BJP Kandi

BJP Kandi মানুষের সাথে মানুষের পাশে
ভারতীয় জনতা পার্টি 🪷

পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা, জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিবসে আমাদের সশ্রদ্ধ প্রণাম।BJP West Bengal
06/07/2026

পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা, জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিবসে আমাদের সশ্রদ্ধ প্রণাম।

BJP West Bengal

যে সকল মহিলারা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাঁদের প্রাপ্য সরকারি সুবিধা দ্রুত পৌঁছে দেওয়ার দাবিতে আজ কান্দি টাউন...
03/07/2026

যে সকল মহিলারা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাঁদের প্রাপ্য সরকারি সুবিধা দ্রুত পৌঁছে দেওয়ার দাবিতে আজ কান্দি টাউন মণ্ডলের মহিলা মোর্চার নেত্রীবৃন্দ এসডিও অফিসে উপস্থিত হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
জনগণের অধিকার রক্ষায়, মহিলাদের সম্মান ও উন্নয়নের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি সর্বদা মানুষের পাশে।

📍 কান্দি টাউন মণ্ডল-১-এর বিশেষ সাংগঠনিক বৈঠকআজ কান্দি টাউন মণ্ডল-১-এর বুথ সভাপতি ও শক্তিকেন্দ্র প্রমুখদের নিয়ে একটি গুর...
02/07/2026

📍 কান্দি টাউন মণ্ডল-১-এর বিশেষ সাংগঠনিক বৈঠক
আজ কান্দি টাউন মণ্ডল-১-এর বুথ সভাপতি ও শক্তিকেন্দ্র প্রমুখদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বুথ সংগঠনকে আরও শক্তিশালী করা, আসন্ন কর্মসূচির প্রস্তুতি এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সকল কার্যকর্তার সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টাই শক্তিশালী সংগঠন গঠনের মূল ভিত্তি। দেশ ও মানুষের সেবায় আমাদের এই অঙ্গীকার অব্যাহত থাকবে।

পশ্চিমবঙ্গের মহিলার স্বপ্ন ও আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করার পথে এক ঐতিহাসিক পদক্ষেপ। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে প্রতি ম...
01/07/2026

পশ্চিমবঙ্গের মহিলার স্বপ্ন ও আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করার পথে এক ঐতিহাসিক পদক্ষেপ। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে প্রতি মাসে ₹৩,০০০ সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে আর্থিক নিরাপত্তা, আত্মনির্ভরতার শক্তি এবং প্রতিটি পরিবারের মর্যাদা রক্ষার এক নতুন অঙ্গীকার।

BJP West Bengal

পশ্চিমবঙ্গের রূপকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবসে জানাই আন্তরিক শ্র...
01/07/2026

পশ্চিমবঙ্গের রূপকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবসে জানাই আন্তরিক শ্রদ্ধা I

|| জাতীয় চিকিৎসক দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ||মানবতার সেবায় নিয়োজিত সকল চিকিৎসককে জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্...
01/07/2026

|| জাতীয় চিকিৎসক দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ||

মানবতার সেবায় নিয়োজিত সকল চিকিৎসককে জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাঁদের নিরলস পরিশ্রম, ত্যাগ ও নিষ্ঠাই সুস্থ সমাজ গঠনের অন্যতম ভিত্তি।
এই বিশেষ দিনে কান্দি টাউন বিজেপির সভাপতি শ্রী স্নেহাশীষ দাস সকল চিকিৎসকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সম্মান জ্ঞাপন করছেন।
"যাঁরা জীবন বাঁচান, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানো আমাদের দায়িত্ব।"

পশ্চিমবঙ্গের অন্নদাতাদের ঘাম, পরিশ্রম আর স্বপ্নের মর্যাদা দিতেই এই কৃষকবান্ধব বাজেট। অতিরিক্ত আর্থিক সহায়তা, সেচের বিদ্...
23/06/2026

পশ্চিমবঙ্গের অন্নদাতাদের ঘাম, পরিশ্রম আর স্বপ্নের মর্যাদা দিতেই এই কৃষকবান্ধব বাজেট। অতিরিক্ত আর্থিক সহায়তা, সেচের বিদ্যুতে ভর্তুকি, ধান ও আলুর জন্য অধিক মূল্য সহায়তা, উন্নত সেচব্যবস্থা, হিমঘর ও সহজ ঋণের সুযোগ কৃষকের হাতে তুলে দেবে নতুন শক্তি। সমৃদ্ধ কৃষকই গড়বে আত্মনির্ভর, উন্নত ও শক্তিশালী নতুন পশ্চিমবঙ্গ।

কান্দি টাউন মণ্ডলের নবনির্বাচিত মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতী সোমা অধিকারী মহাশয়াকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই...
23/06/2026

কান্দি টাউন মণ্ডলের নবনির্বাচিত মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতী সোমা অধিকারী মহাশয়াকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। 🌸

আপনার নেতৃত্বে কান্দি টাউন মণ্ডলের মহিলা মোর্চা আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনমুখী হয়ে উঠবে—এই আমাদের দৃঢ় বিশ্বাস।

সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা ও কর্মপ্রেরণার মাধ্যমে আপনি দলের আদর্শকে সাধারণ মানুষের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেবেন, এই প্রত্যাশা রইল।

আপনার আগামী পথচলা সাফল্যমণ্ডিত হোক।

💐 আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 💐

জয় হিন্দ 🇮🇳
জয় বিজেপি 🌷

আজ কান্দি ঘোষবাটিতে ঘটে যাওয়া স্কুল ভ্যানের মর্মান্তিক পথদুর্ঘটনা ও তার জেরে গুরুতর আাহত বেশে কিছু শিশু। এই খবর পেয়ে আ...
23/06/2026

আজ কান্দি ঘোষবাটিতে ঘটে যাওয়া স্কুল ভ্যানের মর্মান্তিক পথদুর্ঘটনা ও তার জেরে গুরুতর আাহত বেশে কিছু শিশু। এই খবর পেয়ে আমাদের টাউন সভাপতি স্নেহাশীষ দাস,জেলা সহ সভাপতি vinita roy , Surja Dev Das সহ অন্যান্য
কর্মকর্তা ও আমরা কান্দি মহকুমা হাসপাতালে যাই আহত শিশুদের পর্যবেক্ষণ করি ও তাদর পরিবারকে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আশ্বত করে আমাদের নেতৃত্ব বৃন্দ তাদের যাতে আগামীদিনে কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে হাসপাতাল সুপার মহাশয় কে আাবেদন জানানো হয়। ও আরও হাসপাতাল স্বচ্ছ রাখা ও আারও কিছু সমস্যা সমন্ধে আলোচনা ও দাবি জানানো হয় সুপার মহাশয় কে।

#বিজেপি
BJP West Bengal

📢 পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬: উন্নয়নের নতুন দিশাজনগণের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬।...
23/06/2026

📢 পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬: উন্নয়নের নতুন দিশা

জনগণের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬। কর্মসংস্থান বৃদ্ধি, মহিলাদের ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে নেওয়া হয়েছে একাধিক যুগান্তকারী পদক্ষেপ।

✅ ১ লক্ষ শূন্যপদে নিয়োগ
✅ ৩৮% ডিএ ঘোষণা
✅ শিক্ষক ও পুলিশে বৃহৎ নিয়োগ
✅ ভাতা ও পারিশ্রমিক বৃদ্ধি
✅ নতুন মেট্রো, বিমানবন্দর ও সেতু নির্মাণ
✅ উত্তরবঙ্গে আইআইআইটি ও আইআইএম

উন্নয়নের এই যাত্রায় পশ্চিমবঙ্গ এগিয়ে চলুক আরও শক্তিশালী ভবিষ্যতের দিকে।

"উন্নয়নের পথে, সবার জন্য"

স্নেহাশীষ দাস
কান্দি টাউন সভাপতি

#উন্নয়নের_পথে

Address

Kandi
742137

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP Kandi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share