Jamaat Jamalpur District

Jamaat Jamalpur District Official Page of Bangladesh Jamaat-Islami Jamalpur District

কামালখান বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন মাওলানা আব্দুস সাত্তার কামালখান বাজারে গতরাত (০৫.০৬.২৬) ২ টা...
05/06/2026

কামালখান বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন মাওলানা আব্দুস সাত্তার

কামালখান বাজারে গতরাত (০৫.০৬.২৬) ২ টায় বিদ্যুতের শট সার্কিটে আগুন লেগে বেশ কয়েকটি দোকান মালামাল সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খাবারের হোটেল ২টি, মনোহারী দোকানে ১টি, ওষুধের দোকান১টি, সেলুন ১টি, ইলেকট্রিকের ১টি সহ মোট ১০ টি দোকান পুড়ে গিয়েছে। দোকানের মালিকগণ হলেন বিমল দা, রিপন মিয়া, শামসুল হক, আবু সামা, বাবু মিয়া, আব্দুর রশিদ, ফজলুল হক, জাফর আলী ও আসু মিয়া।
আজ সকাল ৮.৩০ টায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আ ফ ম নুরুল ইসলাম, জেলা প্রচার মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকিউল ইসলাম, তিতপল্লা ইউনিয়ন সভাপতি আব্দুল আজিজ, জামায়াত নেতা তরিকুল ইসলাম সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

মাওলানা আব্দুস সাত্তার ক্ষতিগ্রস্ত দোকান মালিক সহ সকলকে আরো বেশি সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন।

02/06/2026

জামালপুর প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের নামে সকাল বাজার ইসলামী ব্যাংক ভবনের নিচে ২ জুন মঙ্গলবার ....

ঈদ মোবারকتَقَبَّلَ اللَّهُ مِنَّ وَ مِنْكُمْ (তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম)আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমলগুলো ক...
28/05/2026

ঈদ মোবারক
تَقَبَّلَ اللَّهُ مِنَّ وَ مِنْكُمْ
(তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম)
আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমলগুলো কবুল করুন।

জামালপুরে জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদানবাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে জুলাই...
23/05/2026

জামালপুরে জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

আজ ২৩ মে শনিবার জামালপুর জেলার ১৮ জন শহীদ পরিবারের মাঝে এই উপহার প্রদান অনুষ্ঠান সরদারপাড়া জামায়াতের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জেলা আমির মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুল হক জামালী, ছাত্রশিবির জেলা সভাপতি আসাদুল ইসলাম প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, এডভোকেট ছামিউল হক, পেশাজীবী বিভাগের সেক্রেটারি প্রফেসর এবিএম জুলফিকার আলী, অফিস সেক্রেটারি রশিজ্জামান, উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা কুদরতে খোদা, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকিউল ইসলাম, শহীদ পরিবারের সদস্যবৃন্দ।

সভাপতি আব্দুস সাত্তার বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ৫ ই আগস্ট থেকেই শহীদ পরিবারের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা জুলাই বিপ্লবের শহীদ পরিবারকে নিজেদের পরিবারের সদস্য মনে করি। যারা আহত আছে তাদের সুস্থতা এবং যারা শহীদ হয়েছেন তাদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।
বক্তাগণ অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

১৮ জন শহীদ যথাক্রমে ১. মোঃ ফারুক, ২. মোঃ সাফওয়ান আক্তার সদ্য, ৩. মোহাম্মদ রফিকুল ইসলাম, ৪. সুমন হাসান, ৫. মোঃ জাহিদ, ৬. মোঃ লিটন, ৭. মোঃ মিজানুর রহমান, ৮. মোঃ মোস্তফা, ৯. মোঃ সবুজ, ১০. মোঃ আমজাদ, ১১. আবুজর ১২. মোখলেসুর রহমান, ১৩. মোঃ রাব্বী মিয়া, ১৪. মোঃ রবিউল ইসলাম, ১৫. মোঃ শহিদ হোসেন, ১৬. সরকার রিপন, ১৭. মোঃ সবুজ, ১৮. মোঃ জসিম উদ্দিন।

উল্লেখ্য প্রত্যেক শহীদ পরিবারকে নগদ ১০ হাজার টাকা ঈদ উপহার প্রদান করা হয়।

জামালপুরে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার...
16/05/2026

জামালপুরে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
১৬ মে শনিবার ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির শহরের সরদার পাড়া হিলফুল ফুজুল ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জেলা আমির মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট ছামিউল হক এর পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ সাহাবুদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী।
আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, অধ্যক্ষ সুলতান মাহমুদ সহ জেলার অন্যান্য কর্মপরিষদ সদস্যবৃন্দ ।

প্রধান অতিথি দায়িত্বশীলদের উদ্দেশ্য বলেন জুলাই আন্দোলনের চেতনা ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন। কিন্তু সরকার ভিন্ন দিকে মনোযোগ দিচ্ছে। দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর বিধান অনুযায়ী ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরো বলেন, জামায়াতকে গণমানুষের সংগঠনে পরিণত করতে ইউনিয়ন দায়িত্বশীলদের যোগ্যতা, সততা ও সাংগঠনিক দক্ষতার সাথে কাজ করতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে সামাজিক ও মানবিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

বিশেষ অতিথি নাজমুল হক সাঈদী বলেন, স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বারদের বিজয়ী করতে ইউনিয়ন দায়িত্বশীলদের মুখ্য ভূমিকা রাখতে হবে। সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তার করতে হবে। একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য পরিবারের প্রতিটি সদস্যকে দ্বীন কায়েমের পথে সম্পৃক্ত করা অপরিহার্য। এ লক্ষ্যে ইউনিয়ন দায়িত্বশীলদের আন্তরিকতা, দক্ষতা ও সময়োপযোগী ভূমিকা পালনের আহ্বান জানান।

শিক্ষাশিবিরে জেলার ৬৮ টি ইউনিয়ন ও ৮ টি পৌর সভার সভাপতি সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।

15/05/2026
https://jamalpurvoice.com/2026/05/15/upazilanews/9271/
15/05/2026

https://jamalpurvoice.com/2026/05/15/upazilanews/9271/

জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার উদ্যোগে উপজেলা দায়িত্বশীল সমাবেশ সরদ....

জামালপুরে যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত আজ ১৫ মে ২০২৬ শুক্রবার সকাল ৯ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার ...
15/05/2026

জামালপুরে যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

আজ ১৫ মে ২০২৬ শুক্রবার সকাল ৯ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে হিলফুল ফুজুল ট্রাষ্ট মিলনায়তনে উপজেলা যুব দায়িত্বশীলদের নিয়ে "যুব দায়িত্বশীল সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে।

জেলা যুব বিভাগের সেক্রেটারি আব্দুর রহমান ওমর এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জেলা যুব বিভাগের সভাপতি মোঃ আল-ইমরান সুজন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জামালপুর জেলা আমির মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- জামালপুরের যুবকদের দক্ষ হিসেবে গড়ে তোলে তাদেরকে জনসম্পদে পরিণত করতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুব কমিটির সদস্য নাজমুল হক মাসুদ, রেজাউল করিম নোমান, হাসান আল মাহিন প্রমুখ।

সমাবেশে জামালপুরের যুব সমাজকে দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মক্ষম হিসেবে গড়ে তোলা ও নৈতিক অবক্ষয় রোধে নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হয়।

Address

Serderpara, Jamalpur Sadar
Jamalpur
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Jamalpur District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share