06/08/2026
পরিবেশ বাঁচলে তবেই বাঁচবে মানুষ | পরিবেশ বাঁচাতে লড়াই গঙ্গামিশনের | Nirmal Ganga
পরিবেশ রক্ষায় বড় উদ্যোগ নিয়েছে গঙ্গামিশন। বর্ষাকালকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় লক্ষাধিক চারাগাছ বিতরণের লক্ষ্যে শুরু হয়েছে বিশেষ কর্মসূচি। ভদ্রেশ্বর, ঝাড়গ্রাম, কেশিয়ারি, রায়গঞ্জ, গঙ্গাসাগর, শ্রীরামপুর, চুঁচুড়া ও খানাকুল-সহ একাধিক এলাকায় বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।গঙ্গামিশনের ন্যাশনাল সেক্রেটারি প্রহ্লাদ রায় গোয়েঙ্কা জানিয়েছেন, "পরিবেশ বাঁচলে তবেই বাঁচবে মানুষ।" পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।