসক্লেমার দিয়ে রেখেছিলাম—
AI দিয়ে তৈরি ছবিতে নাক-চোখ বা অন্য কোথাও মিসম্যাচ থাকতে পারে। কারো আপত্তি থাকলে আমাদের জানালে আমরা তাৎক্ষণিকভাবে পোস্ট মুছে ফেলব।
💐 আবারও স্পষ্ট করে জানাচ্ছি—এটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল। এর ফলে যিনি বা যারা কষ্ট পেয়েছেন, আমরা তাঁদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ও ক্ষমাপ্রার্থী।
🙏 আমাদের উদ্দেশ্য শুধুই শুভেচ্ছা জানানো, কোনোভাবেই কাউকে অসম্মান করা নয়।