Debarghya Foundation

Debarghya Foundation পথশিশু আর পথপশুদের জন্য সবসময় উদ্যোগী আমরা। ওদের মুখে হাসি দেখার জন্যই আমাদের ছুটে চলা সারাক্ষণ।

 #দেবার্ঘ্য_ফাউন্ডেশন... #এবার_পুজো_ওদেরও_হোক... ্ষ... #দ্বিতীয়_দিন...শান্তিনিকেতন থেকে কোপাই স্টেশন যাওয়ার পথে স্টেশনের...
17/09/2026

#দেবার্ঘ্য_ফাউন্ডেশন...
#এবার_পুজো_ওদেরও_হোক...
্ষ...
#দ্বিতীয়_দিন...
শান্তিনিকেতন থেকে কোপাই স্টেশন যাওয়ার পথে স্টেশনের একটু আগে ডানদিকে ঘুরে কিলোমিটার দুয়েক গেলে "সৃজন"-এর দেখা মেলে। প্রতি রবিবার সেখানে প্রায় দেড়শো কচিকাঁচার ভিড়। শহর ছাড়িয়ে বেশ খানিকটা মেঠো পথ ধরে এগোলে ওদের সবার ঘর। ইচ্ছে আছে কিন্তু উপায় নেই। ওদের সেই ইচ্ছেতেই ডানা এঁকে দিয়েছে সৃজন। আঁকা শিখছে, নাচ শিখছে, আনন্দে মাতছে। সৃজনের কর্ণধার কালীকৃষ্ণদা পুজোর আগে ওদের নতুন জামা উপহার দেওয়ার ইচ্ছে প্রকাশ করে একটি পোস্ট করেছিলেন। তখনই আমরা দাদার সঙ্গে যোগাযোগ করে এক তৃতীয়াংশ শিশুকে নতুন জামা উপহার দেওয়ার কথা জানায়। সৃজনের কিছু ছানা এবার আমাদের #অপু_দুর্গা। আশা রাখছি অন্যান্য বাচ্চাদেরও নতুন জামা উপহারের দায়িত্ব কেউ কেউ বা কোনও সংস্থা নিয়েই নেবেন। তারপর এক শারদপ্রাতে আমরা পৌঁছে যাব ওদের কাছে। আর একটা মাস, এখন আমাদের চূড়ান্ত ব্যস্ততা।

 #দেবার্ঘ্য_ফাউন্ডেশন... #এবার_পুজো_ওদেরও_হোক... ্ষ... #প্রথম_দিন...ক্যালেন্ডারে সেপ্টেম্বর মানেই একদিকে যেমন পুজো পুজো ...
09/09/2026

#দেবার্ঘ্য_ফাউন্ডেশন...
#এবার_পুজো_ওদেরও_হোক...
্ষ...
#প্রথম_দিন...
ক্যালেন্ডারে সেপ্টেম্বর মানেই একদিকে যেমন পুজো পুজো গন্ধ আকাশে বাতাসে, আমাদেরও তেমনই পথে পথে ঘোরার দিন এল। সকাল থেকে ঘুরে ঘুরে বিকেল পেরিয়ে সন্ধ্যা নামে। আমাদের #অপু_দুর্গাদের জামার মাপ নেওয়ার কাজ চলতে থাকে। তারপর পুজোর আগে একদিন #নতুন_জামা_উপহার নিয়ে ছুটতে ছুটতে পৌঁছে যাই আমরা। ওদের হাসিমুখগুলো, আহা আমাদের সারাবছর ভুলিয়ে রাখে। গত নয় বছর ধরে ওদের মুখে হাসি ফুটিয়ে এবার দশম বর্ষে আমরা। বিশ্বাস করুন, খুব আবেগপ্রবণ এবার আমরা। উদযাপন হবে দারুণভাবে। প্রয়োজন আপনাদের সহযোগিতার। ওদের খুঁজে দিয়ে কিংবা আর্থিকভাবে আপনারা সাহায্য করতে পারেন। হাতে হাত রেখে পথ চলতে পারেন। সব পথই রইল খোলা। আন্তরিক আমন্ত্রণ।

 #দেবার্ঘ্য_ফাউন্ডেশন... #স্বাধীনতা_দিবস_উদযাপন...আজ, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনে দেবার্ঘ্য ফাউন্ডেশনের পক্ষ থেকে শি...
15/08/2026

#দেবার্ঘ্য_ফাউন্ডেশন...
#স্বাধীনতা_দিবস_উদযাপন...
আজ, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনে দেবার্ঘ্য ফাউন্ডেশনের পক্ষ থেকে শিবম, রঞ্জন এবং প্রীতম পৌঁছে গিয়েছিল নুরপুর আমবাগান গ্রাম উন্নয়ন সমিতিতে। সেখানে সুকেশদার সহযোগিতায় দুটি বিভাগে (প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী ক বিভাগ এবং সপ্তম থেকে দশম শ্রেণী খ বিভাগ) হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। কচিকাঁচারা খুবই উৎসাহী ছিল এই বিষয়টি নিয়ে। পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিল সৌম্যদা, দেবস্মিতা এবং দেবার্ঘ্য। আনন্দের মধ্যে দিয়ে কেটে গেল দিনটা।

 #দেবার্ঘ্য_ফাউন্ডেশন... #এবার_পুজো_ওদেরও_হোক... ্ষ...শুরুটা করেছিলাম ২০১৭ সালে। তখন আমরা কেউ কলেজ পড়ুয়া, কেউ বা চাকরি অ...
29/07/2026

#দেবার্ঘ্য_ফাউন্ডেশন...
#এবার_পুজো_ওদেরও_হোক...
্ষ...
শুরুটা করেছিলাম ২০১৭ সালে। তখন আমরা কেউ কলেজ পড়ুয়া, কেউ বা চাকরি অথবা ব্যবসার জন্য প্রস্তুতি নিচ্ছি। চোখের নিমেষে পেরিয়ে গেল ন'টা বছর। এখন আমরা প্রত্যেকে নিজের নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত, সবার সংসার হয়েছে। তবু আজও আমাদের #অপু_দুর্গাদের হাসিমুখগুলো সবকিছুর ঊর্ধ্বে। প্রতিবার পথে প্রান্তরে ওদের সঙ্গে দেখা হয়, উপহার বিনিময় হয়। এবার যেহেতু দশম বর্ষ তাই নতুন কিছু ভাবনাও আমাদের আছে।
১. প্রতিবারের মতো এবারও একইভাবে ওদের জামার মাপ নিয়ে জামা কিনে/বানিয়ে উপহার দেওয়া হবে।
২. দশম বর্ষ তাই দশটি পুজো কমিটির সঙ্গে আমরা সমাজসেবামূলক কাজ করব।
৩. আমাদের এলাকার বিভিন্ন স্টার্ট আপ ব্যবসায়ীদের ব্যবসা (যেমন শাড়ি, কুর্তি, জুয়েলারি বিক্রি করেন যাঁরা) একদম বিনামূল্যে প্রমোট করব আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে।
আপাতত এইটুকু ভেবেছি। পাশে চাই আপনাদের। এত বছর লাগাতার মানুষের জন্য কাজ করে যাওয়া তো আপনাদের জন্যই সম্ভব হয়েছে। আপনাদের অর্ঘ্যেই তো পরিপূর্ণ হই আমরা। সঙ্গে থাকুন। আপনাদের অগ্রিম ধন্যবাদ জানাই।

27/10/2025

#দেবার্ঘ্য...
#দীপশিখা_জ্বালিয়ে...
#দ্বিতীয়_বর্ষ...
মৃৎশিল্পীদের পাশে থাকার জন্য এবং আমাদের উৎসাহিত করার জন্য ধন্যবাদ জানাই আপনাদের। আসছে বছর আবার হবে।

21/10/2025

#দেবার্ঘ্য...
#দীপশিখা_জ্বালিয়ে...
#দ্বিতীয়_বর্ষ...
মৃৎশিল্পীদের পাশে থাকার জন্য এবং আমাদের উৎসাহিত করার জন্য ধন্যবাদ জানাই আপনাদের।

Address

Bolpur
731204

Telephone

+919002706293

Website

Alerts

Be the first to know and let us send you an email when Debarghya Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category