CPIM Ashoknagar

CPIM Ashoknagar Official page Of CPI(M)Ashoknagar Bidhansabha Constituency.

অশোকনগর বিধানসভার গুমা স্টেশনের রেল হকার ও স্টেশন সংলগ্ন রেল কলোনীগুলিতে উচ্ছেদের নোটিশ এসেছে। আজ তাই সিআইটিইউর ডাকে সেই...
30/05/2026

অশোকনগর বিধানসভার গুমা স্টেশনের রেল হকার ও স্টেশন সংলগ্ন রেল কলোনীগুলিতে উচ্ছেদের নোটিশ এসেছে। আজ তাই সিআইটিইউর ডাকে সেই সব হকার ভাই বোন এবং রেল কলোনীর বাসিন্দাদের নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করতে সভা অনুষ্ঠিত হল। দলমত নির্বিশেষে সব মানুষ এসেছেন। এসেছেন বাজার পরিচালন কমিটির প্রতিনিধিরা।

প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেইপ্রয়াত কমরেড অভিজিৎ দে'র স্মরণ সভা .... স্মৃতিচারণা করলেন কমরেড বাবুল কর, কমরেড সত্যসেবী...
28/05/2026

প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই
প্রয়াত কমরেড অভিজিৎ দে'র স্মরণ সভা ....

স্মৃতিচারণা করলেন কমরেড বাবুল কর, কমরেড সত্যসেবী কর, কমরেড গোপাল দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। সভাপতিত্ব করেন শাখা সম্পাদক কমরেড প্রবীর ঘোষ।

28/05/2026

সকলের কাছে আবেদন....

অশোকনগরের ১৭ নং ওয়ার্ডের মহাপ্রভু কলোনীর ছোট্ট রায়ান্স, মাত্র ৯ মাস বয়সেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এই ছোট্ট শিশুটি। লিভার প্রতিস্থাপন করতে হবে। দরকার অনেক অর্থের।

আমরা SFI-DYFI অশোকনগর শহর লোকাল কমিটির পক্ষ থেকে আজ আমরা সবাই গেছিলাম ওদের বাড়িতে। সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষনিক ভাবেই কিছুটা অর্থ সাহায্য ওর মায়ের হাতে তুলে দেওয়া হলো।পরবর্তীতেও অপারেশন সংক্রান্ত আরও খরচের জন্য সাহায্যের চেষ্টা আমরা চালিয়ে যাবো। সকলের কাছে আবেদন আপনাদের সাধ্যমত এগিয়ে আসুন ছোট্ট রায়ান্সের জন্য।

24/05/2026
24/05/2026
অ্যাডমিশন হেল্পডেস্ক  .... আজ দ্বিতীয় দিনে ..... SFI অশোকনগর শহর আঞ্চলিক কমিটি
20/05/2026

অ্যাডমিশন হেল্পডেস্ক ....

আজ দ্বিতীয় দিনে .....

SFI অশোকনগর শহর আঞ্চলিক কমিটি

প্রথম দিনেই জমজমাটঅ্যাডমিশন হেল্পডেস্ক ক্যাম্প!স্থান- গোলবাজার, ননী কর ভবন। হেল্পিং পয়েন্টের পাশে।SFI অশোকনগর শহর আঞ্চলি...
19/05/2026

প্রথম দিনেই জমজমাট
অ্যাডমিশন হেল্পডেস্ক ক্যাম্প!

স্থান- গোলবাজার, ননী কর ভবন। হেল্পিং পয়েন্টের পাশে।

SFI অশোকনগর শহর আঞ্চলিক কমিটি

হঠাৎ এক দমকা ঝড়ে তছনছ হয়ে গিয়েছে অশোকনগর বাইগাছি এলাকার বহু ঘরবাড়ি। উড়ে গিয়েছে বাড়ির চাল। গাছ চাপা পড়ে ধ্বংস হয়ে গিয়েছে ...
17/05/2026

হঠাৎ এক দমকা ঝড়ে তছনছ হয়ে গিয়েছে অশোকনগর বাইগাছি এলাকার বহু ঘরবাড়ি। উড়ে গিয়েছে বাড়ির চাল। গাছ চাপা পড়ে ধ্বংস হয়ে গিয়েছে দোকান - ঘরবাড়ি। আহত হয়েছেন মানুষ। গৃহহীন অবস্থায় এর ওর বাড়িতে রাত কাটাচ্ছেন গরীব মানুষ। অনেকেরই চলে গিয়েছে সমস্ত সম্বল। অত্যন্ত দরিদ্র মানুষের বাস এই এলাকায়। কয়েকজনের জীবিকারও ভয়ানক ক্ষতি হয়েছে। খাবার জোগার করতেও সমস্যায় পড়ছেন কেউ কেউ। পাশে দাঁড়িয়েছেন এলাকার মানুষ ও অন্যান্যরা।

সেই বিদ্ধস্থ বাইগাছির শক্তিনগর, শ্রমলক্ষী কলোনী প্রভৃতি এলাকায় ঘুরে এলাম আমরা আজ। এলাকার লোকেদের নিয়ে সবার সাথে কথা বলে, সাধ্যমত সহায় সম্বলহীন মানুষের পাশে থাকার চেষ্টা করবে বামপন্থীরা।

কোভিডের সময়েও এরকমই এক হঠাৎ ঝড়ে ভয়ানক অবস্থা হয়েছিল এই একই এলাকার। তখনও পাশে ছিল রেড ভলেন্টিয়াররা। এখনও আছি। প্রশাসনের কাছে আবেদন, যত দ্রুত সম্ভব এই সব মানুষের ঘর, জীবিকা পুনরুদ্ধারের ব্যবস্থা হোক। যে কোনও প্রয়োজনে তাদের সাথে সাহায্য করব আমরাও।

মানুষের বিপদের দিনে দল মতের উর্ধে উঠে সবাই মিলে মানুষের পাশে দাঁড়াতে পারাই এই সময়ের পবিত্র কর্তব্য।

Address

Nani Kar Bhavan, Golbazar, Ashoknagar
Ashoknagar Kalyangarh

Website

Alerts

Be the first to know and let us send you an email when CPIM Ashoknagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CPIM Ashoknagar:

Share