11/10/2024
বিশেষ বিজ্ঞপ্তি:
সকল শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদের উদ্দেশ্যে জানানো হইতেছে যে,পশ্চিমবঙ্গে যেভাবে সন্ত্রাসবাদ বৃদ্ধি পাচ্ছে তার জন্য দায়ী কেবলমাত্র শাসক দল ঘাসফুল।আমরা দেখিছি ভোটের সময় যেভাবে তারা তাদের অপশাসন চালায় তার থেকেই প্রমাণিত যে তারা গণতন্ত্র কে ধ্বংসকারী একটি প্রতিষ্ঠান।
যে রাজ্যে ভোট লুঠ,নির্বাচন চলাকালীন ছাপ্পা ভোট প্রদান,একটি নির্দিষ্ট ব্যক্তির ভোট অন্য কাউকে দিয়ে দেওয়ানো,ব্যালট বাক্স নিয়ে পুকুরে ঝাঁপ,ইত্যাদি ঘটনা ঘটতে পারে সে রাজ্যের সরকার যে রাজ্য চালাতে সক্ষম নয় এবং তারা যে গণতন্ত্র কে ধ্বংস করেছে তা নিয়ে সাধারণ মানুষের মনে কোনো সন্দেহ নেই।সাম্প্রতিকতম পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখছি বুরকুন্ডা গ্রাম - পঞ্চায়েত এর নির্বাচনে একজন শাসক দলের প্রার্থী বিরোধী দলের ব্যালট বাক্স নিয়ে পুকুরে ঝাঁপ দেয় ,সেখানে পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে এইরুপ ঘটনা ঘটলো তার জবাব এখনও পর্যন্ত পুলিশ দিতে পারে নি,এর থেকেই প্রমাণিত যে শাসক ও পুলিশ মিলে সন্ত্রাসবাদ কে সমর্থন করছে ।বিধানসভা,লোকসভা,পৌরসভা,পঞ্চায়েত
প্রভৃতি নির্বাচন এর সময় মানুষ-এর গণতান্ত্রিক অধিকার ভোট না দিতে দাওয়া,মানুষকে মারধর করা,ভয় দেখানো,যারা অন্যায় এর প্রতিবাদ করছে তাদের বাড়ি গুণ্ডা বাহিনী নিয়ে তাদের কে মারধোর করা,প্রভৃতি ঘটনা ঘটায় শাসক দল ,কিন্তু যখন আইনি তদন্ত হয় তখন জানা যায় যে তারা শাসক দলের দুষ্কৃতী,ঠিক তখনই শাসক দল তাদেরকে চিনেও না চেনার ভান করে। সাম্প্রতিকতম লোকসভা নির্বাচনে আপনি, আমি,আমরা সবাই দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে শত শত বোমা ,অগ্নেও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ,তাও কাদের বাড়ি থেকে শাসক দলের কর্মী,নেতাদের বাড়ি থেকে। আমাদের এই লড়াই পশ্চিমবঙ্গ থেকে সন্ত্রাসবাদ কে বিতাড়িত করার,মানুষের গণান্ত্রিক অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার।চলুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাধে কাধ মিলিয়ে এই লড়াইয়ে অংশগ্রহণ করি,এই আবেদন জানাই সমাজের সর্ব স্তরের মানুষের কাছে।
ধন্যবাদান্তে
ভারতীয় অবহেলিত পার্টি (BAP)