দমদম BJP ৪নং ওয়ার্ড

দমদম BJP ৪নং ওয়ার্ড দমদম ৪নং ওয়ার্ডের সক্রিয় BJP কর্মীদের একতা ও সংগঠনের প্ল্যাটফর্ম

দমদম বিধানসভার অন্তর্গত ৪ নং ওয়ার্ডে, সম্মানীয় বিধায়ক আইনজীবী অরিজিৎ বক্সী মহাশয়ের অনুপ্রেরণায় আজ “অন্নপূর্ণা ভান্ডার” স...
23/05/2026

দমদম বিধানসভার অন্তর্গত ৪ নং ওয়ার্ডে, সম্মানীয় বিধায়ক আইনজীবী অরিজিৎ বক্সী মহাশয়ের অনুপ্রেরণায় আজ “অন্নপূর্ণা ভান্ডার” সহায়তা ক্যাম্প সফলভাবে সম্পন্ন হলো।
মানুষের আস্থা ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার শক্তি। ❤️✨

ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি মাননীয় শ্রী নিতিন নবীনজি-কে জন্মদিনের অনেক অনেক শুভকামনা জানাই। আপনার সুস্বাস্থ্য,...
23/05/2026

ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি মাননীয় শ্রী নিতিন নবীনজি-কে জন্মদিনের অনেক অনেক শুভকামনা জানাই। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নিরন্তর সাফল্য প্রার্থনা করি। আপনার অনুপ্রেরণায় আগামী দিনগুলো আরও উজ্জ্বল হয়ে উঠুক।

#শুভজন্মদিন #বিজেপি

অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন ওয়েবসাইট শীঘ্রই সম্পূর্ণরূপে চালু হচ্ছে! 🔥আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই শুরু হবে নতুন ফর্...
19/05/2026

অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন ওয়েবসাইট শীঘ্রই সম্পূর্ণরূপে চালু হচ্ছে! 🔥
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই শুরু হবে নতুন ফর্ম ফিলাপ।
#অন্নপূর্ণা_ভাণ্ডার #নতুনওয়েবসাইট #ফর্মফিলাপ 🙏

13/05/2026

দমদমের নতুন পথ চলা শুরু! বিধানসভায় শপথ নিলেন নবনির্বাচিত বিধায়ক তথা আইনজীবী অরিজিৎ বক্সী। নতুন দায়িত্ব, নতুন লক্ষ্য— আগামী দিনে দমদমের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার। অভিনন্দন দাদা!

​ #নতুনশপথ #দমদম #অরিজিৎবক্সী

10/05/2026

সিংহের গর্জন আর ওনার উপস্থিতি—দুটোই প্রতিপক্ষের রাতের ঘুম উড়িয়ে দেয়

চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির” — বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ ও ভাবনায় অনুপ্রাণিত হয়ে গতকাল দমদম বিধানসভা কার্...
10/05/2026

চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির” — বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ ও ভাবনায় অনুপ্রাণিত হয়ে গতকাল দমদম বিধানসভা কার্য্যালয়ে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী। 🌼📖
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের নবনির্বাচিত বিধায়ক, আইনজীবী অরিজিৎ বক্সী মহাশয়। তাঁর উপস্থিতি অনুষ্ঠানকে আরও গৌরবান্বিত করেছে।
কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁর মানবতাবাদী চিন্তাধারাকে স্মরণ করে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 🙏🇮🇳

জনতার আশীর্বাদে বাংলায় এলো নতুন দিশা, নতুন প্রত্যয়।মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উপমুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ ও অ...
08/05/2026

জনতার আশীর্বাদে বাংলায় এলো নতুন দিশা, নতুন প্রত্যয়।
মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উপমুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পালকে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলার প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সফল হোক এই নতুন নেতৃত্ব।

08/05/2026

শহিদদের রক্তের প্রতিটি ফোঁটার হিসাব — অপারেশন সিঁদুর! 🇮🇳
২২ এপ্রিলের কালো দিন থেকে ৭ মে-র জবাব… ভারত দেখিয়ে দিল, শান্তির ভাষা জানি, কিন্তু জবাব দিতেও জানি। 💥
ভারতের বীর জওয়ানদের স্যালুট 🙏
দেশের নিরাপত্তার জন্য যারা নিজের জীবন বাজি রাখেন, তাঁদের সাহস ও আত্মত্যাগকে কুর্নিশ।
🔥 Operation Sindoor
🔥 Indian Army Power
🔥 Bharat vs Terrorism
🔥 Nation First

শ্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের উপর নৃশংস গুলিচালনা ও তাঁর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকা...
06/05/2026

শ্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের উপর নৃশংস গুলিচালনা ও তাঁর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত।

চন্দ্রনাথ ছিলেন অত্যন্ত কর্মঠ, নিষ্ঠাবান এবং সদা হাস্যময় একজন যুবক। এভাবে একজন নিষ্ঠাবান সহযোদ্ধাকে হারানো সত্যিই অপূরণীয় ক্ষতি। এই বর্বরোচিত ও নারকীয় হত্যাকাণ্ড কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

আমাদের দাবি, প্রশাসন অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা করুক। পাশাপাশি, এই ষড়যন্ত্রে যুক্ত প্রত্যেকের বিরুদ্ধেও কঠিনতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

এই কঠিন সময়ে আমরা চন্দ্রনাথ রথের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। একইসঙ্গে শ্রী শুভেন্দু অধিকারীর প্রতিও রইল আমাদের আন্তরিক সমবেদনা ও মানসিক শক্তি কামনা।

আমরা বিশ্বাস করি, এই নৃশংস ঘটনার যথোপযুক্ত বিচার অবশ্যই হবে।

04/05/2026

বিশেষ সূচনা
কলকাতা উত্তর শহরতলী জেলার সকল কার্যকর্তা দের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির অভূতপূর্ব সাফল্যের জন্য গৌরিক অভিনন্দন

সকল কার্যকর্তা দের কঠোর ভাবে আগ্রহ করা হচ্ছে আপনারা এই ঐতিহাসিক মুহূর্তে *কোনরকম প্ররোচনায় পা দেবেন না*, *কোনো ঝামেলায় / অশান্তি তে জড়াবেন না*

ধন্যবাদান্তে
আইনজীবী চণ্ডী চরন রায়
সভাপতি
কলকাতা উত্তর শহরতলী জেলা

Address

Kolkata
700065

Website

Alerts

Be the first to know and let us send you an email when দমদম BJP ৪নং ওয়ার্ড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share