Bagdi Shiksha Mancha- BSM - বর্গক্ষত্রিয় বাগদী সমাজ কল্যাণ সমিতি

  • Home
  • India
  • KOLKATA
  • Bagdi Shiksha Mancha- BSM - বর্গক্ষত্রিয় বাগদী সমাজ কল্যাণ সমিতি

Bagdi Shiksha Mancha- BSM - বর্গক্ষত্রিয় বাগদী সমাজ কল্যাণ সমিতি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bagdi Shiksha Mancha- BSM - বর্গক্ষত্রিয় বাগদী সমাজ কল্যাণ সমিতি, Social service, KOLKATA.

সকলের শিক্ষার সুব্যবস্থা ও যথাসম্ভব আর্থিক সহায়তা করা বাগ্দী শিক্ষা মঞ্চের মূল উদ্দেশ্য। এই নতুন শাখা আমাদের আগামী প্রজন্মের জন্য পথ প্রদর্শক হয়ে উঠুক। তাদের সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করতে আমরা বদ্ধপরিকর।

আমরা খুবই আনন্দের সাথে ঘোষণা করছি যে, প. বর্গক্ষত্রিয় বাগদী সমাজ কল্যাণ সমিতির দিকনির্দেশনায় বাগদী শিক্ষা মঞ্চের মহতী উদ...
16/09/2025

আমরা খুবই আনন্দের সাথে ঘোষণা করছি যে, প. বর্গক্ষত্রিয় বাগদী সমাজ কল্যাণ সমিতির দিকনির্দেশনায় বাগদী শিক্ষা মঞ্চের মহতী উদ‍্যোগে 2025-2026 বর্ষে সারা পশ্চিমবঙ্গ থেকে বাগদী সমাজভুক্ত 17 জন মেধাবী অথচ গরীব পরিবারের ছাত্র ছাত্রীকে স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ বাবু স্মৃতি বৃত্তি ( Freedom Fighter Biswanath Babu Memorial Scholarship) -এর অধীনে প্রতি মাসে পড়াশোনা করার জন্য 500 টাকা করে দেওয়া হবে। Dr. Avik Kumar Bagdi, Dr. Soumyajit Mallick, Dr. Nirmal Santra, Mr. Uttam Kumar Bagdi, Mr. Jayanta Bag, Mr. Arun Sikari, Mr. Ramkrishna Bagdi, Mr. Rabindranath Majhi, Mr. Swapan Kumar Bagdi এবং Mr. Manik Bagdi - এই 10 জনের আর্থিক সহযোগিতায় এই স্কলারশিপ দেওয়া হচ্ছে। এদেরকে সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যেসব মেধাবী শিক্ষার্থীরা এই স্কলারশিপ পেলো তাদেরকে অভিনন্দন জানাই। আশা করি সামনের বছর গুলোতে আরও বেশি ছাত্রছাত্রীদেরকে এই স্কলারশিপ দিতে পারবো আমরা।
জয় মল্ল, জয় বর্গক্ষত্রিয়, জয় বাগদী।
https://www.facebook.com/share/p/1QoJG1PTPV/

05/09/2025
আনন্দের সঙ্গে জানানো হচ্ছে যে বাগ্দী শিক্ষা মঞ্চ উচ্চশিক্ষায় আমাদের ছাত্র-ছাত্রীদের পরামর্শ ও সহায়তার উদ্যোগ নিতে চলেছে।...
12/07/2025

আনন্দের সঙ্গে জানানো হচ্ছে যে বাগ্দী শিক্ষা মঞ্চ উচ্চশিক্ষায় আমাদের ছাত্র-ছাত্রীদের পরামর্শ ও সহায়তার উদ্যোগ নিতে চলেছে। প্রথম পদক্ষেপ হিসাবে কলা বিভাগে নেট পরীক্ষার প্রথম পত্রের জন্য বিনামূল্যে প্রস্তুতির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন বিষয়ে চাকরি ও উচ্চ শিক্ষার সুযোগ-সুবিধা ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরা হবে। এই উদ্যোগে আমাদের জাতির বিখ্যাত গবেষক ও প্রাবন্ধিক মাননীয় সুজিত মাঝি মহাশয় স্বেচ্ছায় এগিয়ে এসেছেন। তিনি উচ্চশিক্ষিত ও পেশায় একজন শিক্ষক। ইচ্ছুক স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা নিম্নলিখিত তথ্যসহ আবেদন করবে।

নাম, পিতার নাম ও পেশা, মাতার নাম ও পেশা, ঠিকানা, ইমেইল ও মোবাইল নাম্বার, ও শিক্ষাগত যোগ্যতা (মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তরে প্রাপ্ত নম্বর)

প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র ৩১/০৭/২০২৫ এর মধ্যে 9474612826 / 89103 74809 / 62967 36328 নম্বরে বা [email protected] মেইল-এ পাঠাবে।

উনার সাহচর্যে ও পরামর্শে সমস্ত ছাত্রছাত্রীরা উপকৃত ও দিশা লাভ করবে এবং বাগ্দী শিক্ষা মঞ্চ ঋদ্ধ হবে।
আশা রাখি আপনাদের সকলের সহযোগিতায় আমাদের এই মঞ্চ একদিন মহিরুহে পরিণত হবে।

বাগ্দী শিক্ষা মঞ্চ

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bagdi Shiksha Mancha- BSM - বর্গক্ষত্রিয় বাগদী সমাজ কল্যাণ সমিতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category