09/04/2026
বিজেপি-আরএসএস এর তৈরী করা নীল নকশা মেনে কাজ করে নির্বাচন কমিশন বাংলায় এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি করেছে। বঙ্গে প্রথম এমন একটা নির্বাচনের পর্যায় চলছে যেখানে কয়েক লক্ষ মানুষ অন্যায় 'বাতিল' হয়ে গেছে। সমস্ত ধাপ পেরিয়ে তাঁদের ভোর থেকে থেকে দাঁড়াতে হচ্ছে ট্রাইবুনালের লাইনে। কবে এর নিষ্পত্তি হবে, তারও কোন নিশ্চয়তা নেই। পরিস্থিতি যা তৈরী হয়েছে তাতে সংবিধান প্রদত্ত সার্বজনীন ভোটাধিকার-ই লঙ্ঘিত হওয়ার মুখে। এই পরিস্থিতিতে অন্যায়ভাবে 'বাতিল' করে দেওয়া ব্যক্তিদের সঙ্গে থেকে তাদের 'বৈধ' স্বীকৃতি ফিরিয়ে আনার লড়াই লড়ছে সংগ্রামী যৌথ মঞ্চ।
পাশাপাশি ট্রাইবুনালের বিচার শেষ না হওয়ার অজুহাতে যাতে এই ব্যক্তিদের ভোট অধিকার লঙ্ঘিত না হয়, সেজন্যও তৎপর মঞ্চ। সেকারণে এই পিটিশন তৈরী করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। অন্যায়ভাবে বাতিল করে দেওয়া ভোটারদের মধ্যে যারা ট্রাইবুনালে পুনরায় আবেদন করেছে তাদের আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার অধিকারের দাবী তুলছে এই পিটিশন। সম মনোভাবাপন্ন সকলের কাছে এই পিটিশনে সাক্ষর করার আবেদন জানাই।
Allow Deleted Voters approaching Tribunal to Vote in Upcoming West Bengal Elections