Champahati Swasthyamela Welfare Society

Champahati Swasthyamela Welfare Society A Charitable Society

চম্পাহাটি স্বাস্থ্যমেলা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ২০০৫ সাল থেকে চলে আসা এই টুর্নামেন্টের এই বছরের আয়োজন ছিল অত্যন্...
31/01/2026

চম্পাহাটি স্বাস্থ্যমেলা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ২০০৫ সাল থেকে চলে আসা এই টুর্নামেন্টের এই বছরের আয়োজন ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। গত ২৩শে জানুয়ারি দেশবরেণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিশিষ্ট সংগীতশিল্পী জুবিন গার্গ এবং আমাদের সংগঠনের একনিষ্ঠ সদস্য শান্তনু নস্করকে শ্রদ্ধা জানানো হয়েছিল। মাননীয়া কণিকা মন্ডল-এর তত্ত্বাবধানে নটরাজ কলা মন্দিরের পক্ষ থেকে এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সুব্রত দত্ত সহ চারজন রেফারি অত্যন্ত দক্ষতার সাথে সারাদিন ধরে ম্যাচ পরিচালনা করেন।

প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করেছিল। মোহামেডান এফসি বনাম মৈত্রী সংঘ (কালিকাপুর)-এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছিল। ২-০ গোলে মোহামেডান এফসি চ্যাম্পিয়ান হয়। চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হয় - স্বর্গীয় মন্টু কুমার রায় স্মৃতি ট্রফি এবং রানার্স দলের হাতে তুলে দেওয়া হয় স্বর্গীয় সুধাশংকর রায় স্মৃতি ট্রফি।

একটি আকর্ষণীয় সেলিব্রিটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল, যেখানে মুখোমুখি হয়েছিল মোহনবাগান একাদশ এবং ইস্টবেঙ্গল একাদশ। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-১ গোলে খেলা ড্র হয়। মোহনবাগান দলের হয়ে গোল করেছিলেন শুভজিৎ মজুমদার, এবং ইস্টবেঙ্গল দলের হয়ে গোল পরিশোধ করেছিলেন ষষ্ঠী দুলে।
দুই দলের হয়ে খেলেছেন -

মোহনবাগান একাদশ
১) শম্ভু মিস্ত্রী
২) দীপক মন্ডল, ভারত
অর্জুন পুরস্কার প্রাপ্ত
৩) মেহেরাজউদ্দিন ওয়াড়ু, মোহনবাগান, মোহামেডান
৪) ডেনসান দেবদাস, মোহনবাগান
৫) পঙ্কজ মৌলা
৬) ফারদিন আলি মোল্লা
৭) শুভজিত মজুমদার
৮) জিয়াউল শেখ
৯) রবীন বলদে
১০) সাজ্জাদ শেখ

ইস্টবেঙ্গল একাদশ
১)জয়ন্ত পাল
২) অর্ণব মন্ডল, ভারত, ইস্টবেঙ্গল, ইউনাইটেড স্পোর্টস
৩) সৌমিক দে, ইস্টবেঙ্গল
৪) রহিম নবি
৫) দীপঙ্কর রায়, ইস্ট বেঙ্গল
৬) ষষ্ঠী দুলে
৭) ফরিদ আলি মোল্লা
৮) সুজয় গাঙ্গুলী
৯)
১০) বাপ্পা রাজ

পুরো টুর্নামেন্টটি সকাল ১০:৩০ টা থেকে শুরু হয়ে বিকাল ৫:১৫ মিনিট পর্যন্ত চলেছিল। মাঠের শৃঙ্খলা ছিল চোখে পড়ার মতো এবং কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছিল।

ফুটবল টুর্নামেন্টে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -
১. মাননীয় শ্রী বসন্ত শেঠিয়া, কর্ণধার, এইচ এইচ পি হসপিটাল
২. মাননীয় শ্রী সুব্রত রায়, ইন্ডিয়ান আর্মি ভেটেরান (আর্মি অর্ডন্যান্স কর্পস)
৩. মাননীয় শ্রী আজিজুল হক, সিইও, টাইকুন্স জুয়েলারি প্রাঃ লিঃ
৪. মাননীয় শ্রী মনোজ খেড়িয়া, বিশিষ্ট সমাজসেবী
৫. ডাঃ ওমর চৌধুরী, পেন ম্যানেজমেন্ট
৬. মাননীয় শ্রী সুজয় গাঙ্গুলি, সিইও, এইচ এইচ পি হসপিটাল
৭. মাননীয় শ্রী প্রতাপ পাত্র, ওসি, জিআরপি

চম্পাহাটি স্বাস্থ্যমেলা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এলাকার অগণিত বাসিন্দা এবং দূর-দূরান্ত থেকে আসা দর্শকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও করজোড়ে প্রণাম জানাচ্ছি। আগামী বছর আবারও রেলমাঠে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে।

25/01/2026 রবিবাসরীয় ক্যাম্পে আজ আমাদের রোগীর সংখ্যা 302 জন জেনারেল  পেশেন্ট ২০৭ জন এবং চোখের পেশেন্ট ৯৫ জন....অগণিত মা...
26/01/2026

25/01/2026 রবিবাসরীয় ক্যাম্পে আজ আমাদের রোগীর সংখ্যা 302 জন জেনারেল পেশেন্ট ২০৭ জন এবং চোখের পেশেন্ট ৯৫ জন....অগণিত মানুষের সহযোগিতা আমাদেরকে সমৃদ্ধ করছে...ধন্যবাদ সকলকে 🙏🙏"এগিয়ে চলার মন্ত্র মোদের পিছিয়ে পড়ার নয়"🙏

২৩ শে জানুয়ারি ২০২৬ সকাল ন'ঘটিকা চম্পাহাটি রেল মাঠে স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সকল ক্রীড়া প্রেমী মা...
08/01/2026

২৩ শে জানুয়ারি ২০২৬ সকাল ন'ঘটিকা চম্পাহাটি রেল মাঠে স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সকল ক্রীড়া প্রেমী মানুষদের জানাই সাদর আমন্ত্রণ🙏🙏

23/12/2025

মহান দেশনেতা দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে.. চাম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে..২২ এবং ২৩শে জানুয়ারি চাম্পাহাটি রেল মাঠে.অনূর্ধ্ব ২৩ ফুটবল টুর্নামেন্টে আপনাদের সাদর আমন্ত্রণ🙏🙏

দীর্ঘ পাঁচ বছর ধরে প্রতি রবিবাসরীয় বিনামূল্যে স্বাস্থ্য ''পরিষেবার-আন্তরিক-পরিবেশনা''। মানবজ্যোত চ্যারিটেবল ট্রাস্ট, আথা...
09/12/2025

দীর্ঘ পাঁচ বছর ধরে প্রতি রবিবাসরীয় বিনামূল্যে স্বাস্থ্য ''পরিষেবার-আন্তরিক-পরিবেশনা''।

মানবজ্যোত চ্যারিটেবল ট্রাস্ট, আথা ফাউন্ডেশন, বিবেকানন্দ চ্যারিটেবল ট্রাস্ট, কালিকাপুর নার্সিং হোম, নিউ চিলড্রেনস ওন হ্যাভেন স্কুল, তাঁদের সহযোগিতায় আমাদের এই কর্মকাণ্ড মানুষের পরিষেবা দেওয়ার কাজ আমরা জারি রাখতে পেরেছি।
৭ই ডিসেম্বর ২০২৫, আরও একটা রবিবার, সেই রবিবারে তিন শতাধিক মানুষের সমাগম।
দুইজন জেনারেল ফিজিশিয়ান, ঔষধসহ চিকিৎসা, দন্ত বিশেষজ্ঞ ডাঃ অয়ন ভট্টাচার্য্য, এবং পেন ম্যানেজমেন্টের ডাক্তার ওমর খায়ুম চৌধুরী, বিভিন্ন স্যাম্পেলসহ পরিষেবা দেন।
এদিনের ক্যাম্পে যাঁরা বিশেষভাবে পাশে থাকলেন - করবী সাহা, ডাঃ শ্যামলেন্দু মণ্ডল, অমিত মণ্ডল, রত্না মণ্ডল, সৌমশ্রী নস্কর, বুলবুল বাবু, অ্যাডভোকেড পৃথ্বীজয় দাস সহ বেশ কয়েকজন মানুষের কাছে আমরা কৃতজ্ঞ।
বিতরণ করা হয় শীত বস্ত্র, এবং বেশ কয়েকজন মানুষকে লাঠি প্রদান করা হয়, বাচ্চাদের জামাকাপড় সহ হরলিক্স ও দুপুরের আহারের ব্যবস্থা করা হয়।
তিনজন নতুন মেম্বারের হাতে টি-শার্ট তুলে দেওয়া হয়
প্রতি রবিবার বেশ কিছু মানুষের পাশে থেকে তাদের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য।

08/12/2025

স্বাস্থ্যমেলার তারিখ পরিবর্তন হবে। আগামীতে বিস্তারিত জানানো হবে।

23/11/2025

পাশে চাই🙏সাথে চাই

পরিষেবার ♥️আন্তরিক♥️ পরিবেশনl♥️রবিবাসরীয় স্বাস্থ্য শিবির...মানবজত চারিটেবল ট্রাস্ট ও চম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েলফেয়...
23/11/2025

পরিষেবার ♥️আন্তরিক♥️ পরিবেশনl♥️
রবিবাসরীয় স্বাস্থ্য শিবির...মানবজত চারিটেবল ট্রাস্ট ও চম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে পাঁচ বছর ধরে মানব সেবার ব্রত অবিরাম.....সহযোগী বন্ধু প্রতিষ্ঠান......atha ফাউন্ডেশন,নিউ চিল্ডেন্স ওন হ্যাভেন স্কুল,বিবেকানন্দ চ্যারিটেবল ট্রাস্ট ও কালিকাপুর নার্সিংহোম🙏.......সম্পূর্ণ বিনামূল্যে ঔষধ ,চোখের ছানির অপারেশন,ডাক্তারি পরামর্শ........অগণিত মানুষের নিঃস্বার্থ সহযোগিতা🙏 এবং সংগঠনের কিছু তরুণ ♥️তুর্কীদের ....গরিব গুর্ব মানুষগুলোর পাশে দাঁড়াবার অঙ্গীকার💪আর আমাদের ক্যাপ্টেন প্রসেনজিৎ মিস্ত্রির অদম্য মনের জোর .........আজ ক্যাম্পে রোগীর সংখ্যা আড়াইশো....যারা সোশ্যাল মিডিয়া দেখেন গরিব-গুর্বো মানুষগুলোকে খবর দিন....আর যারা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সঙ্গে কাজ করতে চান...ইচ্ছে প্রকাশ করে প্রতি রবিবার আসুন🙏

সগৌরবে মানুষের পরিষেবা দিতে আবারো স্বাস্থ্য মেলা 2025 উপস্থিত হতে চলেছে..... চাম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাই...
09/11/2025

সগৌরবে মানুষের পরিষেবা দিতে আবারো স্বাস্থ্য মেলা 2025 উপস্থিত হতে চলেছে..... চাম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আগাম অভিনন্দন কুর্নিশ জানিয়ে রাখছি...যেভাবে বিগত বছরগুলোতে পাশে থেকেছেন এ বছরও সার্বিকভাবে পাশে থাকার জন্য বিনম্র আবেদন রইল🙏🙏

26/10/2025

পাঁচ বছর ধরে আমাদের মূল পরিষেবা চলছে প্রতি রবিবাসরীয় ক্যাম্প💪যেখানে ফ্রি ডক্টর কনসালটেন্সি ফ্রিতে মেডিসিন ফ্রিতে চোখের অপারেশন , চশমাসহ যেকোনো দুস্থ মানুষের পরিষেবায় আমরা ৩৬৫ দিন সাথে আছি ছিলাম থাকবো💪👊এ প্রতিশ্রুতি অন্তরের এ প্রতিশ্রুতি হৃদয়ের এ প্রতিশ্রুতি গরিব অসহায় মানুষগুলোর পাশে থাকার♥️🙏♥️🙏♥️

26/10/2025

৩৬৫ দিন মানুষের প্রয়োজনে লড়াইয়ের ময়দানে আমরা💪♥️🙏এখানে কোন দেনা পাওনা নেই যেটুকু আছে অগাধ ভালোবাসা♥️রক্তের প্রয়োজনে রক্তের বন্ধনে আজ নিউটাউনে আমরা..সাথে থাকুন পাশে থাকুন♥️🙏

Address

Champahati, South 24 Parganas
Champahati
743330

Alerts

Be the first to know and let us send you an email when Champahati Swasthyamela Welfare Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Champahati Swasthyamela Welfare Society:

Share

Category