09/05/2026
খয়েরপুর বিধানসভার দলুরা এবং বৃদ্ধনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনগণের পানীয় জলের সমস্যা মেটানোর কথা মাথায় রেখে বিগত বাম সরকার এই ওয়াটার সাল্পাই পাম্প হাউজটি দলুরা এলাকায় স্থাপন করেন।
বিগত ১৫ দিন ধরে পাম্প হাউজটি বিকল অবস্থায় থাকা সত্ত্বেও বর্তমান সরকার ধৃতরাষ্ট্রের ভূমিকায়!
যার কারণে দলুরা বৃদ্ধনগর এলাকার প্রায় ১০০০ পরিবার বর্তমানে জলের সমস্যায় ভুগছেন।