31/05/2026
আজ মানিকচক ব্লক কমিউনিটি হলে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বিজেপি টিচার্স সেলের পক্ষ থেকে প্রাপ্ত সংবর্ধনা আমার কাছে অত্যন্ত গর্ব ও অনুপ্রেরণার বিষয়। এই সম্মান শুধু আমার নয়, মানিকচকের প্রতিটি মানুষের আশীর্বাদ ও বিশ্বাসের প্রতিফলন।
শিক্ষার উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং এলাকার সার্বিক অগ্রগতির লক্ষ্যে আগামী দিনেও সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার করছি।
সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।