02/09/2026
২ সেপ্টেম্বর -- প্রবল বৃষ্টির মধ্যে আজ দুপুর ২.৩০ টায় বর্ধমান ডিস্ট্রিক্ট সিকিউরিটি এণ্ড কো-ওয়ার্কমেন্স ইউনিয়ন, পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে সহ শ্রমাধক্ষ্য (বর্ধমান সদর উত্তর)-কে কর্মরত সিকিউরিটি দাবীপত্র পেশ করা হয়।
দাবী সমূহ নিম্নরূপ --
১. শ্রমিক বিরোধী ৪টি শ্রম কোড অবিলম্বে বাতিল করতে হবে।
২. সকল শ্রমিককে সচিত্র পরিচয় পত্র এবং নিয়োগ পত্র দিতে হবে।
৩. সকল কর্মীকে ইপিএফ, ই এস আাই, বোনাস, বার্ষিক ছুটি, মাতৃত্বকালীন সুবিধা, গ্র্যাচুইটি এবং দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ দিতে হবে।
সহ ১১ দফা দাবীতে ডেপুটেশন দেওয়া হয়।
১. বর্ধমান বিশ্ববিদ্যালয়;
২. কৃষি সেচ;
৩. বর্ধমান হাসপাতাল;
৪. রেনেসাঁ টাউনশীপ;
৫. অনাময়;
৬. পূর্ত ভবন -- সহ ইউনিটগুলির নেতৃত্ব ও কর্মীরা এই ডেপুটেশনে অংশ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন ইউনিয়নের জেলা সভাপতি অঞ্জন বিশ্বাস, সম্পাদক ঘনশ্যাম সরকার।