Rio clothing bar

Rio clothing bar Entertainment

✍️ কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।আপনি কি জানতেন যে, এ...
13/03/2026

✍️ কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।

আপনি কি জানতেন যে, এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে! যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি।

👉গল্পের বাকি অংশটুকু এবার জেনে নিন।💜

💙 ১ম অংশ:
এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তারমানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

💙 ২য় অংশ:
হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল।

এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।

আর কচ্ছপ বুঝল, ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতা মূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

💙 ৩য় অংশ:
কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল।

যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি।

কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।

খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়‼️

💙 চতুর্থ অংশ:
এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরংএবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো।এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল।তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু জনই একসাথে জয়ী হল।

❤️ এখান থেকে আমরা আসলে কী শিখলাম?

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

আপনি কি এই গল্পটার পুরোটা আগে জানতেন? মজার এই গল্পটি শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিতে পারেন।🧡💚

👉গল্প থেকে তো বুঝতেই পারলেন, বেশি দেরি করলে কিন্তু ঠকতে হবে।❤️🥰

দেশ জুড়ে যেভাবে গ্যাসের জন্য হাহাকার পড়ে গিয়েছে, তার জন্য একমাত্র দায়ী মোদী সরকার।শুধু রাজনীতি আর বিরোধী দলের নেতাদের ...
13/03/2026

দেশ জুড়ে যেভাবে গ্যাসের জন্য হাহাকার পড়ে গিয়েছে, তার জন্য একমাত্র দায়ী মোদী সরকার।

শুধু রাজনীতি আর বিরোধী দলের নেতাদের কলুষিত করতে ব্যস্ত বিজেপি, দেশের মানুষকে সুরাহা দিতে অপারগ। তাই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের নজর দেশবাসীর দিকে ঘোরাতে সংসদে প্রতিবাদে শামিল আমাদের মাননীয় সাংসদরা। সঙ্গে ছিলেন INDIA ব্লকের অন্য সাংসদরাও।

13/03/2026

যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি আগামী ১৪ মার্চ ঐতিহাসিক ব্রিগেড ময়দানে আসছেন।
পশ্চিমবঙ্গের উন্নয়ন, পরিবর্তন, কর্মচারীদের ন্যায্য অধিকার সহ শিক্ষিত বেকার যুবক-যুবতীদের ভবিষ্যৎ এবং দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে পশ্চিমবঙ্গের সকল রাষ্ট্রবাদী জনগণকে ব্রিগেড ময়দানে উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গের পরিবর্তনের অঙ্গীকারকে আরও শক্তিশালী করার আহ্বান জানাই।

সময় এসেছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার, সময় এসেছে দুর্নীতি ছেড়ে উন্নয়নের পথ খুঁজে নেওয়ার।
তাই - "পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার"।

#বাঁচতে_চাই_বিজেপি_তাই
#পাল্টানো_দরকার_চাই_বিজেপি_সরকার
#পরিবর্তন_যাত্রা
Bharatiya Janata Party (BJP) BJP West Bengal

13/03/2026

যারা এই পোস্টটি দেখছেন, একটু সাড়া দিন তো!
জানতে চাই কে কে এখানে একটিভ আছেন।
আপনাদের সঙ্গে এই পথচলাটা আরও দীর্ঘ করতে চাই.
আপনাদের হারাতে চাই না, আপনাদের কে রাখতে চাই 🤍

13/03/2026
12/03/2026

Ukrainian forces struck one of Russia's "most important military factories", President Volodymyr Zelensky said.

11/03/2026

গ্যাস সরবরাহকারী সংস্থাগুলিকে অনুরোধ, এই পরিস্থিতিতে অন্যান্য রাজ্যে গ্যাস সিলিন্ডার পাঠাবেন না, পরিস্থিতি স্বাভাবিক হলে তখন পাঠাবেন।

এই মুহূর্তে গৃহস্থালী থেকে শুরু করে স্কুলের মিড ডে মিল, হাসপাতাল, হস্টেল, হোটেল-রেস্তোরাঁগুলিতে যাতে গ্যাসের সঙ্কট না হয়, সেদিকে নজর দিতে আবেদন করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

11/03/2026

৬০ লক্ষ মানুষকে বাদ দিয়ে ভোটার লিস্ট হতে পারে না। বিচারাধীনদের ফিরিয়ে এনে তারপর ভোট হবে।

ভোটাধিকার বাঁচাও, গণতন্ত্র বাঁচাও,

11/03/2026

সেহেরীর সময় মা নামক এলার্মটা হাজার বছর ধরে বেঁচে থাকুক।

05/03/2026

কিছুদিন আগে কুরআন পড়তেছিলাম অর্থ সহ। অনেক্ক্ষণ ফ্লো তে ছিলাম, হঠাৎ ফ্লো ভেঙে যায় সুরা আদিয়াতে এসে। প্রথম আয়াত পড়েই ভ্যাবাচেকা খাইছি। আল্লাহ একটা ঘোড়ার শপথ নিয়ে একটা সূরা শুরু করলো!! আমি আবার পড়লাম আয়াতটা, "শপথ সেই ঘোড়াগুলোর, যারা উর্ধশ্বাসে শব্দ করতে করতে দৌড়ায়"। আমি তখন বসে ভাবা শুরু করলাম, দুনিয়ায় এত কিছু থাকতে ঘোড়া কেন!? কোরআনে অনেক সূরাই এরকম বিভিন্ন জিনিসের শপথ নিয়ে শুরু হইছে। যেমন, 'শপথ সূর্যের ও তার রৌদ্রচ্ছটার', 'শপথ আসমানের ও শপথ তারার', 'সময়ের শপথ', 'শপথ রাতের যখন তা আধারে ঢেকে যায়', 'শপথ আলোকোজ্জ্বল মধ্য দিনের', 'শপথ ভোরের', 'শপথ ফেরেশতাদের যারা ডুব দিয়ে আত্মা ছিনিয়ে আনে'। বিশেষ করে ত্রিশ নাম্বার পারার বেশিরভাগ সূরাই এরকম বিভিন্ন জিনিসের শপথ নিয়েই শুরু হইছে। কিন্তু ঘোড়া কেন!?

আমি তারপর আদিয়াতের পরের আয়াত গুলা পড়া শুরু করলাম,
"শপথ সে সব সাহসী ঘোড়ার যাদের ক্ষুরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়। শপথ এমন সব ঘোড়ার যারা প্রভাতে অভিযানে বের হয়। এবং সেই সময়ে ধূলি উৎক্ষিপ্ত করে। অতঃপর নির্দ্বিধায় শত্রুদলের অভ্যন্তরে ঢুকে পড়ে তাদের ছিন্নভিন্ন করে দেয়।"

আমার মাইন্ড ব্লো হয়ে গেছে ঠিক এর পরের আয়াতটা পড়েই! "মানুষ সত্যিই তার মালিকের ব্যাপারে অকৃতজ্ঞ"

আমার মাথা কিছুক্ষণের জন্য পুরা ব্ল্যাংক হয়ে গেছিলো। আমি পুরা জিনিসটা আবার রিয়েলাইজ করার চেষ্টা করলাম। বলতে চাইতেছে কি?! একেবারে হঠাৎ করেই ঘোড়ার কাহিনি থেকে মানুষের অকৃতজ্ঞতার কথায় কেন চলে গেছে আল্লাহ?! তাও আবার এরকম নাটকীয় ভাবে!

আমি তাফসির খুললাম। পুরা সূরার তাফসির পড়লাম। কয়েকটা ভিন্ন ভিন্ন গ্রন্থ থেকে পড়লাম। তারপর আমার রিয়েলাইজেশনে যা আসছে, তা হলো:

এই সূরা ঈমান, ইসলাম, জান্নাত, জাহান্নাম কিচ্ছু দিয়ে শুরু হয় নাই। শুরু হইছে ঘোড়া দিয়ে। আল্লাহ এমন একটা জন্তুর উদাহরণ দিয়ে সূরা শুরু করলেন, যার লয়ালটি নিয়ে কোনো সন্দেহ নাই। আবার যেমন তেমন ঘোড়া না, যুদ্ধঘোড়া। যার পায়ের থেকে আগুনের ঝল্কা বের হয়! যে ধুলা উড়াইতে উড়াইতে শত্রুদের মাঝখানে ঢুকে শত্রুদের ছিন্নভিন্ন করে ফেলে।। যুদ্ধঘোড়া ভয় পায়, ক্লান্ত হয়, আহত হয়, কিন্তু কখনো পিছনে দৌড়ায় না। সে জানেও না যুদ্ধ কেন, তবুও সে তার মালিকের প্রতি বিশ্বস্ত। রিপিট, সে জানেও না যুদ্ধ কেন।

তারপর হঠাৎ আল্লাহর রায়: ইন্নাল ইংসানা লি রব্বিহি লাকানুদ, 'মানুষ সত্যিই তার মালিকের ব্যাপারে অকৃতজ্ঞ'। আল্লাহ মানুষকে বলতেছে, দেখো, একটা প্রাণী তার মালিকের জন্য এত বিশ্বস্ত। আর তুমি?

এইটা insult না, এইটা moral comparison।
তাফসিরে “কানূদ” মানে বলা হইছে, যে ব্যক্তি নিয়ামত গুনে না বা আল্লাহর দেয়া নেয়ামত গুলাকে উপলব্ধি করে না, অভিযোগ গুনে, রবকে ভুলে যায়, নিজের অর্জন নিজের বলে মনে করে। যে বিপদ স্মরণ রাখে এবং নেয়ামত ভুলে যায়। অর্থাৎ: মানুষ নেয় অনেক, স্বীকার করে কম। নেয়ামতের শুকরিয়া আদায় করে না। নেয়ামত কে অস্বীকার করে।

সবচেয়ে ভয়ংকর আয়াত: ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, এবং সে নিজেই নিজের অকৃতজ্ঞতার সাক্ষী। এখানে আল্লাহ মানুষকে অভিযুক্ত করতেছে না। বরং বলতেছে, তোমার বিরুদ্ধে সাক্ষী আমি না, তুমি নিজেই। অর্থাৎ মানুষ অবহিত, সে জানে কে তারে রিজিক দেয়, সে জানে সে কার কাছে ফিরে যাবে, সে জানে কোন কাজটা ভুল। মানুষ নিজেই জানে যে সে অকৃতজ্ঞ। এখানে বড় রিয়েলাইজেশন হইতেছে মানুষ ইগ্নোরেন্সের কারণে হারায় যায় বিষয়টা এমন না। মানুষ তার সেল্ফ এর সাথে বিট্রে করে।

কুরআন এখানে মানুষের ভেতরের বিভাজন দেখায়।
একই মানুষের মধ্যে থাকে: ১. কর্মকারী সত্তা। যে ভুল করে, দৌড়ায়, লোভ করে। ২. সাক্ষী সত্তা। যে নীরবে দেখে। কোনো ভুল করার পর, ভিতরে একটা কণ্ঠ বলে “এটা ঠিক হয়নাই ” এই কণ্ঠটাই আয়াতের "শাহিদ" (সাক্ষী)।

আমরা ভাবি বিচার দিবস ভবিষ্যতে। কিন্তু এই আয়াত বলতেছে, বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। মানুষ প্রতিদিন নিজের বিরুদ্ধে প্রমাণ জমা করতেছে। তাফসিরে বলা হয়: মানুষ যখন একা থাকে, তার আসল বিচারক সক্রিয় হয়। কারণ তখন সমাজ নাই, image নাই, audience নাই। শুধু নিজে আর নিজের সত্য।

কেন এই আয়াত এত ভয়ংকর?
কারণ মানুষ আল্লাহকে অস্বীকার করতে পারে। সমাজকে প্রতারণা করতে পারে। ইতিহাস বদলাইতে পারে। কিন্তু মানুষ কখনো নিজের ভিতরের জ্ঞান/স্মৃতি মুছতে পারে না। এই জন্যই অন্য জায়গায় কুরআন বলে: মানুষ নিজের বিরুদ্ধে নিজেই স্পষ্ট সাক্ষী। মানে, শেষ বিচারে নতুন কিছু জানানো হবে না। শুধু প্রকাশ করা হবে যা মানুষ অলরেডিই জানে।

সবচেয়ে গভীর Realisation, এই আয়াত আসলে বলতেছে: তোমার সবচেয়ে বড় সমস্যা পাপ না। তোমার সমস্যা তুমি জানো। যদি মানুষ সত্যিই না জানতো, তাহলে অপরাধ হতো ignorance। কিন্তু এখানে অপরাধ, conscious neglect। জেনেও ভুল পথে থাকা। কিয়ামতের দিন আল্লাহ নতুন অভিযোগ আনবে না। তিনি বলবেন: “তুমি নিজেই বলো।” কারণ সাক্ষী: তোমার স্মৃতি, তোমার নিয়ত, তোমার অন্তর। সব তোমারই অংশ।

সূরা আদিয়াতের এই আয়াতে মানুষের সবচেয়ে লুকানো সত্য প্রকাশ করে। মানুষ পথ হারায় না কারণ সে অন্ধ। মানুষ পথ হারায় কারণ হইতেছে সে চোখ বন্ধ রাখে।

Root Disease: ওয়া ইন্নাহু লিহুব্বিল খইরি লাশাদিদ, নিশ্চয়ই মানুষ সম্পদের ভালোবাসায় প্রবলভাবে আসক্ত। এখানে খাইর (خير)” কেন বলা হলো? আরবরা সম্পদকে খাইর বলত। আল্লাহ এইটা বলে নাই যে মানুষ সম্পদ ভালোবাসে। বলছে: লাশাদীদ, violent intensity। মানে: অন্ধ আসক্তি, যুক্তিহীন আকর্ষণ, আত্মপরিচয় নির্ভরতা। মানুষ সম্পদকে নিরাপত্তার হাতিয়ার ভাবা শুরু করছে। এখানে সূরা একটা terrifying সত্য বলে। মানুষ আল্লাহকে অস্বীকার করে না। সে শুধু replace করে। Replace করে ambition দিয়ে, success দিয়ে, recognition দিয়ে, influence দিয়ে। তাফসিরকাররা বলেন, হৃদয়ে দুই ভালোবাসা পূর্ণ শক্তিতে একসাথে থাকতে পারে না। যেটা intense হবে, সেটাই মানুষকে চালাবে। মানুষ ভাবে টাকা, সম্পদ, মালিকানা, এসব থাকলে মানুষ নিরাপদ। অর্থাৎ মানুষের নিরাপত্তা দেয়ার বস্তুর রিপ্লেসমেন্ট ঘটে যায়। আল্লাহকে নিরাপত্তার জন্য যথেষ্ট মনে হওয়া কমে আসে।

ফ্লো টা দেখেন:
১. ঘোড়া দৌড়াচ্ছে মালিকের জন্য
২. মানুষ অকৃতজ্ঞ
৩. মানুষ জানে সে অকৃতজ্ঞ
৪. কারণ, সে দুনিয়ার প্রেমে বন্দী

মানুষ কেন রবকে ভুলে যায়? কারণ তার হৃদয় already occupied। মানুষ আল্লাহকে ছাড়ি দেয় না কারণ সে যুক্তি হারায়। মানুষ আল্লাহকে ছাড়ি দেয় কারণ সে অন্য কিছুকে বেশি ভালোবেসে ফেলতাছে।

এর পরের দুই আয়াত: আফালা ইয়া‘লামু ইযা বু‘ছিরা মা ফিল কুবূর, যখন কবরের ভিতরের সবকিছু উল্টে দেওয়া হবে। ওয়া হুসসিলা মা ফিসসুদূর, এবং বুকে যা ছিল তা বের করে আনা হবে।

এখানে দুইটা স্তর আছে। একটা দৃশ্যমান, একটা অদৃশ্য। একটা শরীরের, একটা অন্তরের। একটা ইতিহাসের, একটা নিয়তের।

এখানে “বু'ছিরা” — শুধু উঠানো না, উল্টেপাল্টে দেওয়া। এখানে “بُعْثِرَ” শব্দটা সাধারণ “পুনরুত্থান” না। এর অর্থ: ওলটপালট করা, উল্টে দেওয়া, লুকানো জিনিস বের করে দেওয়া। অর্থাৎ কবর শুধু খোলা হবে না, ভেতরের গোপন ইতিহাস সব উন্মোচিত হবে। কবর হইতেছে মানুষের শেষ ব্যক্তিগত জায়গা। আল্লাহ বলতেছেন সেই শেষ আশ্রয়ও ভেঙে দেওয়া হবে।

"হুসসিলা” মানে শুধু বের করা না। এর অর্থ: ছেঁকে নেওয়া, বিশুদ্ধ করে আলাদা করা, ফিল্টার করা, যেটা আসল সেটা তুলে ধরা। মানে, তুমি যে ভালো কাজ করছিলা, কিন্তু ভেতরে ছিল রিয়া (লোক দেখানো),ওইটা ছেঁকে আলাদা হবে। তুমি যে হাসছিলা, কিন্তু ভেতরে আছিল হিংসা, ওইটা প্রকাশ পাবে। তুমি যে ইবাদত করছিলা, কিন্তু ভেতরে ছিল অহংকার, ওইটা সামনে আসবে।

হৃদয় আসলে আর্কাইভ। মানুষ ভাবে যে সে ভুলে গেছে। কিন্তু নফস ভুলে না। তুমি হয়তো কোনো পাপের স্মৃতি মুছে ফেলছো। কিন্তু তোমার অন্তর জানে কেন তুমি ওই কাজ করছিলা। এই আয়াত বলতেছে, বিচার দিবসে নতুন কিছু তৈরি হবে না, নতুন কোনো ইনফো এড হবে না। শুধু তোমার ভিতরের লুকানো আর্কাইভ খুলে দেওয়া হবে।

শেষ আয়াত: ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা-ইযিল্লাখাবীর, নিশ্চয়ই তাদের রব সেই দিনে তাদের সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত থাকবেন। অর্থাৎ আল্লাহ প্রত্যেক মানুষের অন্তর, নিয়ত, এবং কাজের প্রতি সম্পূর্ণ সচেতন। এখানে “خبير” মানে শুধু জানা' বোঝায় নাই। এখানে বুঝাইছে যে আল্লাহর হৃদয় বোঝার ক্ষমতা আছে। আল্লাহ জানেন তোমার মন কোথায়, তোমার অনাস্থা কোথায়, তোমার ভালবাসা কোথায়। কেউ মুখে সত্য বলে, অন্তরে অন্য কিছু ভাবতে পারে। কিন্তু আল্লাহ সেই অন্তরের আবেগ, আকাঙ্ক্ষা, লোভ, ভয়, আশা, সব কিছুই জানেন।

একটা ঘোড়া তার মালিকের কাছ থেকে যতসামান্য খাবার পায়। অল্প চনা, বা ছোলা, বা ঘাস। যা তার জন্য অনেক সমহ পর্যাপ্তও হয় না। তারপরেও সে তার মালিকের অন্ধ আনুগত্য করে। সে জানে না তার মালিক তারে কোথায় নিতেছে, তবুও সে দৌড়ায়। কিন্তু মানুষরে আল্লাহ এত এত নেয়ামত দিছে, এত সম্পদের মালিক বানাইছে, উপলব্ধি করার মত, বিচার বুদ্ধি করার জন্য একটা মগজ দিছে, অন্ধ্য আনুগত্য করতেও বলে নাই।তারপরেও সে অকৃতজ্ঞ। আল্লাহ কে বাদ দিয়া দুনিয়ার সব কিছুর পিছনে দৌড়ায়।

সমস্যা এই না যে মানুষ দৌড়ায়। সমস্যা হইতেছে, মানুষ ভুল জিনিসের জন্য দৌড়ায়। ঘোড়া জানে না, তবু সঠিক মালিকের জন্য প্রাণ দেয়। মানুষ জানে, তবুও ভুল মালিক বেছে নেয় (আসল মালিকরে রিপ্লেস করে, ওইখানে যা ইচ্ছা তা বসায়)। সবচেয়ে বড় ভয় হইতেছে এইটাই যে, মানুষের জীবনের “দৌড়” যদি ভুল উদ্দেশ্যের জন্য হয়, তইলে জীবনের সমস্ত পরিশ্রমই তো অর্থহীন। সমস্ত পরিশ্রমই অর্থহীন।

ক্রেডিট: Abu Bakr Siddiq
Collected

Rest in peace warrior.🥹❤️‍🩹
01/03/2026

Rest in peace warrior.🥹❤️‍🩹

Address

College Street
Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rio clothing bar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category