হাওড়া জেলা অসংগঠিত শ্রমিক বার্তা

  • Home
  • India
  • Howrah
  • হাওড়া জেলা অসংগঠিত শ্রমিক বার্তা

হাওড়া জেলা অসংগঠিত শ্রমিক বার্তা দলমত নির্বিশেষে সমস্ত শ্রমিকদের জন্য চাই ন্যায্য মজুরি, সামাজিক সুরক্ষা আর আইনি অধিকার।

03/07/2026

🔴‌রাজ্যে ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর

নতুন ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর করল পশ্চিমবঙ্গ সরকার। শ্রমমন্ত্রী অর্জুন সিং এই ঘোষণা করেন। ১ জুলাই থেকেই এই নতুন মজুরি কার্যকর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই মজুরি কাঠামোতে দু’টি জোন করা হয়েছে, এ এবং বি। জোন ‘এ’-তে পুরসভা, নোটিফায়েড এলাকা, উন্নয়ন কর্তৃপক্ষ ও থার্মাল পাওয়ার প্লান্ট সংলগ্ন টাউনশিপ এলাকা। জোন ‘বি’-তে রয়েছে রাজ্যের বাকি অংশ। জোন ‘এ’-তে অধিকাংশ অদক্ষ শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারিত হয়েছে দৈনিক ৮০৬ টাকা। আর জোন 'বি'-র অদক্ষ শ্রমিকদের দৈনিক ৭৯৭ টাকা।

এছাড়া অর্ধদক্ষ বা ‘সেমি স্কিলড’দের জোন 'এ'-তে নূন্যতম মাসিক বেতন ৩১৬৩১ টাকা এবং জোন 'বি'-তে ৩০৭৩৩ টাকা করা হয়েছে।
দক্ষ বা ‘স্কিলড’ হলে জোন 'এ'- তে নূন্যতম বেতন ৩২৭৭৭ টাকা এবং জোন 'বি' ৩১,৮৭৭ টাকা । আর অত্যন্ত দক্ষ বা ‘হাইলি স্কিলড’ হলে জোন 'এ'-তে ন্যূনতম বেতন ৩৪০৫৪ টাকা এবং জোন 'বি'-তে ৩২৯৯০ টাকা।

মজুরির এই নতুন হার অটোমোবাইল গ্যারাজ, বিস্কুট শিল্প, বোতলজাতকরণ, ক্লিনিক্যাল ল্যাব, ক্যুরিয়ার সার্ভিস, হোটেল-রেস্তরাঁ, আইটি শিল্প, সিকিউরিটি সার্ভিস, বিউটি পার্লার, কাঠ ও আসবাব শিল্প সহ বিভিন্ন শিল্প ও পরিষেবার মোট ৩১টি নির্ধারিত ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রতিদিনের কাজের সময় হবে ৮ ঘণ্টা। সাপ্তাহিক ছুটির দিনে কাজ করালে শ্রমিকদের দ্বিগুণ হারে মজুরি দিতে হবে।

আজ উলুবেড়িয়া ALC দপ্তরে শ্রমিক সহায়তা কেন্দ্রর পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো।
22/06/2026

আজ উলুবেড়িয়া ALC দপ্তরে শ্রমিক সহায়তা কেন্দ্রর পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো।

22/06/2026
*বীরশিবপুর* -  প্যাটন কারখানার শ্রমিকরা  আদায় করে নিলেন তাঁদের দাবি  উলুবেরিয়া মহকুমার অন্তর্গত বীরশিবপুর ইন্ডাস্ট্রিয...
07/06/2026

*বীরশিবপুর* -

প্যাটন কারখানার শ্রমিকরা
আদায় করে নিলেন তাঁদের দাবি

উলুবেরিয়া মহকুমার অন্তর্গত বীরশিবপুর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারের অন্যতম কারখানা প্যাটন ইন্টারন্যাশনাল এর শ্রমিকরা সম্প্রতি এক ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আদায় করে নিলেন বেশ কিছু দাবি। শিল্পপতি সঞ্জয় বুধিয়ার এই কারখানায় তিন শিফটে প্রায় ১৮০০ শ্রমিক কাজ করেন। প্রায় ২৬ টি বিভাগে বিভক্ত এই কারখানায় কোন ইউনিয়ন নেই। মজুরি বৃদ্ধি, ওভারটাইমের রেট বৃদ্ধি, ইএসআইয়ের মেডিকেল বোর্ড গঠন প্রভৃতি নানা দাবি শ্রমিকদের মধ্যে বহু দিন ধরে দানা বাঁধছিল। কিন্তু তৃণমূলের স্থানীয় গুন্ডা নেতাদের চোখ রাঙ্গানি দেখে আন্দোলনে সামিল হওয়ার সাহস অর্জন করতে পারছিলেন না শ্রমিকরা। গত মাসে এই রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শ্রমিকরা আবার জোট বাঁধতে শুরু করেন। এই কারখানায় ই এস আই, পি এফ এর সুবিধা থাকলেও নানা অভাব অভিযোগ নিয়েই ভেন্ডার (S&IB) এর অধীনে মুখ বুজে শ্রমিকদের কাজ করতে হচ্ছিল। গত ২৫ শে মে কারখানার সমস্ত শ্রমিক কাজ বন্ধ করে কারখানার গেটে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন তাদের দাবি আদায়ের জন্য। শ্রমিকদের দাবি ছিল -
* মজুরি বৃদ্ধি * ওভার টাইমের মজুরি বৃদ্ধি * ছুটির দিনের আগের বা পরের দিন যে কোনো একটিতে (দুটিতেই নয়) উপস্থিতি বাধ্যতামূলক * ইএসআইয়ের আওতায় মেডিকেল বোর্ড গঠনের সুবিধা প্রভৃতি। ব্যাপক শ্রমিকের উপস্থিতিতে এই আন্দোলন চলতে থাকলে ম্যানেজমেন্ট ও ভেন্ডার কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে আলোচনায় বসে। স্থানীয় পুলিশবাহিনী কারখানা চত্বরে উপস্থিত হলেও ব্যাপক শ্রমিকদের উপস্থিতি দেখে সংযত থাকে। আলোচনায় শ্রমিকদের দাবি পত্র দেখে ম্যানেজমেন্ট তিন দিন সময় চায়। তিন দিনের পরেও ম্যানেজমেন্ট তরফে কোন ইতিবাচক প্রতিক্রিয়া না দেখতে পাওয়ার কারণে শ্রমিকরা ফের আন্দোলনে সামিল হন। ধর্ণা চলে সারা দিন সারা রাত। ২৯ শে মে শ্রমিকরা লিখিতভাবে সই স্বাক্ষর সহ তাঁদের দাবি পত্র এসডিও ও ভিডিওর দপ্তরে জমা দেয়। আর কারখানা গেটে ধর্ণা লাগাতার চলতে থাকে।
অবশেষে গত ৫ই জুন কারখানার ২৬ জন প্রতিনিধি ( প্রতি ডিপার্টমেন্ট থেকে একজন) হাওড়ার ডেপুটি লেবার কমিশনার (DLC) অফিসে এক বৈঠকে মিলিত হন এবং ম্যানেজমেন্ট ও ভেন্ডার এবং শ্রম কমিশনারের উপস্থিতিতে এক চুক্তি পত্রে স্বাক্ষরিত হয়। মালিক পক্ষ শ্রমিকদের প্রতিদিন ৪০ টাকা মজুরি বৃদ্ধি, ওভারটাইমের মজুরী ঘন্টা পিছু এক'শর পরিবর্তে দেড়'শ টাকা মজুরি মেনে নেয়। মেডিকেল বোর্ড গঠন সংক্রান্ত বিষয়ে সমস্যা সমাধানের জন্য ১৫ দিন সময় নেয় ম্যানেজমেন্ট। শ্রমিকদের বকেয়া এক মাসের মাইনে বর্তমান মাস মাইনের সাথে দেওয়া হবে বলে ম্যানেজমেন্ট চুক্তি পত্রে জানায়। আপাত ঐক্য মতের ভিত্তিতে কারখানা ফের স্বাভাবিক ভাবে চালু হয়ে যায়।
প্যাটন কারখানার শ্রমিকদের এই ঐক্যবদ্ধ সাহসী লড়াই পাশাপাশি থাকা অন্য কারখানার শ্রমিকদের আজ উদ্বুদ্ধ করছে। তবে স্বাধীন নিজস্ব ট্রেড ইউনিয়ন গড়ে তোলার প্রয়োজনীয়তা শ্রমিকরা স্পষ্ট ভাবে বুঝতে পারছেন এমন নয়। দাবি আদায় করতে আরো বহু পথ হাঁটতে হবে এই শ্রমিকদের। লড়তে হবে আরো বহু লড়াই।
- নিজস্ব সংবাদদাতা।
(*শ্রমিক সহায়তা কেন্দ্র* হাওড়া)

Address

Howrah

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাওড়া জেলা অসংগঠিত শ্রমিক বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category