ISF Bankura Block-1

ISF Bankura Block-1 ISF BANKURA BLOCK -1

12/01/2026
23/12/2025

07/10/2025

প্রধান বিচারপতি বি আর গাভাইকে আদালত চত্বরে হেনস্থা করার প্রতিবাদে আইএসএফ কেন্দ্রীয় কমিটির বিবৃতি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই-এর ওপর জুতো ছোঁড়ার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি। গতকালই এই হতচকিত করে দেওয়ার মতন ঘটনাটি ঘটেছে। রাকেশ কিশোর নামে ঐ ব্যক্তি, যিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবী করেছে দল। কিন্তু দেখা যাচ্ছে আটক করেও পরে পুলিশ এই বর্ষীয়ান আইনজীবীকে মুক্তি দিয়েছে কেননা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি। তাছাড়া, প্রধান বিচারপতির কার্যালয়ের পক্ষ থেকেও তাঁকে ছেড়ে দিতে অনুরোধ করা হয়। তবে সংবাদ অনুযায়ী সুপ্রিম কোর্টের বার কাউন্সিল তাঁকে বহিষ্কার করেছে।

আদালতের এজলাসে এই ধরণের অভূতপূর্ব কাণ্ড খুবই জঘন্য ও নিন্দাজনক। এই জুতো ছোঁড়ার সময় তিনি নাকি সনাতন ধর্মের নামে শ্লোগানও দেন। দেখা যাচ্ছে, ইদানিংকালে বিজেপির নেতৃত্ব, তাদের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা জাতপাত ভিত্তিক, সাম্প্রদায়িক ও মনুবাদী চিন্তাধারা ধারাবাহিকভাবে ব্যক্ত করে চলেছেন। তাদের এই কার্যকলাপ এই ধরণের ঘটনাকে আরো বেশি করে উৎসাহ যোগাচ্ছে।
৭/১০/২৫

Address

BHIKURDIHI
Bankura
722146

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when ISF Bankura Block-1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share