Phir_Bhi_Dil Hai_Hindustani

Phir_Bhi_Dil Hai_Hindustani DEAR CUSTOMER:
Aapki mohabbat ki validity khatam ho rahi hai,
Baraye meharbani forun 1 pyara sa SMS kar k recharge karen,
FROM:
LOVE CARE CENTER

পাবলিক কতো মারাত্তক 😄বিদ্যুৎ অফিসের সামনে কলার দোকানে কলা ঝুলিয়ে রেখেছে বিক্রির জন্যে।বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা জিজ্ঞে...
07/07/2021

পাবলিক কতো মারাত্তক 😄
বিদ্যুৎ অফিসের সামনে কলার দোকানে কলা ঝুলিয়ে রেখেছে বিক্রির জন্যে।
বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা জিজ্ঞেস করলো- কলার দাম কত?
দোকানদারঃ কি কাজে ব্যবহার করবেন তার উপর নির্ভর করবে কলার দাম কতো।😃
প্রকৌশলীঃ মানে কি?🤔
দোকানদারঃ যদি কোন মিলাদ বা ধর্মীয় কাজে নেন তাহলে ২ টাকা পিস, যদি কোন রোগীর জন্যে নেন তাহলে ৩ টাকা পিস, যদি নিজে খাওয়ার জন্য নেন তবে ৫ টাকা পিস, তবে যদি বঙ্গবন্ধু মেডিকেলে ডাক্তারদের সকালের নাস্তায় ব্যবহার করেন, তাহলে ২০০০ টাকা পিস 🤪
অফিসারঃ- ইয়ার্কি করো? একই কলার দাম ভিন্ন রকম হয় নাকি কখনো?
দোকানদারঃ যদি একই খুঁটি হতে বিদ্যুৎ বাসায় গেলে একদর, দোকানে গেলে আরেক দর, কারখানায় গেলে আরেক দর, আর বঙ্গবন্ধু হাসপাতালে গেলে অন্য দর হতে পারে, তাহলে আমার কলা কি দোষ করলো ?🤣

পত্নী_বিয়োগএক ব্যাক্তির পঁয়তাল্লিশ বছর বয়সে পত্নীর মৃত্যু হল সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ  দিল , উনি বললেন পত্নীর সবচে...
06/07/2021

পত্নী_বিয়োগ

এক ব্যাক্তির পঁয়তাল্লিশ বছর বয়সে পত্নীর মৃত্যু হল সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল , উনি বললেন পত্নীর সবচেয়ে বড় উপহার পুত্র আছে ওকে নিয়েই কেটে যাবে |

পুত্র যখন পূর্ণ বয়স্ক হল , পুত্রকে সব ব্যাবসা সঁপে দিয়ে কখনও নিজের বা কখনও বন্ধুর অফিসে তিনি সময় কাটাতে লাগলেন |

পুত্রের বিয়ের পর উনি আরও একাকী হয়ে পড়লেন, পুরো বাড়ি বৌমার অধিকারে দিয়ে দিলেন |

পুত্রর বিয়ের এক বছর পরে উনি দুপুরে খাবার খাচ্ছিলেন, পুত্রও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন.....

পুত্র শুনতে পেলো বাবা খাবার সাথে দই চাইল আর বৌ জবাব দিল আজকে ঘরে দই নেই, চুপচাপ খাবার খেয়ে বাবা অফিস চলে গেলেন

কিছু পরে পুত্র বৌয়ের সাথে খাবার খেতে বসল, খাবারে পাত্র ভরে দই ছিল, পুত্র কোন প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিস চলে গেল.

কিছু দিন পর পুত্র নিজের বাবাকে বললেন ---"আজ আপনাকে court যেতে হবে, আজ আপনার বিবাহ হচ্ছে ".

পিতা আশ্চর্য হয়ে পুত্রকে দেখলেন আর বললেন "পুত্র আমার আর বিয়ের দরকার নেই, আর আমি তোমাকে এত স্নেহ দিই তোমার ও মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন?

পুত্র বললেন "বাবা, না আমি নিজের জন্যে মা আনছি, না আপনার জন্যে পত্নী, *আমি তো কেবল আপনার জন্যে দই এর ব্যাবস্থা করছি.*

কাল থেকে আমি ভাড়ার বাড়িতে আপনার বৌমার সাথে থাকব আর আপনার অফিসের এক কর্মচারীর মত বেতন নেব -----যাতে আপনার বৌমা জানতে পারে দই এর দাম কত !!

পরিশেষে একটাই কথা বলার,

*মা-বাবা আমাদের জন্যে ATM কার্ড হতে পারেন*

*তাহলে আমরা তাদের জন্যে Aadhar কার্ড তো হতে পারি*

ব্যাতিক্রমী একটি স্থাপত্য! একটি আদর্শ কৃষক পরিবারের সন্তান। এখন অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, কিন্তু ভুলে যাননি তার পূর...
03/07/2021

ব্যাতিক্রমী একটি স্থাপত্য!
একটি আদর্শ কৃষক পরিবারের সন্তান।
এখন অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, কিন্তু ভুলে যাননি তার পূর্ব পুরুষদের স্মৃতি!

24/02/2018
ভদোদরার ১৮ বছর বয়সী আর্ভিল প্যাটেলের নাম উঠল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। কারণ, তাঁর মুখ থেকে যে পেল্লাই সাইজের গজদাঁত...
22/07/2017

ভদোদরার ১৮ বছর বয়সী আর্ভিল প্যাটেলের নাম উঠল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। কারণ, তাঁর মুখ থেকে যে পেল্লাই সাইজের গজদাঁতটি তোলা হল, সেটাই বিশ্বের সবথেকে বড় দাঁতের স্বীকৃতি পেল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কাছ থেকে। ডেইলি মেইলের খবর অনুযায়ী, আর্ভিল প্যাটেলের গজদাঁতটি ৩.৬৭ সেন্টিমিটার বা ১.৪৪ ইঞ্চি লম্বা! এর আগে এই রেকর্ডটি ছিল সিঙ্গাপুরের লু হুই জিংয়ের দখলে। ২০০৯ সালের ৬ অপ্রিল তাঁর দাঁতটি তুলেছিলেন, ডাক্তার এনজি লেচু। লু হুই জিংয়ের দাঁতটির দৈর্ঘ্য ছিল ৩.২ সেন্টিমিটার।

৭ ঘন্টা ধরে চলছে মস্তিষ্কের জটিল অস্ত্রোপচার, এদিকে গিটার বাজাচ্ছেন রোগী। বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালে ৩৭ বছর বয়সী এই ...
21/07/2017

৭ ঘন্টা ধরে চলছে মস্তিষ্কের জটিল অস্ত্রোপচার, এদিকে গিটার বাজাচ্ছেন রোগী। বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালে ৩৭ বছর বয়সী এই রোগীর অস্ত্রোপচারের সময়ে গিটার বাজানোর ভিডিওটি এখন চূড়ান্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু হঠাত্ এমন অদ্ভুত কাণ্ড কেন করতে গেলেন রোগী? আর চিকিত্সকরাই বা কেন বাধা দিলেন না তাঁকে?
বাধা কী করে দেবেন! জানা যাচ্ছে, শল্য চিকিত্সকদের সাহায্য করতেই অপারেশনের সাত ঘন্টা নাগাড়ে গিটার বাজিয়ে গিয়েছেন রোগী নিজেই। কারণ, রোগী আসলে পেশাদার এক শিল্পী, যিনি মূলত ভুগছেন 'মিউজিশিয়ানদের ডিস্টোনিয়া' নামক রোগে। এই স্নায়বিক রোগে 'মাসেল ডিসঅর্ডারে'র সমস্যায় ভোগেন রোগী। আর এই সমস্যাটা হয় যখন শিল্পী গান গেয়ে থাকেন বা বাজনা বাজান সেই সময়তেই। তাই চিকিত্সকরা যাতে তাঁর ঠিক কোথায় সমস্যাটা হচ্ছে তা ভাল করে বুঝতে পারেন সেজন্যই অপরেশনের সাত ঘন্টা নাগাড়ে গিটার বাজিয়ে গিয়েছেন তিনি।

বর্ষাকাল আসলেই নানারকম ত্বকের সমস্যাও তার সঙ্গে এসে হাজির হয়। এই সময়ে ত্বকের বিভিন্ন সমস্যা আমাদের কপালে চিন্তার ভাঁজ ফে...
20/06/2017

বর্ষাকাল আসলেই নানারকম ত্বকের সমস্যাও তার সঙ্গে এসে হাজির হয়। এই সময়ে ত্বকের বিভিন্ন সমস্যা আমাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। তবে কিছু কিছু ত্বকের সমস্যা, যা বর্ষাকালে হামেশাই হয়ে থাকে, তা আমরা এড়িয়ে যাই। এখানেই ভুল করে ফেলি আমরা। তাহলে জেনে নিন বর্ষাকালে কোন কোন ত্বকের সমস্যা মোটেই এড়িয়ে যাওয়া উচিত্ নয়-
১) বর্ষাকালে হামেশাই ফাংগাল, এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে। মহিলারা এই সময়ে বেশিরভাগক্ষেত্রেই ত্বকের সমস্যার জন্য চিকিত্সকের কাছে যাওয়ার প্রযোজন মনে করেন না। বরং তাঁরা পার্লারে গিয়ে সেই সমস্যা সমাধান করার চেষ্টা করেন।
২) এই সময়ে ঘাম , ডিহাইড্রেশনের কারণে বিভিন্ন রকমের ইনফেকশন হওয়ার ভয় থাকে। তাই বর্ষাকালে সবসময় সঙ্গে ছাতা রাখুন। একদম ভিজবেন না। বৃষ্টির জলে ভেজা অবস্থায় বেশিক্ষণ থাকলে ত্বকের সমস্যা বাড়ে।
৩) আপনার ত্বকে যদি আগে থেকেই কোনওরকম ইনফেকশন হয়ে থাকে, তাহলে ইনফেকশন যাতে বেড়ে না যায়, তার জন্য অ্যান্টি ফাংগাল পাউডার ব্যবহার করুন। এই সময়ে সবসময় ত্বক শুকনো রাখুন। ভেজা জুতো মোজা পরে থাকবেন না।
এই কয়েকটি বিষয় মাথায় রাখলে বর্ষাকালে ত্বকের সমস্যায় পড়তে হবে না।

সনিকা মৃত্যু তদন্তে চাঞ্চল্যকর তথ্য। সামনে এল, সনিকা-বিক্রমের হাতাহাতির তত্ত্ব। চলন্ত গাড়িতে হাতাহাতির জেরেই কি তবে ঘটে...
11/05/2017

সনিকা মৃত্যু তদন্তে চাঞ্চল্যকর তথ্য। সামনে এল, সনিকা-বিক্রমের হাতাহাতির তত্ত্ব। চলন্ত গাড়িতে হাতাহাতির জেরেই কি তবে ঘটে যায় দুর্ঘটনা? উঠছে প্রশ্ন। সূত্রের খবর, গাড়িতে বিক্রম-সনিকার মধ্যে তুমুল বচসা হয়। ঝগড়া শেষপর্যন্ত গড়ায় হাতাহাতি পর্যন্ত। যার জেরে একসময় সিট বেল্ট খুলে যায় সনিকার। সূত্রের খবর, এই সময়েই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বিক্রম। যার জেরে ঘটে দুর্ঘটনা। প্রাণ যায় সনিকার।
এর আগে, পুলিসের ম্যারাথন জেরার মুখে পড়ে ১৮০ ডিগ্রি ভোলবদল করেন বিক্রম চট্টোপাধ্যায়। বললেন, সে রাতের পার্টিতে তিনি মদ খেয়েছিলেন, তবে বেসামাল হয়ে যাননি। এমনটাই খবর পুলিস সূত্রে।

বিয়ের নিমন্ত্রণ পত্রে লেখা- যত্রতত্র মল-মূত্র ত্যাগ করবেন না, নিজের বাড়িতে শৌচালয় তৈরি করুন। কি অবাক হলেন! আরে না, না, ...
29/04/2017

বিয়ের নিমন্ত্রণ পত্রে লেখা- যত্রতত্র মল-মূত্র ত্যাগ করবেন না, নিজের বাড়িতে শৌচালয় তৈরি করুন। কি অবাক হলেন! আরে না, না, বিয়েতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণও করা হয়েছে। জানানো হয়েছে বিয়ের তারিখ- আগামী কাল, অর্থাত্ ২৯শে এপ্রিল, স্থান- রাজস্থানের ঝালওয়াড়া জেলা। কিন্তু আমন্ত্রণের পাশাপাশি ওই কার্ডে শৌচালয়ের বিষয়টিও রয়েছে। ফলে, আর বলার অপেক্ষা রাখে না যে এরকম একটি কার্ড মানুষের উত্সাহের উদ্রেক করবে। তাই প্রত্যাশিতভাবেই ওই কার্ড এখন ইন্টারনেট দুনিয়ায় ভয়ঙ্কর ভাইরাল। কিন্তু হঠাত্ এমন অদ্ভুত কথা কেন বিয়ের কার্ডে লিখতে গেল বিয়ের আয়োজনকারী ওই পরিবার?

একাগ্রতা, ইচ্ছা আর পরিশ্রমকে যদি একটি সমরেখতে আনা যায় তাহলে কোন কিছুই অসম্ভব নয় । সেটাই করে দেখালেন মান কাউর । বয়স ১০১ ব...
25/04/2017

একাগ্রতা, ইচ্ছা আর পরিশ্রমকে যদি একটি সমরেখতে আনা যায় তাহলে কোন কিছুই অসম্ভব নয় । সেটাই করে দেখালেন মান কাউর । বয়স ১০১ বছর । সোমবার অকল্যান্ডে ওয়ার্ল্ড মাস্টার গেমসে১০০ মিটার দৌড়ে সোনা জিতে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন এই ভারতীয় অ্যাথলিট । সময় নিয়েছেন ৬৪.৪২ সেকেন্ড । শত বছর অতিক্রম করে যাওয়ার পরও উসেইন বোল্টের দৌড়ে মান কাউর অনুপ্রানিত হন । ওয়ার্ল্ড মাস্টার গেমসে১০০ মিটারে সোনা জিতে চন্ডীগড়ের বাসিম্দা এই নিউজিল্যান্ডের একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দৌড়কে তিনি উপভোগ করেন । আবারও ট্র্যাকে নামতে চান । অ্যাথলেটিক্স জীবনে সতেরোতম সোনা জিতে তিনি ভীষন খুশি ।

সেই মার্কিন ‘ব্রহ্মাস্ত্র’!বেঁচে থাকতে হবে মরে গিয়ে!হার্টের ‘লাব-ডুব’ থামবে না। যেতে হবে না ‘লাশকাটা ঘরে’! কিন্তু ঝুপ্ ক...
28/01/2017

সেই মার্কিন ‘ব্রহ্মাস্ত্র’!
বেঁচে থাকতে হবে মরে গিয়ে!
হার্টের ‘লাব-ডুব’ থামবে না। যেতে হবে না ‘লাশকাটা ঘরে’! কিন্তু ঝুপ্ করে ঘন, জমাট অন্ধকার নেমে আসবে চার পাশে। আর সেই অন্ধকার ঝাঁপিয়ে পড়বে আমাদের ওপর। আমাদের গ্রাস করে নেবে। এক লহমায় অচল হয়ে যাবে একটা শহর বা একটা রাজ্যের সবক’টা পাওয়ার গ্রিড। দুম করে বন্ধ হয়ে যাবে যাবতীয় কম্পিউটার। উড়ে যেতে পারে হার্ড ড্রাইভে রাখা অনেক ‘মেমরি’ও। অনেক গোপন তথ্য। সাড়ে সর্বনাশ হয়ে যাবে গোটা ব্যাঙ্কিং ব্যবস্থার। অচল হয়ে যাবে শেয়ার মার্কেট। অকেজো, অচল হয়ে যাবে গাড়িঘোড়া, যানবাহনের যাবতীয় ইলেকট্রিক্যাল সার্কিট। আর সেই জমাট অন্ধকার আমাদের গ্রাস করে রাখবে বহু দিন ধরে।

Address

Agartala
799105

Alerts

Be the first to know and let us send you an email when Phir_Bhi_Dil Hai_Hindustani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category