Rashpur Peoples' Library

Rashpur Peoples' Library Established in the year 1883, Rashpur Peoples' Library is a historic and prestigious institution located in Rashpur village, P.O. - Rashpur, Amta, Howrah.

Subsequently sponsored by the Government of West Bengal, the library has above 10,000 books.

এই সময়:২৯/০৮/২০২৫
30/08/2025

এই সময়:২৯/০৮/২০২৫

গত ২৬ এবং ২৭শে আগস্ট ২০২৫ রসপুর পিপলস্ লাইব্রেরীর সম্মুখে রসপুরের ভূমিপুত্র বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী শ্রীশ চন্দ্র মিত্...
28/08/2025

গত ২৬ এবং ২৭শে আগস্ট ২০২৫ রসপুর পিপলস্ লাইব্রেরীর সম্মুখে রসপুরের ভূমিপুত্র বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী শ্রীশ চন্দ্র মিত্রের স্মৃতিস্তম্ভে সামনে রডা কোম্পানির অস্ত্র লুণ্ঠনের ১১২ তম বর্ষ উদযাপন অনুষ্ঠান এবং যথাক্রমে দ্বিতীয় দিনে স্বাধীনতা সংগ্রামে আমতার ভূমিকা সম্বন্ধীয় আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এই মহতী অনুষ্ঠানে যৌথভাবে শ্রীশ চন্দ্র মিত্র স্মৃতি রক্ষা কমিটি এবং বুধবারের আড্ডা গোষ্ঠী, আমতা এক সুন্দর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছিল রসপুর পিপলস্ লাইব্রেরীর সভাকক্ষে। আমরা লাইব্রেরীর পরিচালনা সমিতির পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক বিশিষ্ট মানুষকে এবং প্রত্যেক অংশগ্রহণকারীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী দিনে আরও এই ধরনের আলোচনা আয়োজিত হবে , এবং আমরা অনুরোধ রাখি সমাজের বিভিন্ন ক্ষেত্রের এবং শ্রেণীর মানুষেকে, সকলে এই জাতীয় আলোচনায় অংশগ্রহণ করবেন। আগাম আমন্ত্রণ রইল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ সমাজ গড়ায় সকলে হাত লাগান। আগামীর পৃথিবী হোক আরো সুন্দর ও সচেতন।

#আমতা
#হাওড়া


রসপুর পিপলস্ লাইব্রেরী তে সসম্মানে পালিত হলো ৭৯তম স্বাধীনতা দিবস।
18/08/2025

রসপুর পিপলস্ লাইব্রেরী তে সসম্মানে পালিত হলো ৭৯তম স্বাধীনতা দিবস।

গত ৮ই অগাস্ট ২০২৫ মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হলো....
18/08/2025

গত ৮ই অগাস্ট ২০২৫ মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হলো....

গত ১১ই অগাস্ট ২০২৫ বর্তমান পত্রিকায় প্রকাশিত
18/08/2025

গত ১১ই অগাস্ট ২০২৫ বর্তমান পত্রিকায় প্রকাশিত

18/08/2025
আলিপুর বার্তা :  ০৫-- ১১ জুলাই , ২০২৫
05/07/2025

আলিপুর বার্তা : ০৫-- ১১ জুলাই , ২০২৫

২৬ জুন, শুক্রবার রথযাত্রার দিন সকালে আমতার রসপুর পিপলস লাইব্রেরীর আয়োজনে গ্রন্থাগারের নিজস্ব ভবনে কথায়- গানে-কবিতায় রবীন...
05/07/2025

২৬ জুন, শুক্রবার রথযাত্রার দিন সকালে আমতার রসপুর পিপলস লাইব্রেরীর আয়োজনে গ্রন্থাগারের নিজস্ব ভবনে কথায়- গানে-কবিতায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালিত হয়। প্রমিত সাঁত্রার উদ্বোধনী সংগীত "আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে" দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কবিদের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পাঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান অতিথিবৃন্দ। অতিথিদের বরণ করে নেন বর্ষা মন্ডল ও সাথী মান্না। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন গ্রন্থাগার পরিচালন সমিতির সম্পাদক অতনু মন্ডল। দুই কবিকে নিয়ে অসাধারণ বক্তব্য রাখেন

গ্রন্থাগারিক অনুপ মন্ডল, মুস্তাক আলি মন্ডল, প্রাক্তন খেলোয়াড় রাজেন্দ্র প্রসাদ ঘোষ প্রমুখ। কবিতা পাঠে অংশ নেন গ্রন্থাগারের প্রবীণ সদস্য জলধর বাগ সহ অনুপম মন্ডল, অনুরাগ দাস, সফিনা খান প্রমুখ। প্রমিত সাঁত্রা, পৌলমী সাঁত্রা ও স্নিগ্ধা দাসের গান শ্রোতাদের মুগ্ধ করে। গ্রন্থাগারের সভাপতি এবং স্নিগ্ধা দাসের যৌথ উপস্থাপনায় 'কর্ণকুন্তী সংবাদ'

শ্রোতাদের কাছে উপভোগ্য হয়ে ওঠে। আমতা থানার ওসি সংস্কৃতিপ্রেমী অজয় কুমার সিং এর অনুষ্ঠানের সাফল্য কামনায় শুভেচ্ছা বার্তা সকলকে অনুপ্রাণিত করে। নরেন্দ্রনাথ দেয়াশী এবং প্রণয় হাজবার বিশেষ সহযোগিতায় অনুষ্ঠান সার্থক রূপ পায়। গ্রন্থাগারের সভাপতি এবং সম্পাদকের সঞ্চালনা গুণে অনুষ্ঠানটি সর্বাঙ্গসুন্দর হয়ে ওঠে।

05/07/2025

Address

Rashpur, Amta
Howrah
711401

Opening Hours

Monday 11am - 5pm
Tuesday 11am - 5pm
Wednesday 11am - 5pm
Thursday 11am - 5pm
Friday 11am - 5pm
Saturday 11am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rashpur Peoples' Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category