08/04/2026
রাজ্য সরকারের সহযোগিতায় অশোকনগরে গড়ে ওঠা ওএনজিসি (ONGC) গ্যাস প্ল্যান্ট শিল্পোন্নয়নের পথে এক বড় পদক্ষেপ। হাবড়া-অশোকনগর জুড়ে প্রায় ৪০টি শিল্প ক্লাস্টার গড়ে উঠছে, যার ফলে প্রায় ২০,০০০ যুবকের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। কিষাণ মান্ডি ও কর্মতীর্থ প্রকল্প থেকে শুরু করে পানীয় জল প্রকল্প, সেতু নির্মাণ এবং মন্দির ও ধর্মীয় স্থানগুলোর সৌন্দর্যায়ন—মমতা বন্দ্যোপাধ্যায় এই অঞ্চলের জন্য এক সামগ্রিক উন্নয়নের রূপরেখা তুলে ধরেছেন। কর্মসংস্থান এবং পরিকাঠামো উন্নয়নের ওপর জোর দিয়ে বাংলা এগিয়ে চলেছে।
#মা_মাটি_মানুষের_সরকারের_প্রকল্পসমূহ