27/05/2026
মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়,
আপনার কাছে একজন সাধারণ মানুষের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় থাকা “বিশ্ব বাংলা” লোগোগুলো ভেঙে ফেলা হচ্ছে দেখে সত্যিই খুব কষ্ট লাগছে। এগুলোর সঙ্গে বাংলার পরিচয়, সৌন্দর্য এবং বহু মানুষের আবেগ জড়িয়ে আছে।
আমার ছোট্ট অনুরোধ, যদি সম্ভব হয় তাহলে লোগোগুলো ভেঙে না ফেলে সেগুলো সবুজ বা অন্য কোনো সুন্দর রঙে নতুনভাবে রং করে দেওয়া হোক। এতে রাজ্যের সৌন্দর্যও বজায় থাকবে এবং মানুষের মনেও ভালো লাগা থাকবে।
আপনারা নতুন সরকার হিসেবে এসেছেন, ভবিষ্যতে আপনারাও হয়তো নিজেদের মতো করে নতুন কিছু করবেন। কিন্তু প্রতি পাঁচ বছর অন্তর যদি আগের সরকারের তৈরি জিনিস ভেঙে ফেলা হয়, তাহলে শেষ পর্যন্ত জনগণের টাকাই নষ্ট হয়। রাজনীতি পরিবর্তন হতে পারে, কিন্তু জনগণের কষ্টের টাকায় তৈরি জিনিস বারবার নষ্ট হওয়া সত্যিই দুঃখজনক।
বাংলার জিনিস বাংলারই সম্পদ। মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু সুন্দর ও দরকারি জিনিসগুলো বাঁচিয়ে রাখলে মানুষ আরও খুশি হবে। তাই বিষয়টি একটু মানবিকভাবে বিবেচনা করার অনুরোধ রইল।
ধন্যবাদান্তে,
এমদাদুল হক