01/12/2022
পাঠাগার সম্মেলন ২০২২
প্রিয় সুহৃদ,
শুভেচ্ছা নিবেন। জ্ঞান-নির্ভর ও ন্যায়-ভিত্তিক সমাজ নির্মাণের আকাঙ্ক্ষা মানুষের বহু দিনের। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের এ আকাঙ্ক্ষা বাস্তবায়নে সমাজের সর্বস্তরে চিন্তার একটি ঐক্যসূত্র অত্যাবশ্যক। জ্ঞান-নির্ভর এবং ন্যায়-ভিত্তিক সমাজ নির্মাণে “পাঠাগার হোক গণমানুষের বিশ্ববিদ্যালয়” এ স্লোগানকে সামনে রেখে সারা দেশে বেসরকারিভাবে যে পাঠাগারগুলো গড়ে উঠেছে সেই সকল পাঠাগারের সংগঠকবৃন্দের সাথে পারস্পরিক ভাব বিনিময়, যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক নানা সমস্যা নিয়ে মতবিনিময়, সরকারের কাছে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা এবং পাঠাগারগুলোর সাথে চিন্তার ঐক্যসূত্র গড়ে তোলা; ইত্যাদি নানা বিষয় নিয়ে আমরা তিন দিনব্যাপী একটি পাঠাগার সম্মেলনের আয়োজন করতে যাচ্ছি।
প্রধান অতিথি হিসেবে থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, উদ্বোধক বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।
সম্মেলনে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথা সাহিত্যক সেলিনা হোসেন, বিশিষ্ট নাট্যকার মামুনুর রশিদ, কবি মিনার মনসুরসহ বিভিন্ন বিষয়ে বরেণ্য ব্যক্তিবর্গ।
সম্মেলনে এখন পর্যন্ত ১৭০ টি পাঠাগার হতে পাচঁশতের অধিক সংগঠক যোগদানের জন্য নিশ্চায়ন করেছেন। আরো পাঠাগার সুহৃদ হিসেবে যোগ দিবেন শতাধিক ব্যাক্তি ও নানা ধরণের সমমনা সংগঠন।
সম্মেলনে যা যা থাকছেঃ
সেমিনারঃ পাঠাগারের সংকট, সম্ভাবনা, বেঁচে থাকার কৌশল, পাঠক বৃদ্ধির উপায়, সরকারের করণীয়, দাবি- দাওয়া সমাজে পাঠাগারের ভূমিকা ইত্যাদি নানা বিষয় নিয়ে থাকবে সেমিনার। এই সেমিনারগুলোতে বক্তব্য রাখবে দেশের বরেণ্য ব্যক্তিবর্গ। তাছাড়াও মুক্ত আলোচনাতে অংশ নিবে পাঠাগারের সংগঠকবৃন্দ।
বইপাঠ প্রতিযোগিতাঃ
সারা দেশের পাঠাগার সংগঠকদের জন্য শুধু এই সম্মেলন নয়। পাঠাগারের যে পাঠকবৃন্দ আছে তাদের কথা মাথায় রেখে আমরা আয়োজন করেছি বইপাঠ প্রতিযোগিতা। এতে সেরা ৫০ টি পাঠক নির্বাচন করা হবে। তাদের প্রত্যেকে দেয়া হবে ৫০০ টাকা সমমূল্যের বই। আর যে পাঠাগার থেকে অংশগ্রহণ করবে তাদের দেয়া হবে ১০০০ টাকা সমমূল্যের বই। বইপাঠ প্রতিযোগিতায় আমাদের সহযোগিতা করছেন - বইয়েরমানুুষ বইয়েবসত bookography নামে একটি ফেইসবুক গ্রুপ।
বইমেলাঃ ঢাকার বিভিন্ন নামকরা প্রকাশকরা স্টল দিবে এই বইমেলায়। শিশু - কিশোরদের জন্য মানসম্পন্ন বই প্রকাশের প্রত্যয় নিয়ে এই সম্মেলন থেকেই যাত্রা শুরু করবে গ্রামীণ প্রকাশনী। এছাড়াও যারা যারা স্টল নিয়ে আসছে
১. ইকরিমিকরি
২. অ্যাডর্নবুকস
৩. জলধী পাবলিকেশন
৪.কাকলী প্রকাশন
৫.দ্যু
৬. শ্রাবণ পাবলিকেশন
৭. পাঞ্জরি পাবলিকেশন
৮. কথা প্রকাশ
৯. সিদীপ পাবলিকেশন
১০. গ্রাম প্রকাশনী
সাংস্কৃতিক অনুষ্ঠানঃ
দেশের বিভিন্ন প্রান্তের প্রান্তীয়জনের সংস্কৃতিকে নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য এবং শিকড়ের কাছাকাছি থাকার জন্য থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। উত্তরবঙ্গের ভাওয়াইয়া, চাপাইনবয়াবগঞ্জের গম্ভীরা ও আলকাপ, মুন্সিগঞ্জের গাজির পট, দেশের নানা প্রান্তের শিল্পীদের নিয়ে লালনের গান আর থাকছে স্থানীয় সংগঠন গঙ্গাফড়িং এর সাংস্কৃতিক পরিবেশনা।
হস্ত ও কারুপণ্যের প্রদর্শনীঃ
দেশের স্থানীয় শিল্পীদের তৈরি নানা ধরণের মাটি, বাঁশ, বেত ও পাটের তৈরি পণ্যের পসরা বসবে এই সম্মেলনকে উপলক্ষ করে।
গবেষণা পত্র প্রকাশঃ
বেসরকারি পাঠাগারে সমস্যা ও সম্ভাবনা নিয়ে একটা একাডেমিক লেবেলের গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গত ৬ মাস মাঠ পর্যায় থেকে নানা তথ্য সংগ্রহ করে এই গবেষণা কর্মটি পরিচালনা করছে দেশের বরেণ্য গবেষকবৃন্দ।
স্মরণিকা প্রকাশঃ নবীন ও প্রবীণ লেখকদের নতুন নতুন লেখা নিয়ে একটি স্মরণিকা বের করা হবে। প্রবীণ চিন্তাবীদদের লেখা যেমন স্থান পেয়েছে তেমনি নবীনদের ভাবনাও তুলে ধরা হয়েছে। পাঠাগার ভাবনা, পাঠক সংকট, প্রকাশনা শিল্পের সমস্যা, সংকট, সম্ভাবনা ইত্যাদি নানা বিষয় তুলে আনা হয়েছে এই স্মরণিকাতে।
সম্মেলনে দেশের নানা প্রান্ত থেকে যে সংগঠকবৃন্দ আসবেন তাদের তিনদিনের থাকা ও খাওয়ার সু-ব্যবস্থা থাকবে। অংশগ্রহণকারীদের জন্য সার্টিফিকেট, ক্রেস্ট, টি-শার্ট এবং একটি প্রকাশনা থাকবে যেখানে অংশগ্রহণকারী সকল পাঠাগারের একটা পরিচিতি উল্লেখ থাকবে।
এই সম্মেলনে আপনিও যেভাবে থাকতে পারেন আমাদের পাশে।
১. ফেইসবুকে পোস্ট দিয়ে
২. ভিডিও বার্তা পাঠিয়ে
৩. নগদ অর্থ দিয়ে
৪. স্মরণিকায় বিজ্ঞাপন দিয়ে
৫. স্পন্সর হয়ে
তারিখ : ২২-২৪ ডিসেম্বর ২০২২
স্থান : অর্জুনা, ভূঞাপুর, টাঙ্গইল
গুগল ম্যাপ :https://www.google.com.bd/maps/@24.5192601,89.8449433,18z?hl=en&authuser=0
যেভাবে আসবেন: যে সকল বাস বা ট্রেন যমুনা সেতু হয়ে যায় সেই সমস্ত বাস বা ট্রেনে যমুনা সেতু পূর্বপাড় নেমে সিএনজি করে অর্জুনার সম্মেলন স্থলে আসতে পারবেন।
মহাখালি থেকে "তাকওয়া", "ভাই ভাই" বাসগুলোতে উঠে সরাসরি সম্মেলনস্থলে আসতে পারবেন।
কুমিল্লার বন্ধুরা "বিপুল" গাড়িতে করে সরাসরি সম্মেলনস্থলে আসতে পারবেন।
অনুরোধে-
আবদুস ছাত্তার খান
আহ্বায়ক
সম্মেলন প্রস্তুতি কমিটি
০১৭৫২০২৩১৭৭
Find local businesses, view maps and get driving directions in Google Maps.