ছোট্টো প্রয়াস - Chotto Prayas

ছোট্টো প্রয়াস - Chotto Prayas We want to see the smiles around us by cleaning the garbages of this nature and serving the needy. Please support us so that we can go ahead with our dream.

If you wanna be a part of our team then please let us know.

আমরা সবাই জানি, রক্তদান মহৎ দান। এই গ্রীষ্মকালীন পরিস্থিতিতে প্রায় প্রতিটি ব্লাড সেন্টারেই রক্তের সংকট দেখা দিয়েছে। এক...
18/05/2026

আমরা সবাই জানি, রক্তদান মহৎ দান। এই গ্রীষ্মকালীন পরিস্থিতিতে প্রায় প্রতিটি ব্লাড সেন্টারেই রক্তের সংকট দেখা দিয়েছে। একজন দায়িত্ববান মানুষ হিসেবে আমাদের কর্তব্য এই রক্তসংকট কমানোর চেষ্টা করা। আমাদের সকলের উচিত নিজে রক্তদান করা এবং অন্যদেরও রক্তদানে উৎসাহিত করা।
রক্ত যেহেতু কোনো মেশিন দিয়ে তৈরি করা যায় না, তাই রক্তের চাহিদা একমাত্র রক্তদানের মাধ্যমেই পূরণ করা সম্ভব।
🩸
গতকাল (১৭/০৫/২০২৬) "সাহায্য" ও "ওন্দা যুব সমাজ" সংগঠনের রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই।
উনাদের এই মহৎ উদ্যোগে উপস্থিত থাকতে পেরে আমরাও অনেক খুশি।
💙
Specially thanks to all the blood donors
🙏

FACEBOOK I'D:
https://www.facebook.com/profile.php?id=100078120272645&mibextid=ZbWKwL
FACEBOOK PAGE:
https://www.facebook.com/chottoprayas2021?mibextid=ZbWKwL
INSTAGRAM I'D:
https://instagram.com/chottoprayas2021?igshid=MmVlMjlkMTBhMg==
TELEGRAM GROUP:
https://t.me/chottoprayas

আমরা “ছোট্টো প্রয়াস”-এর পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের নতুন উদ্যোগ “হাতেখড়ি” নৃত্য শিক্ষাকেন্দ্রে...
11/05/2026

আমরা “ছোট্টো প্রয়াস”-এর পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের নতুন উদ্যোগ “হাতেখড়ি” নৃত্য শিক্ষাকেন্দ্রের পথচলা ইতিমধ্যেই সুন্দরভাবে শুরু হয়েছে। ছোট ছোট কচিকাঁচাদের নাচের মাধ্যমে সংস্কৃতি ও সৃজনশীলতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।

গতকাল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের “হাতেখড়ি”-র ক্ষুদে ছাত্রছাত্রীদের নিয়ে অত্যন্ত সুন্দর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি পালন করা হয়। কবিগুরু Rabindranath Tagore-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে ছোট্টদের নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করে। তাদের উৎসাহ, আনন্দ এবং অংশগ্রহণ আমাদের সকলকে সত্যিই মুগ্ধ করেছে।

এছাড়াও, ১০.০৫.২০২৬ তারিখে শ্রী গৌতম চ্যাটার্জী ও শ্রীমতী সুমিতা চ্যাটার্জী মহাশয়ের ২৯তম বিবাহ বার্ষিকী উপলক্ষে তাঁরা সাধ্যমতো আমাদের ছাত্রছাত্রীদের জন্য টিফিনের ব্যবস্থা করেন। তাঁদের এই আন্তরিকতা, ভালোবাসা এবং আশীর্বাদ আমাদের সকলের কাছে অত্যন্ত মূল্যবান। “ছোট্টো প্রয়াস” পরিবারের পক্ষ থেকে তাঁদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য ধন্যবাদ।

সবশেষে, বিশেষ ধন্যবাদ জানাই আমাদের নৃত্য শিক্ষিকা শিল্পী দিদিকে। তাঁর অক্লান্ত পরিশ্রম, স্নেহ, ধৈর্য এবং ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসাই আজ “হাতেখড়ি”-কে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাঁর অনুপ্রেরণা ও প্রচেষ্টার জন্যই ছোট্টদের মধ্যে নাচের প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস প্রতিদিন আরও বৃদ্ধি পাচ্ছে।

আপনাদের সকলের ভালোবাসা, আশীর্বাদ ও সহযোগিতা নিয়েই “হাতেখড়ি”-র এই পথচলা আগামী দিনেও আরও সুন্দর ও সফল হয়ে উঠুক — এই কামনাই করি।

অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে সফলভাবে সম্পন্ন হলো জগদলা ছোটো প্রয়াস অফিস রুম ও দুস্থ ছাত্রছাত্রীদের পাঠশালা ‘হাতে খড়ি’-...
04/04/2026

অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে সফলভাবে সম্পন্ন হলো জগদলা ছোটো প্রয়াস অফিস রুম ও দুস্থ ছাত্রছাত্রীদের পাঠশালা ‘হাতে খড়ি’-র শুভ উদ্বোধন অনুষ্ঠান। (03/04/2026)

অনুষ্ঠানটি শুরু হয় অতিথি বরণ ও শুভেচ্ছা জানানোর মাধ্যমে। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ও শুভানুধ্যায়ীদের আন্তরিক উপস্থিতিতে পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

এরপর রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়, যাঁরা সমাজের মানবিক কাজের সঙ্গে যুক্ত থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তাঁদের এই অবদানকে সম্মান জানাতে পেরে আমরা সত্যিই গর্বিত।

অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশগ্রহণকারীদের পরিবেশনা অনুষ্ঠানকে আরও আনন্দময় করে তোলে।

এছাড়াও আয়োজিত হয় স্বাস্থ্য শিবির, যেখানে ছিল—
• চক্ষু পরীক্ষা শিবির (নেতাজি আই হসপিটালের সহযোগিতায়) – নামমাত্র ৫ টাকার প্রবেশমূল্যে
• রক্ত পরীক্ষা শিবির – বিভিন্ন পরীক্ষায় ছিল Upto 80% Discount

এই উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষ সহজে স্বাস্থ্য পরিষেবা গ্রহণের সুযোগ পেয়েছেন।
সবার সহযোগিতা, ভালোবাসা ও উৎসাহে আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উপস্থিত সকল অতিথি, স্বেচ্ছাসেবক এবং সহযোগী প্রতিষ্ঠানকে।

আগামী দিনেও জগদলা ছোটো প্রয়াস মানুষের পাশে থেকে সমাজের জন্য আরও ভালো কাজ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলবে।

🙏 সবাইকে আন্তরিক ধন্যবাদ 🙏

বসন্ত মানেই নতুন রঙ, নতুন আনন্দ আর ভালোবাসা ভাগ করে নেওয়ার সময়। 🌼সেই ভাবনা থেকেই আমাদের ছোট্টো প্রয়াস সংগঠনের পক্ষ থে...
05/03/2026

বসন্ত মানেই নতুন রঙ, নতুন আনন্দ আর ভালোবাসা ভাগ করে নেওয়ার সময়। 🌼

সেই ভাবনা থেকেই আমাদের ছোট্টো প্রয়াস সংগঠনের পক্ষ থেকে ৪ঠা মার্চ আমরা গিয়েছিলাম ‘অমর সেবা সংঘ’ বৃদ্ধাশ্রমে, দাদু-ঠাকুমাদের সাথে বসন্ত উৎসব ও হোলির আনন্দ ভাগ করে নিতে।

সেদিনের দিনটা ছিল রঙে, হাসিতে আর ভালোবাসায় ভরা। আমরা সবাই মিলে হোলি খেলেছি, গান গেয়েছি, নাচ করেছি, বিভিন্ন খেলাধুলা করেছি এবং একসাথে অনেকটা সময় কাটিয়েছি। তাদের মুখের হাসি, গল্প আর স্নেহ আমাদের মন ভরিয়ে দিয়েছে। 🌈

আমাদের তরফ থেকে সকল দাদু-ঠাকুমাদের জন্য দুপুরের খাবারেরও একটি ছোট্ট আয়োজন করা হয়েছিল। খুব সাধারণ এই উদ্যোগ হলেও তাদের আনন্দ আর আশীর্বাদ আমাদের কাছে অমূল্য।
এই দিনটি আমাদের শিখিয়েছে— একটু সময়, একটু ভালোবাসা আর সামান্য যত্ন দিয়েও মানুষের জীবনে অনেকখানি আনন্দ এনে দেওয়া যায়।

আমাদের এই ছোট্ট প্রয়াস যেন ভবিষ্যতেও এভাবেই মানুষের মুখে হাসি ফোটাতে পারে— এই কামনাই করি। ❤️

প্রতি বছরের মতো এবারও এক্তেশ্বর মন্দির-এ থাকা অসহায় ও ভিক্ষুক মানুষের জন্য আমাদের ছোট্টো প্রয়াস সংগঠনের পক্ষ থেকে সামর...
15/02/2026

প্রতি বছরের মতো এবারও এক্তেশ্বর মন্দির-এ থাকা অসহায় ও ভিক্ষুক মানুষের জন্য আমাদের ছোট্টো প্রয়াস সংগঠনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সকালের জলখাবারের আয়োজন করা হয়েছিল।

মানুষের পাশে দাঁড়ানোর এই ছোট্ট উদ্যোগ আমরা প্রতিবছর করে আসছি এবং ভবিষ্যতেও চালিয়ে যেতে চাই। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ ও সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার শক্তি দেয়।

আপনারা পাশে থাকুন, যেন এই পথচলা আরও দীর্ঘ ও সুন্দর হয়। 🙏

নরোত্তমপুর গ্রামে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি আমাদের ছোট্ট প্রয়াসের পক্ষ থেকে নরোত্তমপুর প্রাথমিক বিদ্য...
28/01/2026

নরোত্তমপুর গ্রামে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি আমাদের ছোট্ট প্রয়াসের পক্ষ থেকে নরোত্তমপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো পড়াশোনার কিছু প্রয়োজনীয় সামগ্রী। গ্রামটি অত্যন্ত দরিদ্র হলেও এই ছোট্ট শিশুদের চোখে রয়েছে শেখার আগ্রহ ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। সামান্য এই উদ্যোগের মাধ্যমে যদি তাদের শিক্ষার পথে একটু হলেও সহায়তা করা যায়, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
আপনাদের সাহায্য ছাড়া এই মানবিক উদ্যোগটি কখনোই সম্ভব হতো না—আপনাদের পাশে থাকাই আমাদের সবচেয়ে বড় শক্তি। 🤍📚

তারিখ: 21st January

FACEBOOK I'D:
https://www.facebook.com/profile.php?id=100078120272645&mibextid=ZbWKwL
FACEBOOK PAGE:
https://www.facebook.com/chottoprayas2021?mibextid=ZbWKwL
INSTAGRAM I'D:
https://instagram.com/chottoprayas2021?igshid=MmVlMjlkMTBhMg==
TELEGRAM GROUP:
https://t.me/chottoprayas

আমরা আমাদের ছোট্ট প্রয়াস সংগঠনের পক্ষ থেকে ২৬ তারিখ বড়দিন উপলক্ষে ‘গীতা ভাগবত মিলন আশ্রম’, ভাতুড়ি, পুয়াবাগান–এ গিয়ে...
27/12/2025

আমরা আমাদের ছোট্ট প্রয়াস সংগঠনের পক্ষ থেকে ২৬ তারিখ বড়দিন উপলক্ষে ‘গীতা ভাগবত মিলন আশ্রম’, ভাতুড়ি, পুয়াবাগান–এ গিয়ে সেখানকার শিশুদের সঙ্গে বড়দিনের আনন্দ ভাগ করে নিয়েছিলাম।

এই উপলক্ষে শিশুদের নিয়ে একটি ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হয় এবং প্রায় ৬০ জনের মধ্যে কেক ও টিফিন বিতরণ করা হয়। পাশাপাশি, মানবিক দায়িত্ববোধ থেকে আমরা ধলডাঙ্গা পেট্রোল পাম্প সংলগ্ন বস্তি এলাকায় আরও ১০টি টিফিন বিতরণ করি।

এই টিফিনগুলি ধলডাঙ্গার রিনা মিষ্টান্ন ভান্ডার–এর পক্ষ থেকে স্পন্সর করা হয়েছিল। তাঁদের এই সহৃদয় সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

এই উদ্যোগের মাধ্যমে আমরা শিশুদের মুখে হাসি ফোটানোর সামান্য চেষ্টা করেছি। সকলের সহযোগিতা ও ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ। 🎄✨

Event Sponsor : Rina Misthanna Bhandar ; Dhaldanga.

FACEBOOK I'D:
https://www.facebook.com/profile.php?id=100078120272645&mibextid=ZbWKwL
FACEBOOK PAGE:
https://www.facebook.com/chottoprayas2021?mibextid=ZbWKwL
INSTAGRAM I'D:
https://instagram.com/chottoprayas2021?igshid=MmVlMjlkMTBhMg==
TELEGRAM GROUP:
https://t.me/chottoprayas

আজ (19.12.2025) আমাদের সংগঠন "ছোট্টো প্রয়াস" এর কাছে একটি জরুরি ফোন আসে—শেফালী কুম্ভকার নামক একজন রোগীর  যে কোনো গ্রুপ ...
19/12/2025

আজ (19.12.2025) আমাদের সংগঠন "ছোট্টো প্রয়াস" এর কাছে একটি জরুরি ফোন আসে—শেফালী কুম্ভকার নামক একজন রোগীর যে কোনো গ্রুপ রক্ত প্রয়োজন ছিল।
আমরা সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে রক্তদাতার খোঁজ শুরু করি,
এবং ছোট্ট প্রয়াস এর একজন সদস্য অভিজিৎ ব্যানার্জির পরিচিত সন্দীপ দে মোদক এগিয়ে এসে রক্তদানের মতো মহৎ কাজটি সম্পন্ন করেন।

একটা রক্তদান, একটা জীবন বাঁচাতে পারে।
আমরা ছোট্টো হলেও, চেষ্টা করি বড় কিছু করার।

আমাদের ছোট্ট প্রয়াস সংগঠন এর উদ্যোগে চলতি শীতের শুরুতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আমরা গ্রামের শিশু, নার...
24/11/2025

আমাদের ছোট্ট প্রয়াস সংগঠন এর উদ্যোগে চলতি শীতের শুরুতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আমরা গ্রামের শিশু, নারী ও প্রবীণ মিলিয়ে মোট ৫৫ জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিতে পেরেছি।

এই অনুষ্ঠানকে আরও আনন্দদায়ক করে তুলতে স্থানীয় বাসিন্দারা নিজেদের পক্ষ থেকে একটি ছোট নাচ–গান ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করেছিলেন, যা আমাদের উদ্যোগকে আরও প্রাণবন্ত করে তোলে।

📍 স্থান: নরোত্তমপুর, বাঁকুড়া
📅 তারিখ: ২৩ নভেম্বর

আমাদের এই প্রচেষ্টায় যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ। আপনারাও চাইলে আমাদের এই মানবিক উদ্যোগের সাথে যুক্ত হয়ে সমাজের সেবায় অংশ নিতে পারেন।

আমরা নরোত্তমপুর গ্রামে একটি শীতবস্ত্র বিতরণ ক্যাম্প আয়োজন করতে চলেছি।অন্য বছরের তুলনায় এ বছর আমরা প্রায় তিনগুণ বেশি ম...
17/11/2025

আমরা নরোত্তমপুর গ্রামে একটি শীতবস্ত্র বিতরণ ক্যাম্প আয়োজন করতে চলেছি।
অন্য বছরের তুলনায় এ বছর আমরা প্রায় তিনগুণ বেশি মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে কেউ শীতে অসহায় না থাকে।

আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন।
এবং যদি কেউ আমাদের সঙ্গে এই উদ্যোগে যুক্ত হতে চান, তাহলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন।

একসাথে থাকলে আরও অনেক মানুষের মুখে উষ্ণতার হাসি ফুটবে।

অরুণ দাস, বাঁকুড়ার রামপুর ছোটোকালিতলার বাসিন্দা, দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া ও অন্যান্য রোগে ভুগছেন। সংসারে কোনো সন্তান ...
05/11/2025

অরুণ দাস, বাঁকুড়ার রামপুর ছোটোকালিতলার বাসিন্দা, দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া ও অন্যান্য রোগে ভুগছেন। সংসারে কোনো সন্তান বা আত্মীয়ের সহায়তা নেই। অসুস্থতার কারণে তিনি কাজ করতে পারেন না, আর স্ত্রীও তাকে একা রেখে কাজে যেতে পারেন না। ফলে ওষুধ ও চিকিৎসার খরচ জোগাতে তাঁরা চরম সমস্যায় পড়েছেন। আলোলিকা হাসপাতালে তাঁর দুটি চোখের অপারেশনে প্রায় ১৮ হাজার টাকা খরচ হয়েছে। এখন কানের সমস্যা থাকলেও চিকিৎসার টাকা নেই।

সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিন — আমরা আমাদের সাধ্য মতো হাটবাজার দিয়ে এসেছি

Thalassemia Patient Arun Das :
https://www.facebook.com/share/17aGhtoypq/

FACEBOOK I'D:
https://www.facebook.com/profile.php?id=100078120272645&mibextid=ZbWKwL
FACEBOOK PAGE:
https://www.facebook.com/chottoprayas2021?mibextid=ZbWKwL
INSTAGRAM I'D:
https://instagram.com/chottoprayas2021?igshid=MmVlMjlkMTBhMg==
TELEGRAM GROUP:
https://t.me/chottoprayas

Address

Jagadalla
Bankura

Alerts

Be the first to know and let us send you an email when ছোট্টো প্রয়াস - Chotto Prayas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ছোট্টো প্রয়াস - Chotto Prayas:

Share

Category