SFI-Alipurduar District Committee

SFI-Alipurduar District Committee Official page of the Students' Federation of India, Alipurduar District Committee

স্কুল বাঁচাও, মূল বাঁচাও।শিক্ষা বাঁচাও, বাংলা বাঁচাও।বাম পুনরুত্থানের কারিগর হও। ১২ আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে বামফ্...
18/04/2026

স্কুল বাঁচাও, মূল বাঁচাও।
শিক্ষা বাঁচাও, বাংলা বাঁচাও।
বাম পুনরুত্থানের কারিগর হও।

১২ আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী প্রাক্তন এস.এফ.আই. নেতৃত্ব কম: শ্যামল রায় এর সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন সর্বভারতীয় এস.এফ.আই. সাধারণ সম্পাদক কম: সৃজন ভট্টাচার্য এবং প্রাক্তন সর্বভারতীয় এস.এফ.আই.সাধারণ সম্পাদক কম: সুজন চক্রবর্তী।



"স্কুল বাঁচাও, মূল বাঁচাও শিক্ষা বাঁচাও, বাংলা বাঁচাও"আসন্ন বিধানসভা নির্বাচনে ১৩-ফালাকাটা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট ম...
12/04/2026

"স্কুল বাঁচাও, মূল বাঁচাও
শিক্ষা বাঁচাও, বাংলা বাঁচাও"

আসন্ন বিধানসভা নির্বাচনে ১৩-ফালাকাটা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম). প্রার্থী কমঃ কমল কিশোর রায়-কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে ভারতের ছাত্র ফেডারেশন ( ) আলিপুরদুয়ার জেলা কমিটির ডাকে ফালাকাটায় মিছিল।


#এসএফআই

আসন্ন বিধানসভা নির্বাচনে ১২-আলিপুরদুয়ার কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম). প্রার্থী প্রাক্তন ছাত্রনেতৃত্ব কমরেড শ...
11/04/2026

আসন্ন বিধানসভা নির্বাচনে ১২-আলিপুরদুয়ার কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সি.পি.আই.(এম). প্রার্থী প্রাক্তন ছাত্রনেতৃত্ব কমরেড শ্যামল রায়ের সমর্থনে ভারতের ছাত্র ফেডারেশন ( ), আলিপুরদুয়ার জেলা কমিটির পক্ষ থেকে জেলা সদরে ছাত্র মিছিল।

Shyamal Roy ✊

05/04/2026
"প্রতিবাদ করেছিল তাই সে, শহীদ হতে হলো বাইশে..." ২রা এপ্রিল! গোটা জেলা জুড়ে কমঃ সুদীপ্ত গুপ্তের শহীদ দিবস পালন
02/04/2026

"প্রতিবাদ করেছিল তাই সে, শহীদ হতে হলো বাইশে..."

২রা এপ্রিল! গোটা জেলা জুড়ে কমঃ সুদীপ্ত গুপ্তের শহীদ দিবস পালন


সম্পন্ন হলো SFI রাঙালিবাজনা মোহন সিং উচ্চ বিদ্যালয় ইউনিটের সম্মেলন। সম্মেলন থেকে  সম্পাদক ঋষি সূত্রধর সভাপতি অঙ্কিতা সূত...
24/02/2026

সম্পন্ন হলো SFI রাঙালিবাজনা মোহন সিং উচ্চ বিদ্যালয় ইউনিটের সম্মেলন। সম্মেলন থেকে সম্পাদক ঋষি সূত্রধর সভাপতি অঙ্কিতা সূত্রধর, পত্র- পত্রিকা আহ্বায়ক জবা বর্মণ নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সকলকে অভিনন্দন।।
উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য অনিকেত দাস।

“সাম্যের পাঠশালা”ভারতের ছাত্র ফেডারেশন ( ), আলিপুরদুয়ার সদর লোকাল কমিটির উদ্যোগে আলিপুরদুয়ার শহরের ১৭নং ওয়ার্ডের ভারত...
17/01/2026

“সাম্যের পাঠশালা”
ভারতের ছাত্র ফেডারেশন ( ), আলিপুরদুয়ার সদর লোকাল কমিটির উদ্যোগে আলিপুরদুয়ার শহরের ১৭নং ওয়ার্ডের ভারতনগর এলাকায় দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য একটি বিনামূল্যে বিকল্প পাঠদান কেন্দ্রের সূচনা করা হলো। শিক্ষায় সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে ওঠা এই পাঠশালার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষক শ্রী কমলাক্ষ চন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর শ্রীমতি বীণা অধিকারী, বিশিষ্ট শিক্ষিকা শ্রীমতি সমিতা সরকার ও শ্রীমতি মিঠু পুরকায়স্থ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সম্পাদক কমরেড প্রশান্ত ঘোষ, প্রাক্তন জেলা সভাপতি কমরেড রজত দেবনাথ, জেলা সম্পাদক কমরেড কুণাল ঘোষ সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও শুভানুধ্যায়ীরা।

শিক্ষার আলোকে সমাজের সর্বস্তরের শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে ‘সাম্যের পাঠশালা’ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আত্মপ্রকাশ করবে এই আশা রইলো।


সফল ভাবে সম্পন্ন হলো ভারতের ছাত্র ফেডারেশন ( ) ফালাকাটা ৩নং লোকালের ৫ম সম্মেলন। পতাকা উত্তোলন এবং শহীদ স্বাধীনতা সংগ্রাম...
13/01/2026

সফল ভাবে সম্পন্ন হলো ভারতের ছাত্র ফেডারেশন ( ) ফালাকাটা ৩নং লোকালের ৫ম সম্মেলন। পতাকা উত্তোলন এবং শহীদ স্বাধীনতা সংগ্রামী মাস্টারদা সূর্য সেন, তারকেশ্বর দোস্তিদার ও প্রদ্যোত ভট্টাচার্যের শহীদ দিবসে তাঁদের প্রতিকৃতি ও শহীদ বেদীতে মাল্য দানের মাধ্যমে সম্মেলনের কাজ শুরু হয়। স্বামী বিবেকানন্দের জন্ম দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
সম্মেলন থেকে মোট ১৯ জনের কমিটি গঠিত হয়। নবনির্বাচিত সম্পাদক কমঃ মণীশ সাহা ও নবনির্বাচিত সভাপতি কমঃ নব্যেন্দু দেব কর্মকার। পত্র-পত্রিকা আহ্বায়ক শুভদ্বীপ দাস, সহ-সম্পাদক কমঃ সার্থক সরকার, সহ-সভাপতি কমঃ সাথী মণ্ডল, কমঃ হীরক পাল নির্বাচিত হয়েছেন।
উপস্থিত ছিলেন প্রাক্তন নেতৃত্ব কমঃ রাজত্তম বর্মন, জেলা সম্পাদক কমঃ কুনাল ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব।

আজ ভালবাসার ৫৬..আজ স্পর্ধার ৫৬..SFI 56th FOUNDATION DAY আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তে শ্বেতপতাকা উত্তোলন ও শ্রদ্ধা...
30/12/2025

আজ ভালবাসার ৫৬..
আজ স্পর্ধার ৫৬..
SFI 56th FOUNDATION DAY
আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তে শ্বেতপতাকা উত্তোলন ও শ্রদ্ধাজ্ঞাপন...



স্কুল বাঁচাও, মূল বাঁচাও, বাংলা বাঁচাও• সমস্ত বিদ্যালয়ে সরকার নির্ধারিত ভর্তির ফি থেকে বেশি ফি নেওয়ার বিরুদ্ধে• অবিলম্ব...
29/12/2025

স্কুল বাঁচাও, মূল বাঁচাও, বাংলা বাঁচাও
• সমস্ত বিদ্যালয়ে সরকার নির্ধারিত ভর্তির ফি থেকে বেশি ফি নেওয়ার বিরুদ্ধে
• অবিলম্বে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকে শিক্ষক নিয়োগের দাবি
• জটেশ্বরে ইংরেজি মাধ্যম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাবি সহ ৬ দফা দাবিতে
-এর ডাকে জটেশ্বর SI অফিসে ডেপুটেশন দেওয়া হলো।

উপস্থিত ছিলেন ফালাকাটা ৩নং লোকাল কমিটির সম্পাদক কমঃ স্নেহাশীষ বণিক, জেলা কমিটির সদস্য কমঃ অনিকেত দাস, কমঃ হীরক পাল, লোকাল কমিটির নেতৃত্ব কমঃ মণীশ সাহা, কমঃ নব্যেন্ধু দেব কর্মকার, কমঃ মৈনাক ঘোষ সহ অন্যান্যরা।


Address

Alipurduar

Alerts

Be the first to know and let us send you an email when SFI-Alipurduar District Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SFI-Alipurduar District Committee:

Share