03/05/2026
মাওলানা এবাদুর রহমান—দুই কৃতী মেয়ের পিতা। শুধু তাই নয়, বিগত প্রায় এক দশক ধরে তিনি একজন নিবেদিত প্রাণ শিক্ষাসেবী। রাতাবাড়ীর শিক্ষা জগতে তাঁর অবদান এক অনন্য দৃষ্টান্ত। জনৈক শিক্ষাবিদের ভাষায়—“যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তার পিছনে অবিরতভাবে লেগে থাকা একজন ব্যক্তির প্রয়োজন হয়, আর ইডেন সিনিয়র সেকেন্ডারি স্কুলের সেই অটল সাধনার মূর্ত প্রতীক হলেন মাওলানা এবাদুর। যার ফলে প্রত্যন্ত রাতাবাড়ী অঞ্চলে ইডেন সিনিয়র সেকেন্ডারি স্কুল আজকের এই অবস্থানে এসে দাঁড়িয়েছে।" ইডেনের এক সফল যাত্রাপথে তাঁর অবদান অনস্বীকার্য। প্রতিষ্ঠালগ্ন থেকে সুদীর্ঘ কাল এই প্রতিষ্ঠানের জন্য তিনি মানুষের দোয়ারে দোয়ারে কড়া নেড়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলস পরিশ্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন। বহু চড়াই-উৎরাই, প্রতিকূলতা, রোদ-বৃষ্টি, ঝড়-তুফান—সবকিছুকে উপেক্ষা করে তিনি এগিয়ে গেছেন। সে যাহোক, শিক্ষার প্রতি তাঁর গভীর অনুরাগ ও আন্তরিকতা শুধু প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকেনি; তা প্রতিফলিত হয়েছে তাঁর পরিবারেও। তাঁর দুই কন্যা—নাসিমা ইয়াসমিন ও সাজিদা নাসরিন—তাঁর সেই আদর্শ ও শিক্ষারই জীবন্ত প্রতিচ্ছবি। নাসিমা ইয়াসমিন এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯৩.৮% নম্বর সহ বাংলা বিষয়ে রাজ্য সেরা হয়ে যে কৃতিত্ব অর্জন করেছে, তা শুধু পরিবারের নয়, সমগ্র সমাজের গর্ব। অন্যদিকে সাজিদা নাসরিনও এবারের মাধ্যমিক পরীক্ষায় ৯০.৮০% নম্বর পেয়ে তাঁর মেধা ও অধ্যবসায়ের পরিচয় দিয়েছে। ধন্যবাদ মাওলানা এবাদুর রহমান।