চাঁচল বাংলা পক্ষ - Chanchal Bangla Pokkho

  • Home
  • India
  • Chanchal
  • চাঁচল বাংলা পক্ষ - Chanchal Bangla Pokkho

চাঁচল বাংলা পক্ষ - Chanchal Bangla Pokkho বাংলা ও বাঙালীর অধিকারের পক্ষে রাজনৈতিক অদলীয় সংগঠন।
জয় বাংলা

18/12/2025

**আজ ভারতের পার্লামেন্টে ইতিহাস রচিত হল**
স্বাধীন ভারতে সেনায় বাঙালি রেজিমেন্টের দাবি তুললেন বাংলার সাংসদ, বাঙালি সাংসদ মমতা বালা ঠাকুর।
বীর সুভাষ বসুর জাতির রেজিমেন্ট চাই ভারতীয় সেনায়।

29/05/2025

বহিরাগত তোষণকারী তৃণমূল সরকারকে ধিক্কার! তৃণমূল বাংলার নিজের দল হলে বাংলা বাধ্যতামূলক করে পিছিয়ে আসত না। WBCS-এ বাংলা বাধ্যতামূলক করবে যে দল, সেই দল বাঙালির। WBCS-এ বাংলা বাধ্যতামূলক বাঙালির গণদাবি। বাংলা পক্ষ পথে নামছে তৃণমূল সরকারের এই বাংলা ও বাঙালি বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে।

23/08/2024

গুটখার প্যাকেট ফাটানো দেখেছো??
প্যাকেট ফাটানোর চিত্র দেখানো যায় না তো তার পরবর্তীতে গুটখার ফাটা প্যাকেট কেমন লাগে সেটা দেখো!!

সাঁতরাগাছি স্টেশনের সামনে রাস্তায় বাঙালি কমার্সিয়াল গাড়ির লাইন দাঁড়িয়ে থাকে।
সেখানে এক আগাছা ফ্রম 🅱️হারের "আহা রে গাঁন্রিভ" এসে এক বাঙালি চালককে লাইন থেকে বের করে সে ঢুকতে চায়। কিন্তু তার গাড়ি প্রাইভেট।

আসলে এরা এই ভাবেই বাংলার মাটিতে প্রতিটি ক্ষেত্রে বাঙালিকে আউট করতে চায়।
আজ একটা, কাল দুটো, পরের দিন ১০টা বাড়তে বাড়তে বাঙালি শূন্য এলাকা।

এসব হওয়ার আগে বাঙালি দাদারা তাকে বুঝিয়ে দেয় এটা বাংলা, এখন আর এই মাটিতে দাঁড়িয়ে "ভ্যিইয়া জ্বির গুন্ডা গার্দি" চলবে না। বাঙালির কোনো জায়গা দখল করতে পারবে না।

বাংলা পক্ষ বলে -
বাঙালি বাঙালি ভাই ভাই,
পাড়ায় পাড়ায় ঐক্য চাই!

05/07/2024

সিপিআই(এম) সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ধন্যবাদ বাংলা ভাষা ইস্যুতে রাজ‍্যসভায় বলার জন্য৷

বাংলার মাটিতে বাংলা ভাষা তথা বাঙালি জাতির উপর বহিরাগতদের আগ্রাসনের বিষয়ে ওনাকে এভাবে সরব হতে আহ্বান জানাই। দলীয় রাজনীতির ঊর্ধে জাতি- এই বিষয়টি উনি আশা করি উনি আগামীদিনে বুঝবেন।

02/07/2024

বাংলায় চাকরি করতে হলে বাংলা ভাষা শিখতে হবে না হলে বাংলা ছাড়তে হবে। বাঙালি জাগছে।
জয় বাংলা।

বাংলা পক্ষ মালদা জেলার সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত করা হলো আজকে। উপস্থিত ছিলেন মালদা জেলা পর্যবেক্ষক তথা শীর্ষ পরিষদ সদস্য ড...
09/06/2024

বাংলা পক্ষ মালদা জেলার সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত করা হলো আজকে। উপস্থিত ছিলেন মালদা জেলা পর্যবেক্ষক তথা শীর্ষ পরিষদ সদস্য ডক্টর আব্দুল লতিফ, চিন্ময় সরকার, বিদুর দাস এবং মালদা জেলা কমিটির সকল সহযোদ্ধাগণ।
জয় বাংলা

©সংবাদ প্রতিদিন
01/05/2024

©সংবাদ প্রতিদিন

সকল বাঙালিকে জানাই শুভ নববর্ষ ও প্রথম বাংলা রাজ্য দিবসের প্রীতি, শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। জয় বাংলা
14/04/2024

সকল বাঙালিকে জানাই শুভ নববর্ষ ও প্রথম বাংলা রাজ্য দিবসের প্রীতি, শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন।
জয় বাংলা

09/04/2024

**আপনি মালদা জেলার কোন বিধানসভায় থাকেন? মাঠে নেমে বাংলা পক্ষ করতে চান?**
বাংলা ও বাঙালির অধিকারের স্বার্থে লড়তে চান । অনেকদিন অনেকেই ফেসবুকে সমর্থন করছেন, অনেকেই যুক্ত হতে চেয়েও যুক্ত হতে পারেননি। এবার আমরা প্রত্যেক বিধানসভায় বাঙালিকে এক করতে চাই। নিজের নাম,বিধানসভা,যোগাযোগ নম্বর হোয়াটসঅ্যাপ করুন 7719224331এই নম্বরে।
জয় বাংলা

14/03/2024

Follow the channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaF0Y5u2phHSuQDLuk3f

মালদা জেলা বাংলা পক্ষর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন।বন্ধুদের যুক্ত করান।
জয় বাংলা

***Citizenship Amendment Rules (CAA) 2024 পুরো ভাঁওতা*** ***CAA এর মাধ্যমে নাগরিকত্ব পাবার কোনো গ্যারান্টি নেই*** ১। Cit...
12/03/2024

***Citizenship Amendment Rules (CAA) 2024 পুরো ভাঁওতা***
***CAA এর মাধ্যমে নাগরিকত্ব পাবার কোনো গ্যারান্টি নেই***

১। Citizenship Amendment Rules (CAA) 2024 এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া দূরের কথা, কোন হিন্দু বাঙালি নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবে না। কারণ যে কাগজগুলো বাংলাদেশের নাগরিক হবার প্রমাণ হিসেবে চাওয়া হয়েছে, সেই কাগজগুলো প্রায় কোন হিন্দু বাঙালির কাছেই নেই।
ক। বাংলাদেশ সরকারের ইস্যু করা পাসপোর্ট।
খ। বিদেশী নিবন্ধন অফিসারের ইস্যু করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা বসবাসের অনুমতি পত্র।
গ। বাংলাদেশ সরকারের ইস্যু করা জন্ম সার্টিফিকেট।
ঘ। বাংলাদেশের স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা স্কুল সার্টিফিকেট বা শিক্ষাগত শংসাপত্র।
ঙ। বাংলাদেশ সরকারের ইস্যু করা যে কোনো ধরনের পরিচয় পত্র।
চ। বাংলাদেশ সরকারের ইস্যু করা যে কোনো ধরনের লাইসেন্স বা শংসাপত্র।
ছ। বাংলাদেশের জমির দলিল বা ভাড়াটিয়া কাগজ।
জ। বাবা-মা বা দাদু-ঠাকুমা বা দাদু-ঠাকুমার মা-বাবা যে বাংলাদেশের নাগরিক ছিলেন তার প্রমাণপত্র।
ঝ। বাংলাদেশ সরকারের ইস্যু করা যেকোনো প্রমাণপত্র যা দেখলে বোঝা যায় আবেদনকারী বাংলাদেশের নাগরিক।
২। Citizenship Amendment Rules (CAA) 2024 এর মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করার আগে আপনাকে কোর্ট থেকে হলফনামা দিয়ে নিজেকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢোকা অনুপ্রবেশকারী ঘোষণা করতে হবে।
নিজেকে একবার অবৈধ অনুপ্রবেশকারী ঘোষণা করলে কেন্দ্রীয় সরকার যে কোন সময় আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড বাতিল করে দিতে পারে। আধার বাতিল হলে তার সাথে লিঙ্ক করা সব কিছু যেমন ব্যাঙ্ক একাউন্ট, গ্যাস, রেশন, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্যভাতা, বিধবাভাতা সহ সব ধরনের সরকারি সাহায্য ও অনুদান বন্ধ করে দিতে পারে। আপনার নামে ট্রেড লাইসেন্স থাকলে তা বাতিল করে দিতে পারে। কেন্দ্রীয় সরকার চাইলে আপনার জমি বাড়ি দোকান ইত্যাদি বাজেয়াপ্ত করতে পারে। আপনি D-Voter হয়ে যাবেন, তারপরে NRC করে আপনাকে ডিটেনশন ক্যাম্পে ভরে দিতে পারে।
৩। Citizenship Amendment Rules (CAA) 2024 এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করার জন্য আপনাকে স্থানীয়ভাবে খ্যাত প্রতিষ্ঠান (reputed community institution) থেকে যোগ্যতার শংসাপত্র নিয়ে জমা করতে হবে।
একবার ভাবুন, কোন প্রতিষ্ঠান আপনাকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করার সার্টিফিকেট দেবে? কেন দেবে? সে কেন আপনার দায়িত্ব নিতে যাবে? তাছাড়া স্থানীয়ভাবে খ্যাত প্রতিষ্ঠান বলতে কি বোঝানো হয়েছে এটাও পরিষ্কার নয়।
৪। CAA লাগু হয়েছে বলে ভুল প্রচার করা হচ্ছে। আজ, এই মুহূর্তে কোন হিন্দু বাঙালি চাইলেও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না। কারণ আবেদন জমা করতে হবে জেলা স্তরের কমিটির কাছে, এবং তারা সেই আবেদন কেন্দ্রীয় ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে পাঠাবে। জেলা স্তরের কমিটি এবং কেন্দ্রীয় ক্ষমতাপ্রাপ্ত কমিটি গঠন করাই হয়নি এবং কিভাবে তা গঠন করা হবে সেটাও ঘোষণা করা হয়নি।
৫। উদ্বাস্তু হিন্দু বাঙালি হলেই নাগরিকত্ব পাবে না। বাংলাদেশ বা পাকিস্তান থেকে আসার কাগজ প্রমাণ হিসাবে জমা করতে হবে। সেই কাগজ ভেরিফিকেশন করা হবে। জেলা স্তরের কমিটি গঠন হলে তারা প্রত্যেকটি আবেদন এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করবে।
এবার ভাবুন, যদি আপনি ওপরে লেখা কাগজগুলো জোগাড় করে নাগরিকত্বের জন্য আবেদন করেন, তারপর সেগুলো ভেরিফিকেশন কিভাবে হবে? বাংলাদেশ সরকারের ইস্যু করা উপরিউক্ত যে কোনো কাগজ কে ভেরিফাই করবে? বাংলাদেশ সরকার কোনভাবেই ভেরিফাই করবে না। ততক্ষণে আপনি নিজেকে অবৈধ অনুপ্রবেশকারী ঘোষণা করে দিয়েছেন। এবার যদি আপনার নাগরিকত্বের জন্য আবেদন খারিজ করে আপনাকে বিদেশি ঘোষণা করে দেওয়া হয়? তখন কোথায় যাবেন?
৬। আপনার যদি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড থাকে, তাহলেই আপনি ভারতীয় নাগরিক। এই পরিচয়পত্রগুলো থাকার পরেও আপনি যদি নিজেকে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী ঘোষণা করেন, তারমানে আপনি এই পরিচয়পত্রগুলো করার সময় নিজেকে ভারতীয় বলে ঘোষণা করেছিলেন, সেটা সর্বৈব মিথ্যা ছিল। শুধুমাত্র এই যুক্তি দিয়েই আপনার নাগরিকত্বের আবেদন খারিজ করে দিতে পারে কেন্দ্রীয় সরকার।
সুতরাং ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড থাকলেই আপনি ভারতীয় নাগরিক। CAA আইনের মাধ্যমে আপনি আলাদা কিছুই পাবেন না। উল্টে এসব করতে গিয়ে হয়রানি, টাকা পয়সার খরচ, মানসিক যন্ত্রণা ভোগ করতে হবে। অতএব নিজেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঘোষণা করে নিজেকে আর নিজের পরিবারকে বিপদের মুখে ফেলবেন না।

Address

Chanchal
Chanchal

Alerts

Be the first to know and let us send you an email when চাঁচল বাংলা পক্ষ - Chanchal Bangla Pokkho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to চাঁচল বাংলা পক্ষ - Chanchal Bangla Pokkho:

Share