12/04/2020
🌺শ্রীশ্রীবাবামণির অমৃতবাণী🌺963
🌸🌸🌸"গ্রন্থপাঠের উদ্দেশ্য
কেবল চিত্ত-বিনোদন নহে। জ্ঞান
অর্জ্জনই তাহার মুখ্য লক্ষ্য। কারণ,
অর্জ্জিত জ্ঞানকে কাজে লাগাইয়া
জীবনকে উন্নত এবং সর্ব্বজনের
পক্ষে শুভঙ্কর করিয়া গড়িয়া
তুলিতে হইবে। অধ্যয়ন খোশ-
খেয়ালের ব্যাপার নহে, অধ্যয়ন
একটা তপস্যা। তপঃসাধন-কালে
মানুষকে পবিত্র থাকিতে হয়, দৈহিক
ও মানসিক শুচিতা রক্ষার দিকে
দৃষ্টি দিতে হয়। যে সকল গ্রন্থ পাঠ
করিলে মনের ভিতরে আদিম যুগের
অশাসিত রিপুকুল উচ্ছৃঙ্খল
উন্মত্ততায় হুড়াহুড়ি আরম্ভ করিয়া
দিবে, সেই সকল গ্রন্থকে তোমার
পাঠাগারে ঢুকিতে দিও না। মানুষের
বিদ্যা, বুদ্ধি, প্রতিভা ও অধ্যবসায়
যখন পাঠক-পাঠিকাবর্গের অন্তরে
ঘৃণিত লালসার উৎপাদক হয়,
তখন কোনও লেখক আর জন-
সমাজের শ্রদ্ধার দাবী করিতে অধী-
কারী থাকেন না। লেখার বা বাক্যের
মধ্য দিয়া যাঁহাদের চিন্তা অপর
মানুষকে উন্নতি-মুখিনী প্রেরণা
যোগাইয়া যাইতে সমর্থ, তাঁহাদেরই
পক্ষে কথা বলা সার্থক, তাঁহাদেরই
পক্ষে গ্রন্থ রচনা সফল। ছাপার
হরফে কোনও কিছু দেখিলেই মনে
মনে ভাবিয়া বসিও না যে, তোমার
গোলোক-বৈকুন্ঠ লাভ হইয়া গেল।
অনেক শহরে চাকচিক্যময় পাই-
খানারও প্রাচুর্য্য থাকে।" 🌸🌸🌸
গ্রন্থঃ"অঃ-সঃ" ২৩শ খণ্ড, পৃঃ ৮।
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺