28/02/2026
গত ১৫,১৬,১৭, এবং ২৫ শে জানুয়ারি যে অখিল সরকার স্মৃতি শর্টহ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট তৎসহ গত ২৫ শে ফেব্রুয়ারী যে বি.জি.এল ওয়েলফেয়ার কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়েছিলো আজ বডিগার্ড লাইনস অডিটরিয়াম হলে তার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো।প্রথম টুর্নামেন্ট এ ৩৮ টি ইউনিটের মধ্যে চ্যাম্পিয়ন হয় হোমগার্ড অর্গানাইজেশন এবং রানার্স হয় টিপি লালবাজার এবং ১৬ টি আবাসনের মধ্যে বডিগার্ড লাইনস এম এস বিল্ডিং চ্যাম্পিয়ন হয় ও বিধানশিশু উদ্যান রানার্স হয়।দ্বিতীয় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় সপ্তম আরক্ষা বাহিনী ও রানার্স হয় তৃতীয় আরক্ষা বাহিনী। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় কো অর্ডিনেটর শ্রী শান্তনু সিনহা বিশ্বাস মহাশয়, শ্রী কুসুম কুমার দ্বিবেদী,সম্পাদক, পুলিশ আথলেটিক ক্লাব সহ কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব, ইউনিট নেতৃত্ব,আবাসন নেতৃত্ব। উপস্থিত ছিলেন সমস্ত আবাসনের অবসিকগণ।অনুষ্ঠানটিকে সফল করে তোলার জন্য সকল ইউনিট নেতৃত্ব এবং আবাসন নেতৃত্ব দের জানাই অশেষ ধন্যবাদ।